Author: প্রাণের সংবাদ

বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সিলেটের বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বেলা ১টা ২০ মিনিটে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে কোদাল হাতে নিয়ে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন। সিলেট শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে কাশিপুর ইউনিয়নের এই বাসিয়া নদী সুরমা নদীর সঙ্গে সংযুক্ত। খাল পুনঃখনন শেষে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই বাসিয়া যে নদীটি বা খালটি আছে, এটি ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। এরপর সময়ের বিবর্তনে এই খালটি ভরাট হয়ে বন্ধ হয়ে গেছে। আমরা এই খালটি আবারও খনন করতে চাই। বাসিয়া নদীর…

Read More

হরমুজ প্রণালিতে নৌঅবরোধেকে অত্যন্ত লাভজনক ব্যবসা হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ওয়াশিংটন অবরোধের অংশ হিসেবে ইরানি পণ্য ও তেল জব্দ করছে। ট্রাম্প বলেন, ‘আমরা পণ্য জব্দ করেছি। তেল জব্দ করেছি, এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা। আমরা অনেকটা জলদস্যুদের মতো কিন্তু আমরা কোনো আমরা খেলা খেলছি না।’ অবরোধের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, ইরান বহু বছর ধরে হরমুজ প্রণালিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। তারা বলেছিল এটি বন্ধ করে দেবে। ইরান হরমুজ বন্ধ করেছে, তারপর আমি তাদের (ইরান) জন্য এটি বন্ধ করে দিয়েছি।’ ইরানের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘সত্যি…

Read More

রাজধানীর ঢাকাসহ সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন। থানা পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি থানার ওসি ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন; তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে (সেবাগ্রহীতাদের) সেবা প্রদানের জন্য উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের রিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া…

Read More

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপগুলো (এক্সিট পোল) নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় এবং তার নবগঠিত দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)। রাজনীতির ময়দানে নতুন পা রাখা বিজয়ের দল ঐতিহাসিক ভোট পেতে যাচ্ছে বলে আভাস দিচ্ছেন বিশ্লেষকেরা। সবগুলো বুথফেরত জরিপ অনুযায়ী বিজয়ের দল দুই অঙ্কের ভোট পেতে পারে। এর মধ্যে ‘অ্যাক্সিস-মাই ইন্ডিয়া’র জরিপে তো বিজয়ের দলকে ১২০টি আসন পর্যন্ত দেওয়া হয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার সমান। রাজনীতিতে বিজয়ের এই উত্থানকে এনটিআর, এমজিআর, জয়ললিতা কিংবা বিজয়াকান্তের মতো তারকাদের সঙ্গে তুলনা করা হলেও বিশ্লেষকেরা বলছেন, বিজয়ের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এনটিআর যখন অন্ধ্রপ্রদেশে…

Read More

নির্বাচনি প্রতিশ্রুতি ও সরকারের মেয়াদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আড়াই মাস বয়সী একটি শিশু হাঁটতে পারে না, হাঁটার জন্য সময় দিতে হবে। আমাদের সময় দেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। ইতোমধ্যে ফ্যামিলি কার্ডসহ অনেক প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী সিলেটের উন্নয়ন প্রসঙ্গে বলেন, শুধু সিলেট নয়, সারাদেশের উন্নয়ন নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। সিলেট-ঢাকা রেললাইন ডাবল করার চিন্তা চলছে। সড়কপথের কাজ যাতে দ্রুত শেষ হয়, তার ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের চিকিৎসা প্রসঙ্গে তারেক রহমান বলেন, মানুষকে সুস্থ রাখতে পারলে রোগীর সংখ্যা কমবে। তখন…

Read More

আগামীকাল রবিবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার সংসদ সচিবালয় থেকে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। সংসদ সচিবালয় জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের শপথগ্রহণ আগামীকাল রবিবার (৩ মে) রাত ৯টায় অনুষ্ঠিত হবে। এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব (রুটিন দায়িত্ব) কে. এম. আলী নেওয়াজ স্বাক্ষরিত গেজেটে ৪৯ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করা হয়। সে অনুযায়ী সংরক্ষিত নারী আসনে রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টনকৃত আসনের ভিত্তিতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন…

Read More

একদিনের সরকারি সফরে সিলেটে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃষ্টির মধ্যে ওসমানী বিমানবন্দরে নেমে স্ত্রীকে নিয়ে তিনি হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন। সেখান থেকে আরও কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সুধী সমাবেশে যোগ দেন। এরপর বেলা ১২টার দিকে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শনিবার (২ মে) নদী খনন কর্মসূচির আগে এক জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্য দেওয়ার সময় নিজ শ্বশুরবাড়ির এলাকার লোকদের সঙ্গে কিছুটা হাস্যরস করেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতমসহ নানা স্লোগান দিতে থাকেন। তখন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দুলাভাইকে কথা বলতে না…

Read More

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার এবং এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (১ মে) রাত ১১টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের ব্যাংডোম গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে পত্নীতলা থানা পুলিশ। আটককৃত মোঃ রায়হান (৩৫) উপজেলার ব্যাংডোম গ্রামের মৃত শাহজানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে আটককৃত মোঃ রায়হান (৩৫) এর কাছ থেকে একটি প্লাস্টিকের কৌটায় রাখা ৪০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি ট্যাবলেটের আনুমানিক মূল্য ২০০ টাকা হিসেবে মোট মূল্য প্রায় ৮ হাজার টাকা। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান…

Read More

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) আত্রাই উপজেলার আহসানগঞ্জ হাইস্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫১ নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) এর মাননীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.মাজহারুল ইসলাম, অফিসার ইনচার্জ আত্রাই মো.আব্দুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.খায়রুল আলম, আহসান উল্লাহ মডেল মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইসমাঈল হোসেন, সিনিয়র সহসভাপতি আত্রাই উপজেলা বিএনপি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু…

Read More

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম মানুষকে কল্যাণের পথ দেখায়, হিংসার জন্য ধর্ম নয়। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে ধর্ম-বর্ণের কোনো বিভেদ থাকবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০১৬ সালে যে ‘ভিশন-২০৩০’ দিয়েছিলেন, সেখানে তিনি একটি ‘রেইনবো স্টেট’ বা রংধনু রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিলেন। সেই আদর্শকে পাথেয় করেই আমরা সামনের দিকে এগোচ্ছি। শুক্রবার রাতে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ফেডারেশন আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, গৌতম বুদ্ধ পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠা এবং সব অসত্যকে দূর…

Read More