দেশে জাতীয় ন্যূনতম মজুরি নানাভাবে বাস্তবায়ন হলেও একটি স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি এখনো প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ থেকে ১৩০ বছর আগে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক ন্যূনতম মজুরির কথা বলেছিলেন। তিনিই এটি প্রথম বলেছিলেন। এরপর অনেক শ্রমিক আন্দোলন ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন হয়েছে; গোটা বিশ্বে এটি হয়েছে। কিন্তু বাংলাদেশে ন্যাশনাল স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজেস এখনো নির্ণীত হয়নি। আজকেই আমি খবরের কাগজেও এটি পড়েছি। রিজভী বলেন, শ্রমিকের সন্তান তারেক রহমান এটি…
Author: প্রাণের সংবাদ
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গতকাল শেষ হয়েছে। এই অধিবেশনের সিংহভাগ সময় ক্ষমতাসীন বিএনপি সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী আমলের শেখানো বুলিই ব্যবহার করেছে। বিএনপিকে দেখে মনে হচ্ছে—যে-ই ক্ষমতায় যায়, সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে ওঠে। বাস্তবতা হলো, আওয়ামী লীগের মতোই এখন একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি।’ তিনি আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বারবার জামায়াত-শিবির ও বিএনপিকে রাজাকার বলত। ‘ভাগ্যের কী নির্মম পরিহাস, সেই বিএনপিই এখন ক্ষমতায় গিয়ে জামায়াত-শিবিরকে রাজাকার বলছে! তারা ভুলে গেছে যে, কিছুদিন আগেও আওয়ামী লীগ জামায়াত-শিবিরের পাশাপাশি বিএনপিকেও রাজাকার বলত। শুনেছিলাম,…
যুদ্ধের খরচ নিয়ে যুক্তরাষ্ট্র মিথ্যাচার করছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিনি কর্মকর্তারা সর্বশেষ তথ্যে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদের প্রায় ২৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে। আরাগচির দাবি এ সংখ্যা আরও অনেক বেশি। শুক্রবার (১ মে) মাইক্রো ব্লগিং সাইট এক্সে ইরানি পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “নেতানিয়াহুর বাজি এখন পর্যন্ত সরাসরি যুক্তরাষ্ট্রের ১০০ বিলিয়ন ডলার খরচ করেছে। তাদের দাবির চেয়ে যা চারগুণ বেশি।” “যুদ্ধে আমেরিকান করদাতাদের পরোক্ষ খরচ অনেক বেশি। দেশটির প্রত্যেক বাড়ির মাসিক বিল ৫০০ ডলারের বেশি। এটি দ্রুত সময়ে আরও বাড়ছে। যুক্তরাষ্ট্র যখনই ইসরায়েলকে এগিয়ে রাখে তারা তখনই সবসময় পিছিয়ে থাকে।” গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার…
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা ড. আনোয়ার গারগাশ হরমুজ প্রণালীর নিরাপত্তায় একতরফা পন্থা অবলম্বনকে প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার (১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালীতে নৌচলাচলের নিরাপত্তা নিয়ে চলমান আলোচনা সম্মিলিত আন্তর্জাতিক পদক্ষেপ এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। এই কূটনৈতিক বলেন, যুদ্ধ পরবর্তী আঞ্চলিক স্থিতিশীলতা এবং বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে নৌচলাচলের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক আইনের মাধ্যমে সমাধান করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি একটি সমন্বিত আন্তর্জাতিক পদ্ধতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে হবে। গারগাশ যেকোনো একতরফা ব্যবস্থারও সমালোচনা করে বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের আগ্রাসনের পর হরমুজ প্রণালী ঘিরে তাদের ওপর নির্ভর করা যায়…
স্প্যানিশ ফুটবলে নতুন অধ্যায় শুরু করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। গত মাসে পঞ্চম বিভাগের ক্লাব ইউই কর্নেল্লার মালিকানা নেওয়ার পর এবার খেলোয়াড় ও কোচিং স্টাফদের উদ্দেশ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বার্তা দিয়েছেন তিনি। ভিডিও বার্তায় মেসি ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে জানান, উন্নয়ন ও অগ্রগতির জন্য যা যা প্রয়োজন, তা নিশ্চিত করতে তিনি পাশে থাকবেন। নতুন এই উদ্যোগ নিয়ে নিজের উচ্ছ্বাসও লুকাননি আর্জেন্টাইন তারকা। তার ভাষায়, এই নতুন প্রকল্পকে ঘিরে তাদের মধ্যে দারুণ উত্তেজনা কাজ করছে। ক্লাবটির মৌসুম শেষের পথে, তেরসেরা আরএফইএফ লিগের নিয়মিত পর্বের আর মাত্র দুটি ম্যাচ বাকি। এরই মধ্যে সেগুন্দা আরএফইএফে উত্তরণের লক্ষ্যে বাছাইপর্বে…
