ইরানে নতুন করে মার্কিন হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে ব্রিফিং দেওয়া হতে পারে, এমন খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একপর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১২৬ ডলার ছাড়িয়ে যায়। যদিও দিনের শেষভাগে তা কিছুটা কমে ১১৪ ডলারে নামে। ইউক্রেন যুদ্ধের পর তেলের দামে এমন ঊর্ধ্বগতি আর দেখা যায়নি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ায় দেশটির ওপর ‘স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী’ বিমান হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সেন্ট্রাল…
Author: প্রাণের সংবাদ
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক সমাবেশে যোগ দিতে জুমার নামাজের পর নেতাকর্মীদের ঢল নেমেছে। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী সমাবেশে যোগ দিচ্ছেন। সমাবেশে অংশ নেওয়া কবির খান নামে একজন নেতা বলেন, এবারের মে দিবসের এই সমাবেশ শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরবে। আমাদের নেতা তারেক রহমান এখানে উপস্থিত হবেন। তিনি আমাদের শ্রমিকদের দাবিগুলো বিষয়ে আলোচনা করবেন। আমরা সামনে থেকে শ্রমিক দিবস পালন করবো। হুমায়ুন নামে…
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী ‘নতুন এক অধ্যায়ে’ প্রবেশ করতে যাচ্ছে। নতুন অধ্যায়ে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর এমন একটি নতুন ব্যবস্থাপনার অন্তর্গত হবে, যা উপসাগরীয় অঞ্চলের সব দেশের জন্য উন্নতি এবং কল্যাণ বয়ে আনবে। গতকাল বৃহস্পতিবার এক লিখিত বার্তায় এ কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। লিখিত বার্তায় তিনি বলেছেন, “আজ, মধ্যপ্রাচ্যে বৈশ্বিক গুন্ডাদের সামরিক মোতায়েন ও আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের লজ্জাজনক পরাজয়ের ২ মাস পর পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালি নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।” “হরমুজ প্রণালি এবং পারস্য উপসাগরকে একটি নতুন ব্যবস্থাপনায় নিয়ে আসার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। নতুন ব্যবস্থাপনা পুরোপুরি সক্রিয়…
কানাডায় ফিফার বার্ষিক কংগ্রেসে ২১১টি সদস্য দেশের মধ্যে একমাত্র অনুপস্থিত দেশ ছিল ইরান। এই অনুষ্ঠানে না থাকলেও ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলতি বছরের জুনে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এই মহাযজ্ঞে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই সংশয় আরও বাড়ে। তবে বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে হওয়া কংগ্রেসে ইনফান্তিনো পুনরায় স্পষ্ট করেছেন, ইরান বিশ্বকাপে অংশ নিচ্ছে। তিনি বলেন, ‘অবশ্যই ইরান ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে গিয়ে খেলবে। কারণ ফুটবল মানুষকে একত্রিত করে, আমাদের লক্ষ্যই হলো বিশ্বকে এক সুতোয় গাঁথা।’ ইরানি ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজসহ একটি প্রতিনিধি দলের এই…
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ‘বুথফেরত সমীক্ষা’ নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ক্ষমতাসীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ৩০ এপ্রিল এক ভিডিওবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল ২২৬টির বেশি আসনে জিতবে বলে তিনি নিশ্চিত তিনি। ২৯ তারিখ বুধবার দ্বিতীয় দফা ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকে সংবাদমাধ্যমে বুধফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করছে বিভিন্ন সংবাদমাধ্যম। ভিডিওবার্তায় মমতা দাবি করেছেন, বিজেপি টাকা দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমকে ওই সমীক্ষার ফল দেখাতে বাধ্য করিয়েছে। বুধবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হওয়ার পরেই সন্ধ্যা থেকে বুথফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করে। অধিকাংশ সমীক্ষাতেই ইঙ্গিত, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের…
