Author: প্রাণের সংবাদ

প্রায় তিনশো বছর আগে ১৭২৪ সালে নির্মিত হয়েছিল দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর। মূলত জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণের জন্য প্রতিষ্ঠিত এই মানমন্দির আজ ভারতের গণতান্ত্রিক প্রতিবাদের অন্যতম আন্দোলনের প্রতীক। দিল্লিতে কোনো আন্দোলন বা গণসমাবেশের খবর এলেই যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়, সেটি হলো ‘যন্তর মন্তর’। সম্প্রতি নিট বিতর্ক, শিক্ষার্থীদের আন্দোলন এবং সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশনকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে এই স্থান। একইসঙ্গে ‘ককরোচ জনতা পার্টি’র অবস্থান কর্মসূচিও চলছে এখানেই। তবে প্রশ্ন হলো, কেন দিল্লির প্রতিবাদের কেন্দ্র হয়ে উঠল যন্তর মন্তর? ইতিহাস বলছে, ১৯৯৩ সালে সংসদ ভবনের আশপাশে জনসমাবেশ ও বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর আগে রাজধানীর প্রধান প্রতিবাদস্থল ছিল…

Read More

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান ও সরকার বদ্ধ পরিকর। বৃহস্পতিবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক হয়ে কাজ করতে চাই।’ এসময় তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করছে। আর দেশে ব্যবসা ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ…

Read More

দেশব্যাপী প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ (ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা) কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ কার্যক্রম পরিচালনায় সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, যাদের ৮০ শতাংশই হবেন নারী। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেক পার্কে ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না। জনগণের স্বাস্থ্যের যত্ন নিশ্চিত করতে এবং ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সারা দেশে ঘরে ঘরে স্বাস্থ্য…

Read More

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাটসংলগ্ন সমুদ্রে ডুবতে থাকা একটি বাল্কহেড থেকে চারজন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বাল্কহেডটির তলা ফেটে পানি প্রবেশ করলে চারজন ক্রুসহ সেটি ডুবে যেতে শুরু করে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। তিনি জানান, বিসিজি স্টেশন সন্দ্বীপ, কুমিরা ঘাটের সার্ভিস বোট এবং গুপ্তছড়া ঘাটে অবস্থানরত বাল্কহেডের মালিকপক্ষের সদস্যদের সমন্বয়ে যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে চারজন ক্রুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।…

Read More

দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মের জনসংখ্যা বেশি হলেও এ দেশে সবার সমান গুরুত্ব। ইসলাম ব্যতীত অন্য সব ধর্মের মানুষকে খাটো করার সুযোগ নেই। আজ বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশন’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে। ইউনিয়ন পর্যায়ে নির্বাচন হবে নিরপেক্ষ। বিএনপি ও জামায়াত বলে কেউ সুবিধা পাবে না। জনগণের ভালোবাসা দিয়ে নির্বাচিত হতে হবে। সত্যিকারার্থে গণতন্ত্রের ভিত্তিই অবাধ, সুষ্ঠু…

Read More

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর থেকে আলোচনা শুরু হয়েছে তার সংসদ সদস্য পদ থাকবে কি না। দল থেকে বহিষ্কৃত কোনো সংসদ সদস্য সংবিধান অনুযায়ী তার আসন ধরে রাখতে পারবেন কি না, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। তার মতে, গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকছে না। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। শিশির মনির ফেসবুকে লিখেছেন, ‘‘সংবিধানের ৭০ অনুচ্ছেদে আছে ‘পদত্যাগ’। তিনি হয়েছেন ‘বহিষ্কার’। জামায়াত আজকেই নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে। কারণ ‘নৈতিকস্খলন’। প্রশ্ন হচ্ছে সংসদ সদস্য থাকতে পারবেন কিনা?…

Read More

জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আগামী অক্টোবর থেকেই দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে চলতি জুলাই বা আগস্টের মধ্যেই প্রথম ধাপের নির্বাচনী তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার (২২ জুলাই) বিকেলে ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যেসব এলাকায় দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি নেই এবং যেগুলোর আইনি মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়ে গেছে, সেগুলোকে প্রথম ধাপে নির্বাচনে অগ্রাধিকার দেওয়া হবে। স্থানীয় পর্যায়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সুবিধাজনক স্থানে প্রয়োজনবোধে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন একই…

Read More

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রশ্নপত্র ফাঁস নিয়ে শুরু হওয়া আন্দোলন গত সোমবার সহিংস হয়ে ওঠে। এদিন আন্দোলনরত শিক্ষার্থীরা পার্লামেন্টের দিকে অগ্রসর হন। তখন তাদের ওপর পুলিশ লাঠিচার্জ ও মারধর করে। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। এই আন্দোলনে যোগ দেওয়া বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, আন্দোলনকারীরা তিনটি প্রধান দাবি জানিয়েছে। এরমধ্যে একটি হলো এই হামলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে হবে। আজ বুধবার (২২ জুলাই) এক সংবাদ সম্মেলনে রাহুল বলেন, “আন্দোলনরত শিক্ষার্থীরা তিনটি প্রধান দাবি জানিয়েছে। প্রথমটি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এ মুহূর্তে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়টি হলো— যারা শিক্ষার্থীদের দিকে আঙুল তুলেছে, যারা তাদের ওপর হামলার নির্দেশ দিয়েছে এবং…

Read More

টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের জাত চিনিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেন তাওহীদ হৃদয় বাহিনী। তিন ম্যাচের দুটোতেই ফিফটি করেছিলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। এবার সেটার পুরস্কার পেলেন তিনি। সম্প্রতি র‌্যাংকিংয়ে হালনাগাদ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছেন তানজিদ। ক্যারিয়ারসেরা ৬৪৯ রেটিং নিয়ে জায়গা করে নিয়েছেন ২০তম স্থানে। ৯ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন আরেক ওপেনার সাইফ হাসান। এদিকে টি-টোয়েন্টি ব্যাটারদের শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। নিজের জায়গা ধরে রেখেছেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণ। টি-টোয়েন্টির বোলারদের ক্ষেত্রেও সুযোগ পেয়েছেন বাংলাদেশের বোলাররা। ৪ ধাপ এগিয়ে…

Read More

ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে ককরোচ পার্টির বিক্ষোভ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে। এমন অবস্থায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। গতকাল মঙ্গলবার জন্তর মন্তর থেকে রাহুলকে আটক করা হয়। আজ মুক্তি পান তিনি। এরপর আজ এক সংবাদ সম্মেলনে রাহুল কথা বলেন। সেখানেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেন তিনি। রাহুল বলেন, “শিক্ষার্থীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছেন। তিনি শিক্ষামন্ত্রী হিসেবে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। তাকে এই মুহূর্তে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত। তিনি এই পুরো ব্যবস্থাকে চালানোর জন্য একজন অক্ষম ব্যক্তি।” ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের পর ক্ষোভে ফুসে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। ককরোচ জনতা পার্টির ব্যানারে…

Read More