যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতিকে ব্যবহার করে মাটির নিচে লুকিয়ে রাখা ও চাপা পড়া অস্ত্র উপরে তুলে আনছে ইরান। শুক্রবার (১ মে) মার্কিন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে যেসব মিসাইল চাপা পড়েছিল সেগুলো খুবই দ্রুততার সঙ্গে তোলা হচ্ছে। এছাড়া যেগুলো লুকিয়ে রাখা হয়েছিল সেগুলো উপরে নিয়ে আসা হচ্ছে। দুজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, ইরান দ্রুত সময়ের মধ্যে তাদের ড্রোন ও মিসাইল সক্ষমতাকে বৃদ্ধি করতে চায়। যেন যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও পাল্টা হামলা চালাতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ নিয়ে অবহিত করেছেন দেশটির দুই শীর্ষ সামরিক কমান্ডার। এরপর…
Author: প্রাণের সংবাদ
নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বগুড়ায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলগুলোর শ্রমিক সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এ সময় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এদিন জেলা প্রশাসক চত্বর বটতলা থেকে একটি বর্নাঢ্য ব্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর…
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন, বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সিংহভাগই শ্রমজীবী। তাই শ্রমিকদের প্রতি বর্তমান সরকারের অঙ্গীকার রয়েছে। আজ শুক্রবার সকালে মহান মে দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার বন্ধ কলকারখানা খুলে দিয়ে শ্রমিকদের কাজ ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। শ্রমিকরা যাতে ন্যায্য মজুরি পায় সে উদ্যোগও নেওয়া হচ্ছে। তিনি বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দেশের শ্রমিক ও সাধারণ প্রান্তিক মানুষের জীবনে কিছুটা হলেও সচ্ছলতা ফিরিয়ে আনবে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করে দেওয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী…
নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনারকে ‘অন্তত এক মাস’ মাঠের বাইরে থাকতে হবে। স্ক্যানের পর তার কাঁধে ‘গ্রেড থ্রি এসিএল চোট’ ধরা পড়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের এই অলরাউন্ডারের আইপিএল শেষ হয়ে গেছে। এই সপ্তাহে ভারত থেকে দেশে ফিরবেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট বলেছে, ‘আজ (শুক্রবার) সকালে একজন বিশেষজ্ঞকে দেখানো হয়েছে, তিনি অন্তত এক মাসের জন্য বিশ্রাম ও পুনর্বাসনে যেতে বলেছেন।’ গত ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাইয়ের ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাঁ কাঁধে চোট পান স্যান্টনার। শেষ দিকে স্কোয়াডে যোগ দিয়ে তার ছিল সেটি চতুর্থ ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ব্যক্তিগত কারণে একটু সময় নিয়ে দলে যোগ দেন তিনি। চেন্নাই…
চলতি বছরের বড়দিনে পর্দায় আসছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। গত বছর ছবিটির নাম ঘোষণার পর থেকেই দর্শক মহলে শুরু হয়েছে প্রবল উত্তেজনা। প্রিয় তারকার নতুন কাজের প্রতিটি খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বজুড়ে থাকা শাহরুখ-ভক্তরা। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের একটি ভিডিও এবং কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। যা ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, শাহরুখের হাতে হাত রেখে হাসিমুখে হাঁটছেন দীপিকা। এদিকে চোখে সানগ্লাস, মৃদু হাসির শাহরুখকে দেখে মুগ্ধ ভক্তরা। ভক্তদের ধারণা, এটি সিনেমার কোনো ফ্ল্যাশব্যাকে বা বিশেষ দৃশ্যের অংশ হতে পারে। বর্তমানে…
ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দীর্ঘকাল বন্ধ থাকায় সিঙ্গাপুরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধসের শঙ্কার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লরেন্স অং। ১ মে বিশ্ব শ্রমিক দিবস বা মে দিবসের এক ভাষণে তিনি এই সতর্কবার্তা দেন। লরেন্স অং বলেন, এই যুদ্ধ অদূর ভবিষ্যতে শেষ হওয়ার কোনো লক্ষণ নেই এবং আগামী মাসগুলোতে সরবরাহ ব্যবস্থা আরো বিঘ্নিত হতে পারে। তিনি উল্লেখ করেন, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও অন্যান্য জরুরি পণ্যের ওপর এশিয়ার দেশগুলো গভীরভাবে নির্ভরশীল হওয়ায় এই অঞ্চলের অর্থনীতিতে এর প্রভাব হবে সবচেয়ে ভয়াবহ। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়বে; জ্বালানি থেকে শুরু করে খাদ্যসহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। অনেক দেশ মন্দার কবলে পড়তে পারে…
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে মর্মে সংবাদ প্রচার হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী। ইসলামী ছাত্রশিবির জানিয়েছে, শিবিরের যে কোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই। আজ (শুক্রবার) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়। খোঁজ…
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপে খেলার ঘোষণা দিয়েছেন গুইলার্মো ওচোয়া। ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাবেন এই কিংবদন্তি গোলকিপার। ৪১ বছর বয়সী এই তারকা বৃহস্পতিবার জানান, বিশ্বকাপের পর জাতীয় দলের পাশাপাশি সব ধরনের ফুটবল থেকেও বিদায় নিতে পারেন তিনি। এবারের বিশ্বকাপে ডাক পেলে এক অনন্য মাইলফলক স্পর্শ করবেন ওচোয়া। ষষ্ঠবারের মতো বিশ্বকাপ দলে থেকে তিনি নাম লেখাবেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মতো মহাতারকাদের পাশে। মেক্সিকোর হয়ে এর আগে আন্তোনিও কারভাহাল, রাফায়েল মার্কেজ ও আন্দ্রেস গুয়ার্দাদো পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। এবারের বিশ্বকাপে নামলে প্রথম গোলকিপার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার নজির গড়বেন ওচোয়া। বর্তমানে সাইপ্রাসের ক্লাব এএল লিমানসোল এফসিতে…
লেবাননের অধিকৃত ভূখণ্ডের প্রতি ইঞ্চি পুনরুদ্ধার করতে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। ১ মে বিশ্ব শ্রমিক দিবস বা মে দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নওয়াফ সালাম তার বার্তায় বলেন, দখলকৃত লেবানিজ ভূমি ফিরিয়ে আনার পাশাপাশি তার সরকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলস কাজ করে যাবে। তিনি আরো উল্লেখ করেন, দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং লেবাননকে প্রকৃত পুনরুদ্ধারের পথে পরিচালিত করার প্রতিশ্রুতি দেন তিনি। মূলত মে দিবসের এই বার্তায় জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিক সংকটের…
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তুলে আনার লক্ষ্য নিয়ে আগামীকাল (শনিবার) থেকে সারাদেশে শুরু হচ্ছে নতুন কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং ক্রীড়া পরিদপ্তরের বাস্তবায়নে এই আয়োজনকে দেশের ক্রীড়া উন্নয়নে একটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র সফল ধারাবাহিকতায় এবার খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের বিকাশে এই বৃহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের রাষ্ট্রীয়ভাবে গড়ে তোলাই এর প্রধান লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সিলেট জেলা স্টেডিয়ামে। প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক…
