Author: প্রাণের সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বিরুদ্ধে শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন (হাইপারসনিক) ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাছে আবেদন করেছে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। এ ব্যাপারে বিস্তারিত জানতে সেন্টকোমের সঙ্গে যোগাযোগ করেছিল মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ; কিন্তু কেন্দ্রীয় কমান্ডের কোনো কর্মকর্তা এ ইস্যুতে মন্তব্য করতে রাজি হননি। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা বলেছেন, ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লাঞ্চারগুলো আগের অবস্থান থেকে দূরে সরিয়ে নিয়েছে। মার্কিন বাহিনী বর্তমানে যে প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে— সেসবের নাগালের বাইরে রাখা হয়েছে লাঞ্চারগুলোকে। এর প্রধান কারণ মার্কিন ক্ষেপণাস্ত্র থেকে লাঞ্চারগুলোর সুরক্ষা নিশ্চিত করা। পেন্টাগনের ওই কর্মকর্তা ব্লুমবার্গকে বলেছেন, “বর্তমানে…

Read More

ত্যাগ, আনুগত্য ও তাকওয়ার মহিমান্বিত উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার অন্যতম প্রধান ইবাদত কোরবানি। কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়; বরং কোরবানির সঙ্গে মিশে আছে আল্লাহর প্রতি নিঃশর্ত ভালোবাসা, আত্মত্যাগের চেতনা এবং হজরত ইব্রাহিম (আ.) ও তার পুত্র ইসমাইল (আ.)-এর অনুপম ত্যাগ ও আনুগত্যের স্মৃতি। পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেন, অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো। (সুরা কাওসার, আয়াত : ২) অন্যত্র আল্লাহ তায়ালা কোরবানির প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে বলেন, আল্লাহর কাছে তাদের গোশত বা রক্ত পৌঁছে না; বরং পৌঁছে তোমাদের তাকওয়া। (সুরা হাজ্জ, আয়াত: ৩৭) এ থেকে বোঝা যায়, কোরবানির মূল উদ্দেশ্য…

Read More

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এই রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে এ সময় সভাপতিত্ব করেন স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই। সেই বক্তব্য এবং বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে আমরা প্রত্যাখ্যান জানিয়েছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই রাষ্ট্রপতির অপসারণ ও গ্রেপ্তার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির আর…

Read More

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার দেড় ঘণ্টারও বেশি সময় ধরে টেলিফোনে আলোচনা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিনের মধ্যে, সে সময়েই এ প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের ইউরেনিয়াম ইস্যুতে পুতিন আমাকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছিলেন। পুতিন বলেছিলেন যে তিনি এর সঙ্গে সংশ্লিষ্ট হতে চান এবং যুক্তরাষ্ট্র যেন এই ইউরেনিয়াম পেতে পারে— সেজন্য তিনি সহযোগিতা করতে পারবেন।” আমি বলেছি, আমি চাই আমাকে সহযোগিতা করার আগে আপনি আপনার যুদ্ধের (ইউক্রেন…

Read More

গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যথাযথভাবে ব্যয় করা হয়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের স্বাস্থ্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, নির্ধারিত বাজেট থাকা সত্ত্বেও গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যথাযথভাবে ব্যয় করা হয়নি। এর ফলে কিছু কৃত্রিম সংকট তৈরি হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে। ভ্যাকসিনসহ মানবসম্পদে কোনো কিছুরই সংকট নেই। একই অনুষ্ঠানে সংক্রামক রোগের বিস্তার রোধে বাংলাদেশকে বিশেষ…

Read More

বলিভিয়ার পশ্চিমাঞ্চলে বাস উল্টে অন্তত নয় জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২২ জন। বুধবার স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ তথ্য জানিয়েছে। রাজধানী লা পাজ থেকে প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণে ছোট শহর চালাকোলো এলাকায় ভোরের দিকে ওরুরো শহরের কাছে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। লা পাজ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। স্থানীয় ট্রাফিক পুলিশের প্রধান কর্নেল ন্যান্ডি তোররিকো রাষ্ট্রীয় টেলিভিশন বলিভিয়া টিভিকে বলেন, ‘আমাদের কাছে নয় জনের মৃত্যুর তথ্য আছে। আহত ২২ জনকে শহরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।’ এই ঘটনায় মৃতদের মধ্যে একটি নবজাতকও রয়েছে। চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানান তিনি।…

Read More

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াবে এবং এটি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থি কোনো নৌ-অবরোধ বা বিধিনিষেধ আরোপের চেষ্টা… ব্যর্থ হতে বাধ্য। তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু আঞ্চলিক নিরাপত্তা জোরদারে ব্যর্থই হবে না, বরং বাস্তবে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার উৎস হয়ে উঠবে এবং স্থায়ী স্থিতিশীলতাকে ব্যাহত করবে। এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে নতুন করে হুমকি দেয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি নিজেদের সমর্থন জানাতে রাস্তায় নামে সাধারণ মানুষ। দেশটির রাজধানী তেহরানের ইমাম…

Read More

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে অভিজ্ঞ ব্যাটার হেনরিখ ক্লাসেনকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর আহ্বান জানিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন ক্লাসেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ধারাবাহিকভাবে ঝড়ো ব্যাটিং করে তিনি আবারও প্রমাণ করছেন, বড় মঞ্চে ম্যাচ ঘোরানোর সামর্থ্য এখনো তার রয়েছে। সামাজিক মাধ্যমে পিটারসেন লিখেছেন, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের উচিত দ্রুত ক্লাসেনের সঙ্গে যোগাযোগ করে তাকে দলে ফেরানোর চেষ্টা করা। তার মতে, ২০২৭ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ক্লাসেনকে দলের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে। সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৪৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে অসাধারণ ইনিংস খেলেন ক্লাসেন। মাত্র…

Read More

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা দেশের সাত বিভাগে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোট। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের বৈঠক শেষে এই ঘোষণা দেন জোটের মুখপাত্র ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সাত বিভাগে ভিন্ন ভিন্ন তারিখে সমাবেশ করার ঘোষণা তিনি বলেন, ‘চলমান কর্মসূচির অংশ হিসেবে ২ মে সারা দেশে বিক্ষোভ মিছিল হবে। ১০ মে চট্টগ্রাম মহানগরীতে ১১ দলের সেমিনার রয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক জেলা ও মহানগরীতে সেমিনারগুলো অনুষ্ঠিত হবে। নতুন কর্মসূচির অংশ হিসেবে ১৬ মে রাজশাহীতে, ১৩ জুন চট্টগ্রামে, ২০ জুন খুলনায়, ২৭ জুন ময়মনসিংহে, ১১…

Read More

দেশজুড়ে আগামী পাঁচ দিন দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের মধ্যে দেশের প্রায় সব বিভাগেই অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। প্রথম ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে তাপমাত্রা…

Read More