Author: প্রাণের সংবাদ

মার্কিন-ইসরাইলি বিমান হামলায় শিল্পখাত ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইস্পাতজাত পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইরান। দেশটির শুল্ক কর্তৃপক্ষের নির্দেশনার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, নতুন নির্দেশনায় স্ল্যাব, শিট ও স্ট্রিপসহ বিভিন্ন ধরনের ইস্পাত পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্ত ২৬ এপ্রিল থেকে কার্যকর হবে। এর আগে ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির কয়েকদিন আগে দখলদার ইসরাইল দাবি করেছিল, তাদের বিমান হামলায় ইরানের প্রায় ৭০ শতাংশ ইস্পাত উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে পেট্রোকেমিক্যাল স্থাপনা এবং পরিবহন অবকাঠামোতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই খাতের ক্ষতি ইরানের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক…

Read More

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের দুই ব্যাটার রীতিমতো বড় রানের আভাস দিয়েছিলেন। তবে রিশাদ হোসেন ও শেখ মেহেদী তাদের টেনে ধরেন। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ১৮২ রানে আটকে দেওয়ায় নিজেদের বোলিংকে কৃতিত্ব দিচ্ছেন টাইগার স্পিনার শেখ মেহেদী। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় আজ মেহেদী বলেন, ‘চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক হয়। তাই বোলারদের জন্য এখানে সবসময়ই চ্যালেঞ্জ থাকে, কঠিন পরিস্থিতি সামলাতে হয়। গতকালের ম্যাচ দেখলেই বোঝা যায়, আমরা বোলার ইউনিট হিসেবে কতটা কঠিন সময় পার করেছি। একইভাবে নিউজিল্যান্ডও কিন্তু একই পরিস্থিতির মুখোমুখি হয়েছে।’ রিশাদ হোসেনের বোলিং এবং নিজের শেষ স্পেলের শেষ দুই ওভারকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন মেহেদী,…

Read More

ক্যালিফোর্নিয়ার একজন ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। এছাড়া ওই ঘটনার ফলে হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে ওয়াশিংটন ডিসির একটি আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে দুইটি আগ্নেয়াস্ত্র বহন সংক্রান্ত অপরাধের অভিযোগও আনা হয়েছে। তবে অ্যালেন আদালতে কোনো স্বীকারোক্তি দেননি। প্রসিকিউটররা জানিয়েছেন, শনিবার হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে একটি নিরাপত্তা চৌকি ভেঙে ঢোকার সময় তার কাছে একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান, একটি পাম্প অ্যাকশন শটগান এবং তিনটি ছুরি ছিল। ওয়াশিংটনের হিলটন হোটেলে হওয়া ওই হামলার সময় সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট গলিবিদ্ধ হলেও গুরুতরভাবে আহত হননি। দোষী সাব্যস্ত হলে…

Read More

অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের এর ওপর নতুন চাপ তৈরি করেছে তার দীর্ঘদিনের মিত্র যুক্ত আরব আমিরাত (ইউএই)। ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসলামাবাদ যখন মধ্যস্থতার চেষ্টা করছিল, ঠিক তখনই আবুধাবি হঠাৎ করে ৩.৫ বিলিয়ন ডলার (৩৫০ কোটি ডলার) ঋণ অবিলম্বে পরিশোধের দাবি জানায়। চলতি মাসেই এই দাবি করে আবুধাবি। দেশটির এই দাবি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের প্রায় এক-পঞ্চমাংশ শূন্য করে দেওয়ার ঝুঁকি তৈরি করে। পাশাপাশি ২০২৪ সালে আইএমএফ পাকিস্তানকে যে ৭ বিলিয়ন ডলারের বেইলআউট প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দেয় সেটিকেও বিপদে ফেলে। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের আরেক মিত্র ও পারস্পরিক প্রতিরক্ষা অংশীদার সৌদি আরব এগিয়ে আসে। তারা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ…

