Author: প্রাণের সংবাদ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব দাবি জানান। জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, শ্রমিকদের সন্তানরা যেন লেখাপড়ার সুযোগ ও স্বাস্থ্যসেবা পায়, সেটি আপনি (প্রধানমন্ত্রী)…

Read More

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। শুক্রবার (১ মে) সকালে বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। রাণীশংকৈল ডিগ্রি কলেজ চত্বর থেকে সকাল ১০টায় শুরু হওয়া র‍্যালিতে উপজেলার ২২টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। পরে সেখানে শ্রমিকদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী…

Read More

যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে সংশোধিত নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যস্থতাকারী পাকিস্তানের হাতে প্রস্তাবটি পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন এক ইরানি কূটনীতিক। সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি আজ শুক্রবার বলেছেন, পাকিস্তানের কাছে গতকাল প্রস্তাবটি পাঠানো হয়। ইরানের এ নতুন প্রস্তাবের জন্য অপেক্ষা করছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত সপ্তাহে ইরান যে প্রস্তাবটি দিয়েছিল সেটি প্রত্যাখ্যান করেন তিনি। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, ইরানের ওই প্রস্তাবে আগে যুদ্ধ বন্ধ ও পরবর্তীতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল। কিন্তু ট্রাম্প যুদ্ধাবস্থা চলার মধ্যেই পারমাণবিক চুক্তি করতে চান। নতুন সংশোধিত প্রস্তাবে ইরান কি বলেছে সেটি এখনো জানা যায়নি। গত ২৮ ফেব্রুয়ারি…

Read More

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন! দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১ মাস কারাভোগ করেন তিনি। এর পর গত ১৮ মার্চ মুক্তি পান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের জেলজীবন এবং ভেতরের আমূল পরিবর্তনের গল্প শুনিয়েছেন এই অভিনেতা। সিদ্দিক জানান, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর টানা ১০ মাস ২২ দিন তিনি কারাগারে ছিলেন। এই দীর্ঘ সময়কে কেবল বন্দিদশা হিসেবে না দেখে বরং নিজেকে পরিবর্তনের সুযোগ হিসেবে নিয়েছেন তিনি। অভিনেতার ভাষ্য, জেলে প্রচুর চিন্তা করার সময় পাওয়া যায়। আগে দ্বীনের কাজে সেভাবে লিপ্ত ছিলাম…

Read More

কারো নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক পথে বাংলাদেশের যাত্রাকে কিছু মহল পছন্দ করে না। সেসব মহল আবারো ষড়যন্ত্র শুরু করেছে। শুক্রবার মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। তারেক বলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্র ১২ ফেব্রুয়ারি থেকে আবারো যাত্রা শুরু করেছে। আমরা দেখেছি, যখনই দেশ গণতন্ত্রের পক্ষে যাত্রা করেছে, তখনই মিল-কলকারখানা গড়ে উঠেছে, অর্থনীতি ধীরে ধীরে শক্তিশালী হয়েছে, শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্ব দরবারে এমার্জিং টাইগারের খেতাবে ভূষিত হয়েছিল দেশ। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ…

Read More

ইরানে জয় পেলেও দেশটির বিরুদ্ধে আরও বড় জয় চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তারা ইতিমধ্যে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম ও নেতৃবৃন্দকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু ইরানের বিরুদ্ধে আরও ‘বড় পরিসরের’ জয় প্রয়োজন তাদের। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে ট্রাম্প বলেন, “আমরা ইতিমধ্যে জিতে গেছি। কিন্তু আমি আরও বড় পরিসরে জয় চাই। আমরা তাদের নৌবাহিনী ধ্বংস করে দিয়েছি। বিমানবাহিনী ধ্বংস করে দিয়েছি। যদি দেখেন— আমরা তাদের সব বিমানবিধ্বংসী যন্ত্রাংশ, রাডার সিস্টেম, তাদের নেতৃবৃন্দ ধ্বংস করে দিয়েছি। তাদের নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে। আমরা সবকিছু ধ্বংস করে দিয়েছি।” ট্রাম্প আরও দাবি করেন,…

Read More

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, খেটে খাওয়া মানুষ ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। সরকার খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে। শুক্রবার বিকেলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক কল-কারখানা বন্ধ হয়ে গেছে। আমরা সেগুলো আবার চালু করার উদ্যোগ নিয়েছি। আমরা শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, আমরা কৃষকদের উন্নয়নে কৃষক কার্ড দিচ্ছি। আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।

Read More

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রত্যেক সমাজেই অন্যান্য পেশার চেয়ে শ্রমিকদের সংখ্যা বেশি। এই বৃহত্তর জনগোষ্ঠীর প্রয়োজন ও মর্যাদাকে অবজ্ঞা করে একটা সমাজ কখনো টেকসই হতে পারে না। সত্যিকারের উন্নয়ন আসতে পারে না। তিনি বলেন, শ্রমিক অঙ্গনের ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এদেশে মালিক এবং শ্রমিকের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটা বোঝাপড়ার জায়গা তৈরি হোক যাতে উভয়েই লাভবান হয়। আমরা সেই দেশটিই গড়তে চাই; সেই নতুন বাংলাদেশটি আমরা দেখতে চাই, যেই বাংলাদেশ ন্যায় ইনসাফ এবং মানবতার ওপর দাঁড়িয়ে মাথা উঁচু করে আওয়াজ দেবে। তিনি শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল…

Read More

ইরানে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্র যে ২৫ বিলিয়ন ডলার খরচ করেছে সেটি দিয়ে তারা প্রায় ৯ কোটি অভাবগ্রস্ত মানুষকে সহায়তা করতে পারত বলে জানিয়েছেন জাতিসংঘের মানবিক সমন্বয় অফিসের (ওচা) প্রধান টম ফ্লেচার। শুক্রবার (১ মে) সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, চলতি বছর ২০২৬ সালে তাদের মানবিক সহায়তার জন্য প্রয়োজন ২৩ বিলিয়ন ডলার। যেগুলো দিয়ে তারা ৮ কোটি ৭০ লাখ মানুষকে সহায়তা করতে পারবেন। তিনি বলেন, “আমাদের এ বছর ৮ কোটি ৭০ লাখ জীবন রক্ষার পরিকল্পনা রয়েছে। আর এ পরিকল্পনার খরচ হলো ২৩ বিলিয়ন ডলার। আপনি এখানে বিষয়টি তুলনা করতে পারেন। যদি আমাদের কাছে ২৩ বিলিয়ন ডলার থাকত। তাহলে আমাদের কাছে সেই ৮ কোটি…

Read More

দেশে জাতীয় ন্যূনতম মজুরি নানাভাবে বাস্তবায়ন হলেও একটি স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি এখনো প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ থেকে ১৩০ বছর আগে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক ন্যূনতম মজুরির কথা বলেছিলেন। তিনিই এটি প্রথম বলেছিলেন। এরপর অনেক শ্রমিক আন্দোলন ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন হয়েছে; গোটা বিশ্বে এটি হয়েছে। কিন্তু বাংলাদেশে ন্যাশনাল স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজেস এখনো নির্ণীত হয়নি। আজকেই আমি খবরের কাগজেও এটি পড়েছি। রিজভী বলেন, শ্রমিকের সন্তান তারেক রহমান এটি…

Read More