Author: প্রাণের সংবাদ

আগ্রাসী যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হোসেইন নুশাবাদি। তিনি বলেন, উপসাগরীয় এলাকা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ওপরই নির্ভর করছে এ অঞ্চলের স্বাচ্ছন্দ্য, কল্যাণ ও অগ্রগতি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদ ও আইন বিভাগের মহাপরিচালক হোসেইন নুশাবাদী বার্তা সংস্থা আইএসএনএকে বলেন, এই (উপসাগর) কৌশলগত সামুদ্রিক ‘সম্পদের’ ওপর সব সময়েই বিদেশিদের লোভ ছিল। উপসাগরকে তিনি ইরানের পরিচয় ও সভ্যতার অংশ বলে অভিহিত করেন। উপসাগর থেকে ‘পর্তুগাল, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ডকে’ বিতাড়িত করার ক্ষেত্রে ইরানের সাহসিকতা ও আত্মত্যাগের ইতিহাসের কথা উল্লেখ করেন তিনি। বলেন ইরান এখন ‘আগ্রাসী যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে’ প্রতিহত করবে। সূত্র: আল জাজিরা

Read More

চীন ও ভারত থেকে মোট ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে আরও দুটি জাহাজ। শনিবার জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন এই তথ্য নিশ্চিত করেছেন। আমদানিকৃত এই জ্বালানি দিয়ে দেশে বর্তমানের দৈনিক গড়ে ১২ হাজার ৫০০ টন চাহিদা অনুযায়ী প্রায় চার দিনের প্রয়োজন মেটানো সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাহাজগুলোর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনের তথ্য মতে, চীন থেকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লিলা কিংস্টন’ ১৯ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে শুক্রবার বিকাল ৩টায়। এরপর শনিবার ভোরে আরও ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ ‘প্রাইভেট সোলানা’ এসে…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দেশজুড়ে জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। তেলের দাম বাড়ানোর পর সেই লাইন উধাও হয়ে গেল এটা স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি করে। শনিবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট শীর্ষক জাতীয় কনভেনশন’ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ বলেন তিনি। আখতার হোসেন বলেন, গণভোটে জনগণের স্পষ্ট মতামত থাকা সত্ত্বেও সরকার সেই রায় অস্বীকার করেছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করা তাদের দায়িত্ব ছিল, কিন্তু তারা তা করেনি। তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় ৭০ শতাংশ জনগণ গণভোটে একপক্ষে মত দেওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি…

Read More

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৭ দিনের সফরে জাপানে পৌঁছেছেন। শনিবার (২ মে) ভোর ২টা ৪৫ মিনিটে জাপান সফরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এবং আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। বিরোধী দলীয় নেতার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। এই…

Read More

দেশের সামাজিক স্থিতিশীলতা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের ‘জাতীয় সমন্বয় কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির সহ-সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধান সমন্বয়কের দায়িত্বে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল (এনটিএমসি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালকরাও কমিটির সদস্য হিসেবে থাকছেন। সহায়তাদানকারী সদস্য রয়েছেন ছয়জন। কমিটিকে সহায়তা দিতে…

Read More

বার্সেলোনায় নতুন চুক্তি করতে রাজি হয়েছেন হ্যান্সি ফ্লিক। আগামী বছর জুনে ৬১ বছর বয়সীর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতো। ক্লাব কর্তৃপক্ষ তাকে আরও কয়েক বছরের জন্য রাখতে চায়। মুন্দো দেপোর্তিভো-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তির ব্যাপারে সম্মতি দিয়েছেন ফ্লিক। আরও এক বছর সেটি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা দীর্ঘমেয়াদী চুক্তি করতে চেয়েছিলেন। কিন্তু জার্মান কোচ স্বল্পমেয়াদে চুক্তির ব্যাপারে আগ্রহী। ২০২৪ সালের গ্রীষ্মে কোচ হিসেবে বার্সায় যোগ দেন ফ্লিক। প্রথম মৌসুমেই জাদু দেখান। ঐতিহাসিক ঘরোয়া ট্রেবল জেতে বার্সা, লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ট্রফি ঘরে তোলে তারা। একই মৌসুমে অল্পের জন্য চ্যাম্পিয়ন্স…