যুক্তরাষ্ট্র গত ২৫ বছর ধরে অর্থাৎ ৯/১১-এর পর থেকেই একটি ‘স্থায়ী যুদ্ধ’ পরিস্থিতির মধ্যে রয়েছে, যার ফলে দেশটির প্রতিরক্ষা ব্যয় আকাশচুম্বী হয়েছে। ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো ড্যান গ্রেজিয়ার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। ড্যান গ্রেজিয়ার বলেন, ‘যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি বড় অংশ উচ্চ প্রতিরক্ষা বাজেটে অভ্যস্ত হয়ে পড়েছে। একবার এই ধরনের ব্যয় যখন জেঁকে বসে, তখন সেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাওয়া সহজ নয়।’ তিনি উল্লেখ করেন, ইরান যুদ্ধে বর্তমানে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ও বোমা ব্যবহার করা হচ্ছে, সেগুলো পুনরায় তৈরি বা প্রতিস্থাপন করতে হবে। আর…
সলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হজ—একটি এমন ইবাদত, যা মানুষের জীবনকে ভেতর থেকে পরিবর্তন করার অসাধারণ শক্তি ধারণ করে। এটি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; বরং আত্মশুদ্ধি, আত্মসমর্পণ এবং আল্লাহর নৈকট্য লাভের এক মহাসফর। প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো মুসলমান একত্র হয়ে এই ইবাদত সম্পন্ন করেন আর সেই সঙ্গে নবায়ন করেন তাদের ঈমান, চেতনা ও জীবনদৃষ্টিকে। হজের সূচনাতেই রয়েছে আত্মসমর্পণের স্পষ্ট বার্তা। ইহরাম গ্রহণের মাধ্যমে একজন হাজি দুনিয়াবি পরিচয় ও অহংকার ত্যাগ করে আল্লাহর দরবারে উপস্থিত হন। সাদা দুই খণ্ড কাপড় যেন ঘোষণা করে—মানুষের আসল পরিচয় তার ধন-সম্পদ, পদমর্যাদা বা বংশগৌরব নয়; বরং সে আল্লাহর এক বিনীত বান্দা। এই…
বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আজ (শুক্রবার)। প্রায় আড়াই হাজার বছর আগে এই পুণ্য তিথিতে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার শুভজন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ– এই তিন স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমাই বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধপূর্ণিমা হিসেবে পরিচিত। অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করাই বুদ্ধের মূল জীবনদর্শন। অহিংসবাদের প্রবর্তক গৌতম বুদ্ধের বাণী– বৈরিতা দিয়ে বৈরিতা কিংবা হিংসা দিয়ে হিংসা কখনো প্রশমিত হয় না; বরং অহিংসা দিয়ে হিংসাকে এবং অবৈরিতা দিয়ে বৈরিতাকে প্রশমিত করতে হয়। তার এই শাশ্বত বাণীকে ধারণ করে আজ বুদ্ধপূজা, শীল গ্রহণ, পিণ্ডদান ও ভিক্ষু সংঘের প্রাতরাশসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। গতকাল বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধে জড়াবে কি না, তা তার জানা নেই (নিশ্চিত নন) বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। এ সংক্রান্ত আলোচনার বিষয়ে আমি এবং হাতেগোনা কয়েকজন ছাড়া আর কেউ কিছু জানেন না।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে যুদ্ধ শেষ পর্যন্ত কবে থামবে, তা নিশ্চিত না করলেও তিনি দাবি করেন, এ সংকটের সমাধান হলেই বিশ্ববাজারে তেলের দাম কমে…
যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘দীর্ঘ ও বেদনাদায়ক’ পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে তারা হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে, যা এই জলপথটি পুনরায় সচল করার মার্কিন প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার এই যুদ্ধের দুই মাস পেরিয়ে গেলেও বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালি এখনো বন্ধ। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চললেও ইরানের তেল রপ্তানিতে মার্কিন অবরোধের প্রতিবাদে তারা এই জলপথটি আটকে রেখেছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ইরানকে আলোচনায়…
