Author: প্রাণের সংবাদ

ইরানে ‘স্বল্পমেয়াদি কিন্তু শক্তিশালী’ একগুচ্ছ হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক অচলাবস্থা নিরসনে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ওয়াশিংটন যখন ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে বিবাদে জড়িয়েছে, তখন এমন পরিকল্পনার খবর সামনে এলো। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বৃহস্পতিবার জানিয়েছে, এ পরিকল্পনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি ‘উচ্চমানের প্রভাবশালী বিকল্প’ হিসেবে পেশ করা হয়েছে, যা পূর্ণমাত্রার যুদ্ধের চেয়ে কিছুটা সীমিত। ট্রাম্প এখনও এই পরিকল্পনার অনুমোদন দেননি, বরং তিনি ইরানের বিরুদ্ধে চলা নৌ-অবরোধ ও অর্থনৈতিক চাপ বজায় রাখাকেই প্রাধান্য দিচ্ছেন। ট্রাম্প জনসমক্ষে একে ‘বোমার চেয়েও কার্যকর’ বলে…

Read More

প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের স্বরূপ নিয়ে কড়া মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্ব চায়, কিন্তু সেই সম্পর্ক কখনোই দাসত্বের পর্যায়ে যেতে পারে না। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সার্বভৌমত্বের প্রশ্নটি সামনে এনে তিনি বলেন, বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে, এটি কোনো ‘স্বামী-স্ত্রীর সম্পর্ক’ নয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তব্যে শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের স্মৃতিচারণ করে বলেন, জিয়াউর রহমান চাটুকারিতা পছন্দ করতেন না এবং বিশ্বাস করতেন যে সমালোচনা হলো গণতন্ত্রের সৌন্দর্য।…

Read More

বিসিবির অ্যাড-হক কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক উদ্যোগ নিচ্ছেন তামিম ইকবাল। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন তিন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। দর্শকদের কথা চিন্তা করে এবং পরিবেশ রক্ষা ও বিদ্যুৎ সাশ্রয়ে মিরপুর স্টেডিয়ামের ছাউনির ওপর সোলার সিস্টেম স্থাপনের কথা ভাবছে বিসিবি। বিষয়টি প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে বলে নিশ্চিত করেছেন তামিম ইকবাল। এ ছাড়া নতুন করে যেখানে শেড নেই সেখানে শেড বসানোর কথা জানিয়ে তামিম বলেন, ‘আমাদের স্টেডিয়ামের বিশেষ করে যেখানে স্কোরবোর্ড আছে সেখানে কোনো শেড নেই। প্রতিটা খেলায় যদি দেখেন এখানে টিকিটের দাম থাকে কম, এখানেই সবচেয়ে বেশি দর্শক আসে। এই গরমে তারা প্রচণ্ড…

Read More

চলতি বছর হজ পালনের জন্য ৯৮টি হজ ফ্লাইটে এখন পর্যন্ত মোট ৩৯ হাজার ৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ৯৮টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত সাতজন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় মারা যান। এদের সবাই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। সেখানে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ৫ হাজার ৪৮৬ জন হজযাত্রীকে এবং আইটি হেল্পডেস্ক ৮ হাজার ৫৮০ জন হজযাত্রীকে চিকিৎসা সুবিধা দিয়েছে। মো. লোকমান হোসেন বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া…

Read More

মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিরতার জন্য ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘এটি প্রমাণিত যে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিদেশিদের উপস্থিতি এবং তাদের আস্তানা গেড়ে থাকাই এই অঞ্চলের নিরাপত্তাহীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ।’ মোজতবা খামেনি বলেন, ‘আমেরিকার এই পুতুল ঘাঁটিগুলোর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার মতো শক্তি বা সামর্থ্য নেই। সেখানে তারা এই অঞ্চলের তাদের ওপর নির্ভরশীল বা আমেরিকাপন্থীদের নিরাপত্তা দেবে-এমন আশা করা বৃথা।’ তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যে বিদেশি শক্তির হস্তক্ষেপই মূলত আঞ্চলিক অস্থিতিশীলতাকে উসকে দিচ্ছে। মূলত আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর…

Read More

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে থেকেছে এবং দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও দেশপ্রেমিক নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। সংসদ অধিবেশনের সভাপতিত্ব করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বক্তৃতার শুরুতে তিনি রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে বলেন, রাষ্ট্রপতি তার বক্তব্যে দেশের বাস্তব পরিস্থিতি যথাযথভাবে তুলে ধরেছেন। ‘মানুষের সংশোধন ও শেখার প্রক্রিয়া সীমাহীন’–এ কথা উল্লেখ করে তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘১৯৭১ সালে যখন অনেকেই দিশেহারা, তখন জিয়াউর রহমান সাহসিকতার সঙ্গে স্বাধীনতার ঘোষণা…

Read More

বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তৃতায় এ বিষয়ে জানান তিনি। জ্বালানি নিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে”। উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি বিষয়ক যে বিশেষ কমিটি করা হয়েছে, আগামী রবিবার তারা বৈঠকে বসবে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।

Read More

দক্ষিণ লেবাননে সামরিক অভিযান জোরদার করে গতকাল অন্তত পাঁচজন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, হিজবুল্লাহর শক্ত অবস্থান লক্ষ্য করে চালানো এক অভিযানে এই যোদ্ধারা নিহত হয়েছেন। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এই দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলের এই দাবি এমন একসময়ে এলো যখন দক্ষিণ লেবাননের মাজদাল জউন শহরে পরপর দুটি ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় বইছে। গতকালের ওই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন উদ্ধারকর্মী এবং একজন লেবাননি সেনাসদস্য রয়েছেন। বেসামরিক নাগরিক ও সেবাকর্মীদের ওপর এমন প্রাণঘাতী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে…

Read More

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ আগামী ৪ মে ঢাকায় পৌঁছাবে। বৃহস্পতিবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য জানিয়েছেন। দূতাবাসের প্রেস মিনিস্টার জানান, জামিল আহমেদ লিমনের লাশ আগামী ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এর আগে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে অনুষ্ঠিত হয়। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই দিন পিএইচডির শিক্ষার্থী বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টিও…

Read More

গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অভিযান চালিয়ে ২০টি জাহাজ থেকে ১৭৫ জনকে আটক করেছে ইসরাইল। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘২০টির বেশি নৌযান থেকে প্রায় ১৭৫ জন কর্মীকে এখন শান্তিপূর্ণভাবে ইসরাইলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।’ ইসরাইলি নৌবাহিনীর একটি জাহাজে থাকা কর্মীদের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। গাজা সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) জানিয়েছে, অন্তত ২২টি নৌযানে আন্তর্জাতিক আইন সম্পূর্ণ লঙ্ঘন করে ইসরাইলি বাহিনী অভিযান চালিয়েছে। একে জলদস্যুতা হিসেবে বর্ণনা করেছে জিএসএফ। গাজায় প্রবেশের সব পথই নিয়ন্ত্রণ করে ইসরাইল। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এ অঞ্চলে পণ্য…

Read More