Read More

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তিত ডিজিটাল তথ্যব্যবস্থার জটিল সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মের শিক্ষার্থীরাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধানদাতা। তাদের সৃজনশীল জ্ঞান ও অংশগ্রহণের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য রোডম্যাপ তৈরি সম্ভব। শনিবার (২ মে) নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্রকে একটি গাড়ির সঙ্গে উপমা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র একটি গাড়ির মতো। এতে মালিক হলেন জনগণ আর চালকের আসনে থাকেন নির্বাচিত বা অনির্বাচিত সরকার। চালক ভুল বা অপরাধ করলে স্টেকহোল্ডারসহ যাত্রীরা নানা অভিযোগ করেন। এরপরও আসন থেকে উঠতে চাননি চালক। কিন্তু শেষ পর্যন্ত ঘাড় ধরে তাকে বের করে দিয়েছেন মালিকরা।…

Read More

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা ইরান যুদ্ধে অংশ না নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ফ্রান্স। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এ ঘোষণা দেন। ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যঁ-নোয়েল বারো বলেন, “এই সংকট শুরুর পর থেকেই ফ্রান্স যুদ্ধে জড়ায়নি। আমরা আগেই বলেছি, যুদ্ধের লক্ষ্য পরিষ্কার না হওয়ায় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই অভিযান চলায় ফ্রান্সের পক্ষে এতে অংশ নেওয়া কোনওভাবেই সম্ভব নয়।” আলোচনার মাধ্যমে শত্রুতা নিরসনের ওপর জোর দিয়ে জ্যঁ-নোয়েল বারো বলেন, “শুরু থেকেই আমরা এ যুদ্ধের বিপক্ষে ছিলাম। সবাই দেখছে, যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি কতটা বেশি। বিশ্ব অর্থনীতি ও আমাদের দৈনন্দিন জীবনে এর মারাত্মক প্রভাব পড়ছে।”…

Read More

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৫ বছরের বেশি সংগ্রাম, লড়াই, ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, যন্ত্রণার মধ্য দিয়ে, আমাদের ছাত্র-শিশুদের রক্তের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তন পেয়েছি। একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা একটা নতুন করে বাংলাদেশকে গড়বো। শনিবার (০২ এপ্রিল) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অনেক ঝামেলা, এর মধ্যে জুলাই সনদ, সংবিধান সংশোধন– এগুলো নিয়ে তর্ক-বিতর্ক হচ্ছে। তর্ক-বিতর্ক অবশ্যই ভালো কিন্তু অপপ্রচার, মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে এগুলো ব্যবহার করার চেষ্টা এটা কখনোই ভালো হতে পারে না। তিনি বলেন, সবচেয়ে বড় কথাটা হলো জুলাই…

Read More

পবিত্র জিলকদ মাসের ফজিলত ও গুরুত্ব নিয়ে মক্কার পবিত্র মসজিদুল হারামে বিশেষ খুতবা দিয়েছেন ইমাম ও খতিব শায়খ ওসামা বিন আবদুল্লাহ আল খায়য়াত। জুমার নামাজে অংশ নেওয়া লাখো মুসল্লির উদ্দেশে তিনি বলেন, মহান আল্লাহ নির্ধারিত পবিত্র সময় ও স্থানের যথাযথ মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। তিনি মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আল্লাহ তায়ালা যে সময় ও স্থানগুলোকে সম্মানিত করেছেন সেগুলোর মর্যাদা রক্ষা করা এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করাই হলো প্রকৃত ঈমান। খতিব তার খুতবায় বিশেষভাবে জিলকদ মাসের পবিত্রতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি উল্লেখ করেন, হজের প্রস্তুতি ও ইবাদতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ মাসে…

Read More