অসুস্থ হজযাত্রী গোলাম মোস্তফার শারীরিক অবস্থার খোঁজ নিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বৃহস্পতিবার দিবাগত রাতে হাসপাতালে গিয়ে অসুস্থ হজযাত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। হাসপাতালের পরিচালক, কর্তব্যরত চিকিৎসক ও হজযাত্রীর স্বজনদের সাথে কথা বলে, অসুস্থ হজযাত্রীকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদানের জন্য হাসপাতালের পরিচালককে অনুরোধ জানান মন্ত্রী। হজযাত্রী গোলাম মোস্তফা (৭৪) সস্ত্রীক হজে যাওয়ার জন্য হজক্যাম্পে আসার পথে অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় হজক্যাম্পে আসার পর তাকে প্রথমে হজক্যাম্পের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে তার রক্তে উচ্চমাত্রার ব্লাড সুগার শনাক্ত করেন এবং তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে হজযাত্রীর অবস্থা অপরিবর্তিত…
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম। শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন কর্তৃক আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুফতি ফয়জুল করীম বলেন, অন্যরা যখন ইসলামকে উপেক্ষা করে গোপন আঁতাতে লিপ্ত হয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট অবস্থান নিয়ে রাজনীতি করেছে। আমরা কোনো গুপ্ত রাজনীতি করি না; আমাদের সব কার্যক্রমই প্রকাশ্য ও স্বচ্ছ। তিনি বলেন, শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত। রাষ্ট্রের উচিত শ্রমিকদের স্বার্থ রক্ষা করা। তাই সব শ্রেণির মতো শ্রমিকদেরও রাষ্ট্রীয়ভাবে কার্ড…
২০২৬ বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে বিশ্বজুড়ে বইছে সমালোচনার ঝড়। সাধারণ সমর্থকদের ক্ষোভ আর তীব্র বিতর্কের মুখে অবশেষে নড়েচড়ে বসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। উদ্ভূত পরিস্থিতিতে ২০৩০ বিশ্বকাপের জন্য টিকিট বিক্রির কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। গত বৃহস্পতিবার কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেস শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোম সমর্থকদের এই উদ্বেগের বিষয়ে কথা বলেন। তিনি স্বীকার করেন যে, টিকিটের মূল্য নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া তাঁদের কানে পৌঁছেছে। তবে বর্তমানে উত্তর আমেরিকার বাজারের বাস্তবতার কারণেই মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের আসরে টিকিটের দাম এমন পর্যায়ে রয়েছে বলে তিনি মন্তব্য করেন। গ্রাফস্ট্রোম আরও জানান, প্রতিটি আসর শেষে…
রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ (শুক্রবার) ভোর আনুমানিক ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। ঘটনাটির পেছনে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড রয়েছে কি না তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন। একই সঙ্গে ঘটনাটি দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন মন্ত্রী। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সচিব মো. সাখাওয়াত হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতিকে ব্যবহার করে মাটির নিচে লুকিয়ে রাখা ও চাপা পড়া অস্ত্র উপরে তুলে আনছে ইরান। শুক্রবার (১ মে) মার্কিন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে যেসব মিসাইল চাপা পড়েছিল সেগুলো খুবই দ্রুততার সঙ্গে তোলা হচ্ছে। এছাড়া যেগুলো লুকিয়ে রাখা হয়েছিল সেগুলো উপরে নিয়ে আসা হচ্ছে। দুজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, ইরান দ্রুত সময়ের মধ্যে তাদের ড্রোন ও মিসাইল সক্ষমতাকে বৃদ্ধি করতে চায়। যেন যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও পাল্টা হামলা চালাতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ নিয়ে অবহিত করেছেন দেশটির দুই শীর্ষ সামরিক কমান্ডার। এরপর…
