বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়মের নানা অভিযোগের প্রমাণ পেয়ে আগের বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন করে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি করে দেওয়া হয়েছে, যেখানে সভাপতির দায়িত্বে আছেন তামিম ইকবাল। এই কমিটির মূল দায়িত্ব নির্বাচন আয়োজন করা। নির্বাচনের পরিকল্পনা সম্পর্কেও এবার ধারণা দিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘চেষ্টা করব ৩ মে একটা বোর্ড মিটিং করে নির্বাচনের প্রসেস শুরু করে দেওয়ার। যদি শুরু হয়ে যায়, ৩০-৪৫ দিনের মধ্যে নির্বাচন শুরু হয়ে যায়। যেটা ২-৩ সপ্তাহ বাকি থাকে, আমাদের ডেডলাইন থেকে। (সভাপতির পদ থেকে) পদত্যাগের কথা আমরা এখনও চিন্তা…
Author: প্রাণের সংবাদ
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে লেবাননের চলমান কূটনৈতিক আলোচনা নিয়ে নেতিবাচক মূল্যায়ন করেছেন বৈরুতভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক রানিয়া খালেক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই আলোচনায় লেবানন সরকারের কোনো নিয়ন্ত্রণ বা দরকষাকষির শক্তি নেই। রানিয়া খালেক বলেন, ‘অধিকাংশ মানুষ বিশ্বাস করে না এই আলোচনা থেকে কোনো ফল আসবে। কারণ, লেবানন সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।’ তিনি আরো উল্লেখ করেন, লেবানন সরকার মূলত যুক্তরাষ্ট্রের কাছে ‘নতি স্বীকার’ করেছে। এর ফলে যুক্তরাষ্ট্র লেবানন ফ্রন্টকে ইরান ফ্রন্ট থেকে আলাদা করার সুযোগ পেয়েছে। বৈরুত সরকার নিজেদের মতো করে আলোচনার দাবি করলেও রানিয়া খালেক একে একটি ‘নাটকীয় পরিবেশনা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন,…
কুয়েতের আকাশপথ পুনরায় খুলে দেওয়ায় বাংলাদেশি নাগরিকদের সৌদি আরব হয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য চালু করা এন্ট্রি পারমিট কার্যক্রম বন্ধ করা হয়েছে। শুক্রবার (১ মে) থেকে কুয়েত প্রবাসীদের জন্য সৌদির এই বিশেষ এন্ট্রি পারমিট আর থাকছে না। মূলত সরাসরি ফ্লাইট চালু হওয়ায় এই বিকল্প ব্যবস্থার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে বলে জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে দূতাবাস। এতে উল্লেখ করা হয়, কুয়েতের বাংলাদেশ দূতাবাস কর্তৃক সৌদি আরব হয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য সৌদি এন্ট্রি পারমিটের ব্যবস্থা সংক্রান্ত কার্যক্রম এখন থেকে বন্ধ ঘোষণা করা হচ্ছে। কুয়েতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিকের সদয় অবগতির জন্য…
কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হয়েছে ফিফার ৭৬তম কংগ্রেস। যেখানে মুখোমুখি সাক্ষাৎ হয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজুব এবং ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) সহ-সভাপতি বাসিম শেখ সুলাইমানের। তবে এ সময় সুলিমানের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান জিবরিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ডাকে সাড়া দিয়ে মঞ্চে উঠলেও তাদের মাঝে স্পষ্ট ব্যবধান ছিল। গতকাল (বৃহস্পতিবার) ফিফার সম্মেলন মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে মাইক্রোফোনে প্রতিবাদ জানান ফিলিস্তিনি ফুটবল প্রধান জিবরিল রাজুব। এর আগে তিনি দখলকৃত নগর পশ্চিম তীরে ক্লাব পরিচালনার মাধ্যমে ফিফার বৈষম্য-বিরোধী নীতিমালা লঙ্ঘনের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেন। একইসঙ্গে তিনি নিশ্চিত করেছেন, ফিফা ইসরায়েলের ফুটবলে নিষেধাজ্ঞা না দেওয়ায় তারা বিষয়টি কোর্ট অব আরবিট্রেশন ফর…
হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে তেলবাহী জাহাজগুলো আসতে না পারায় জ্বালানি তেলের গুরুতর সংকটে ভুগছে পাকিস্তান। এই সংকটের কারণে সাধারণ গ্রাহক পর্যায়ে ডিজেল ও পেট্রোলের দামে উল্লম্ফন ঘটাতে বাধ্য হয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের জ্বালানি মন্ত্রণালয়ের পেট্রোলিয়াম বিভাগ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশজুড়ে খুচরা গ্রাহক পর্যায়ে ডিজেল ও পেট্রোলের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে। বিবৃতির তথ্য অনুসারে, এখন থেকে পাকিস্তানে সাধারণ গ্রাহক পর্যায়ে প্রতি লিটার হাই-স্পিড ডিজেল বিক্রি হবে ৩৯৯ দশমিক ৫৮ রুপিতে এবং প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৩৯৩ দশমিক ৮৬ রুপিতে। এর আগে পাকিস্তানে সাধারণ ক্রেতা পর্যায়ে প্রতি লিটার হাই-স্পিড ডিজেলের দাম ছিল ৩৮০ দশমিক ১৯ রুপি এব প্রতি…
