ইসরাইলি হামলার মুখে লেবানন বর্তমানে চরম খাদ্য অনিরাপত্তার মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একজন মুখপাত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। ডব্লিউএফপির মুখপাত্র বলেন, লেবাননে এখন ‘সবচেয়ে তীব্র’ পর্যায়ের খাদ্য অনিরাপত্তা দেখা দিচ্ছে। সংস্থাটি বর্তমানে দেশটির দরিদ্রতম এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের ওপর বিশেষ নজর দিচ্ছে। তবে এই খাদ্য সংকট সমাধানের একমাত্র পথ হলো একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি। তিনি আরো জানান, লেবাননের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া দেশটির কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি খাদ্য সমস্যাকে আরো গভীর করে তুলছে। মূলত যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া এবং কৃষি উৎপাদন ব্যাহত…
Author: প্রাণের সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর চেয়ার দেখলে মনে হয় এখানে বসতে আরাম, কিন্তু বসলে তপ্ত আগুনের মতো তাপ লাগে। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সংসদ অধিবেশনে বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে শহীদদের স্মরণ করেন। তিনি বলেন, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে ৭১ সালে যারা শহীদ হয়েছেন তাদেরকে। সেই সঙ্গে স্মরণ করছি যারা ১৩ সালের ৫ মেতে শহীদ হয়েছেন তাদেরকে। এর আগে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়েছেন। ডা. শফিকুর রহমান বলেন, আমি সব অন্যায়ের বিচার চাই। যারা আমাদের ওপর অবিচার করেছেন তাদের বিচার চাই।…
হরমুজ প্রণালিতে চলাচলের ওপর বিধিনিষেধ বিশ্ব অর্থনীতিকে ‘শ্বাসরোধ’ করছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, যুদ্ধের কারণে সৃষ্ট এই অস্থিরতা বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকট তৈরি করছে। জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেন, পরিস্থিতির যদি খুব দ্রুত উন্নতি হয়, এমনকি ‘সবচেয়ে ভালো পরিস্থিতির’ কথা চিন্তা করলেও অর্থনৈতিক এই ধকল কাটিয়ে ওঠা সহজ হবে না। তিনি বলেন, ‘যদি আজই সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়, তবুও সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে। যার ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কম থাকবে এবং পণ্যের উচ্চমূল্য আরো দীর্ঘায়িত হবে।’ গুতেরেস উল্লেখ করেন, হরমুজ প্রণালির সংকটের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যা…
সংসদের কর্মকর্তা-কর্মচারিদের অতিরিক্ত ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার এ দাবি মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি বিরোধী দলীয় নেতা যে দাবি করেছেন আমি সেটা শতভাগ সমর্থন করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর চেয়ার দেখলে মনে হয় এখানে বসতে আরাম কিন্তু বসলে তপ্ত আগুনের মত তাপ লাগে। সংসদ অধিবেশনে বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে শহীদদের স্মরণ করেছেন। তারেক রহমান বলেন, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে ৭১ সালে যারা শহীদ হয়েছেন তাদেরকে। সেই সঙ্গে স্মরণ করছি যারা ১৩ সালের ৫ মেতে শহীদ হয়েছেন তাদেরকে। এর আগে…
ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের রেশ। ভোট হয়েছে, বাকি শুধু ফলাফলের। এমন সময়ে তারকাদের নির্বাচনী প্রচার ও পারিশ্রমিক নিয়ে বিস্ফোরক দাবি করেছেন টলিউড নির্মাতা শুভ্রজিৎ মিত্র। তার মতে, তারকাদের এই প্রচার কোনো নিঃস্বার্থ জনসেবা নয়, বরং এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি দাবি করেন, একেকটি রোড-শোতে অংশ নেওয়ার জন্য অনেক তারকা ২ থেকে ৫ লাখ রুপি (বাংলাদেশের প্রায় ৩ থেকে ৭ লাখ টাকা) পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। শুভ্রজিৎ মিত্র জানান, অনেক তারকা নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য সম্পূর্ণ নগদ অর্থ বা ‘ক্যাশ’ গ্রহণ করেন। এমনকি পারিশ্রমিক হাতে না পাওয়া পর্যন্ত তারা বাড়ি থেকে বের হতেও…