আজ মহান মে দিবস, শ্রমিকদের অধিকার আদায়ের দিন। অথচ এই বিশেষ দিনেও পেটের তাগিদে শ্রম বিক্রির আশায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে হাজারো শ্রমিককে। শুক্রবার (১ মে) সকালে রাজধানীর রামপুরা, বাড্ডা ও নতুন বাজার এলাকায় অন্য দিনের মতোই খুব সকালে কাজের সন্ধানে ভিড় জমান তারা। কারও হাতে কোদাল, কারও হাতে হাতুড়ি, আবার কারও হাতে ঝুড়ি; কাজের আশায় চাতক পাখির মতো দাঁড়িয়ে আছেন শ্রমিকরা। সকালে বৃষ্টি উপেক্ষা করেই নারী-পুরুষ মিলিয়ে প্রায় দুই হাজারের বেশি শ্রমিক রাস্তায় জড়ো হন। তারা জানান, পেটের দায়ে প্রতিদিনই খুব সকালে কাজের অপেক্ষায় রাস্তায় আসতে হয়। আগের মতো এখন আর সহজে কাজ পাওয়া যায় না। আজ যে শ্রমিক…
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা গতকাল (বৃহস্পতিবার) বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য জানিয়েছেন। তিনি এক ফেসবুক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে নির্মম হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহামেদ লিমনের জানাজার নামাজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহত জামিলের খালা, মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল, গণমাধ্যমকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা জানাজায় অংশগ্রহণ করেন। লিমনের মরদেহ…
প্রতিবছর ১ মে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস। এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের একটি ঐতিহাসিক প্রতীক। ১৮৯০ সাল থেকে দিনটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। বাংলাদেশসহ বহু দেশে এটি সরকারি ছুটির দিন। তবে প্রশ্ন থেকেই যায়—এত আন্দোলন, আইন ও নীতিমালা থাকা সত্ত্বেও কি শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার সম্পূর্ণভাবে অর্জন করতে পেরেছে? শ্রমিকের বাস্তব অবস্থা : অর্জন ও সীমাবদ্ধতা শ্রমিক আন্দোলনের ফলে বিশ্বজুড়ে কিছু অগ্রগতি হয়েছে। যেমন—ন্যূনতম মজুরি নির্ধারণ, কর্মঘণ্টা সীমিতকরণ, শ্রম আইনপ্রণয়ন এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা বৃদ্ধি। তবে বাস্তব চিত্র এখনো অনেক ক্ষেত্রে হতাশাজনক। আজও লাখ লাখ শ্রমিক—ন্যায্য মজুরি থেকে বঞ্চিত, অতিরিক্ত সময় কাজ করতে বাধ্য,…
দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের এক সেনা নিহত ও আরেক সেনা আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। নিহত সেনার নাম সার্জেন্ট লিয়েম বেন হামো। ১৯ বছর বয়সী এ দখলদার গোলানি ব্রিগেডের ১৩ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের কান্তারা গ্রামে দুটি বিস্ফোরক বোঝাই ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এরমধ্যে একটি ড্রোন ইসরায়েলি বাহিনী ভূপাতিত করে। কিন্তু দ্বিতীয় ড্রোনটি সেনাদের পাশে গিয়ে বিস্ফোরিত হয়। এতে সার্জেন্ট লিয়েম বেন হামো প্রাণ হারান। এ ড্রোন হামলার পর ওই এলাকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে ড্রোন হামলার…
সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় চিত্রনায়িকা পরীমণি। প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে ছেলে পূণ্যর সঙ্গে তোলা কিছু ছবি পোস্ট করেছেন নায়িকা, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। ফেসবুকে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, দুজনেই সেজেছেন রঙিন পোশাকে। পরীমণির পরনে ছিল বেগুনি রঙের সুতি শাড়ি, আর চুলে গোঁজা সাদা ও বেগুনি রঙের ফুল। অন্যদিকে পূণ্যর পরনে ছিল খয়েরি রঙের নকশা করা পাঞ্জাবি। প্রতিটি ছবিতেই মা ও ছেলের নির্মল হাসির পাশাপাশি গভীর মমত্ববোধ ফুটে উঠেছে। কখনো সিঁড়িতে বসে, আবার কখনো ছেলেকে পরম মমতায় জড়িয়ে ধরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আমার’। পরীমণির…