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। এক সময় জাতীয় দলে অপরিহার্য ফুটবলার ছিলেন। ২০২০ সালের পর আর জাতীয় দলে সেভাবে খেলা হয়নি। তবে ঘরোয়া ফুটবল খেলেছেন, সেই অধ্যায়ও শেষ হতে যাচ্ছে আগামীকাল। বাংলাদেশের ফুটবলে গত দুই দশকের মধ্যে অন্যতম সেরা ফুটবলার মামুনুল আজ তার ক্লাব ফর্টিজ প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করে ফুটবল ছাড়ার ঘোষণা দেন। চট্টগ্রামে জন্ম নেয়া মামুনুলের পেশাদার ক্যারিয়ার শুরু হয় ২০০৫ সালে ব্রাদার্স ইউনিয়নের হয়ে। ব্রাদার্সের পর আবাহনী, মোহামডোন, চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল, রহমতগঞ্জ হয়ে এখন ফর্টিজে। জাতীয় দলেও খেলেছেন প্রায় এক দশক। এর মধ্যে ২০১০ সালে এসএ গেমসে বাংলাদেশ স্বর্ণজয়ী দলের সদস্য ছিলেন। ঘরোয়া…
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করেছেন। তিনি জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার পরিবার সীমান্ত পাড়ি দেওয়া মানুষদের আশ্রয় দিয়েছে এবং পাকিস্তানি সেনাদের অবস্থান জানিয়ে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার বক্তব্যে বলেন, “আজকাল আমাদের খুব বেশি করে রাজাকার-আলবদর বলার চেষ্টা করা হচ্ছে। এই যে আমরা এখানে (জামায়াত সদস্যরা) বসে আছি, আমরা তো কেউ রাজাকার ছিলাম না, আলবদরও ছিলাম না।…
ইরানের ওপর যুক্তরাষ্ট্র আবারও হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস। তবে এ হামলা সীমিত হতে পারে বলে জানিয়েছে তারা। এমন খবর প্রকাশের পর ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মৌসাভি হুমকি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সীমিত হামলাও চালায়, ইরানের হামলা সীমিত থাকবে না। হামলার জবাবে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা হামলা চালানো হবে। তিনি সংবাদমাধ্যম এসএনএ-কে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বলেছেন, “আমরা দেখেছি আপনাদের (যুক্তরাষ্ট্রের) আঞ্চলিক ঘাঁটিগুলোর কি অবস্থা হয়েছে। আমরা আপনাদের যুদ্ধ জাহাজের ক্ষেত্রেও একই জিনিস দেখতে পাব।” যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের নতুন পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করছেন মার্কিন সেন্ট্রাল…
সংসদ অধিবেশন পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে তার প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সফরে ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা সংসদ ভবনের শপথ কক্ষে আসন গ্রহণ করে এবং সেখানে তাদের জন্য সংসদের স্থাপত্যশৈলী ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই আরাফাত রহমান কোকোও এই স্কুলের শিক্ষার্থী ছিলো।’ এসময় দেশ বিনির্মানে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন তিনি। এরপর উপস্থিত ছাত্র এবং শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলেন…
সংস্কারের বাহানায় নির্বাচন না হয় সেই আশঙ্কায় সব কিছুতে আপস করে জুলাই সনদে সই করেছেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলিনি। আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় সেজন্য আমরা সব কিছুতে আপস করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। জুলাই বাস্তবায়ন আদেশের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, যখন এই যে অবৈধ অসাংবিধানিক, সংবিধান বহির্ভূত আদেশ রাষ্ট্রপতি জারি করলেন আমরা স্টান্ডিং কমিটি গুলশানে সংবাদ সম্মেলন করে বলেছি যে, বিএনপি এবং যুগপৎ…