Read More

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ইরানি হজযাত্রীদের প্রথম কাফেলা। রোববার প্রায় ২৬০ জন হজযাত্রীকে নিয়ে একটি বিশেষ ফ্লাইট মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে এ বছরের হজে ইরানের আনুষ্ঠানিক অংশগ্রহণ শুরু হলো। বিমানবন্দরে নামার পর ইরানি হাজিদের বিশেষ ব্যবস্থাপনায় অভ্যর্থনা জানানো হয়। তাদের যাতায়াত ও আরামদায়ক অবস্থানের জন্য সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। ইরানি কর্তৃপক্ষের বরাতে গালফ নিউজ জানিয়েছে, এবার আকাশপথের পাশাপাশি সড়কপথেও হজযাত্রী পরিবহনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আরার সীমান্ত দিয়ে স্থলপথেও কাফেলাগুলো সৌদিতে প্রবেশ করবে। এর আগে ওমরাহ মৌসুমে যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন থাকায় এবার বড়…

Read More

আসামিপক্ষের আইনজীবীর জেরায় আবদুল্লাহিল আমান আযমী বলেছেন, এরশাদের মার্শাল ল’র সময় তিনি কাউকে বেআইনিভাবে আটক করে রাখেননি। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আসামিপক্ষের আইনজীবী আমিনুল গণী টিটোর জেরায় আযমী এ কথা বলেন। আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা আয়নাঘরে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এ সময় আসামিপক্ষের আইনজীবী টিটো প্রশ্ন করেন, জেনারেল এরশাদের মার্শাল লর সময় আপনি অনেক লোককে বেআইনিভাবে আটক করে, বন্দী করে রেখেছিলেন। এর জবাবে আযমী বলেন, এ কথা সত্য নয়। জেরায় আবদুল্লাহিল আমান আযমী আরো বলেছেন, এরশাদের সামরিক শাসন আমলে শেখ হাসিনা, মতিয়া চৌধুরী ও সাহারা খাতুনকে…

Read More

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইরাক থেকে হজযাত্রীদের প্রথম কাফেলা সৌদি আরবে প্রবেশ করতে শুরু করেছে। রোববার দেশটির উত্তরের সীমান্ত এলাকা জাদিদাত আরার সীমান্ত অতিক্রম করে ইরাকি হাজিদের প্রথম দলগুলো সৌদিতে পৌঁছায়। উত্তর সীমান্ত অঞ্চলের আমির প্রিন্স ফয়সাল বিন খালিদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হজযাত্রীদের স্বাগত জানানো হচ্ছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে নিয়োজিত বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় হজযাত্রীদের প্রবেশের আইনি প্রক্রিয়াগুলো অত্যন্ত দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়েছে। হজযাত্রীদের সেবায় নিয়োজিত সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগাচ্ছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী, হাজিরা যেন কোনো…

Read More

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, পাকিস্তানি মুভমেন্টের মাধ্যমে মরহুম শেখ মুজিবুর রহমানকে আগরতলা মামলা থেকে মুক্তির জন্য জামায়াত আন্দোলন করেছিল। মঙ্গলবার বিকেলে সংসদে তিনি এ কথা বলেন। শাহজাহান চৌধুরী বলেন, আমরা যে দেশপ্রেমিক জাতি এবারের নির্বাচনে সেটা স্বীকৃতি দিয়েছে। আমরা দেশকে ভালোবাসি। দেশের মানুষকে ভালোবাসি। স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জামায়াত স্পষ্ট বক্তব্য দিয়েছে। মেহেরবানি করে, দয়া করে অতীত ইতিহাস টেনে বর্তমান জামায়াতকে দোষারোপ করবেন না। তিনি আরো বলেন, জামায়াতের ইতিহাস হচ্ছে, যেখানে গণতন্ত্র নস্যাৎ হয়েছে সেখানে গণতন্ত্র উদ্ধার করার জন্য জামায়াত আন্দোলন করেছে।

Read More

সড়ক সম্প্রসারণে কক্সবাজারের মেরিন ড্রাইভের ৪ লেনে সড়ক উন্নীতকরণ প্রকল্পের কারণে কেটে ফেলার ঝুঁকিতে থাকা তিন হাজার গাছ না কেটেই সড়ক নির্মাণ করা হচ্ছে। খবরটি প্রধানমন্ত্রীর নজরে এলে পরিবেশের বিষয়টিকে গুরুত্ব দিয়ে সঙ্গে সঙ্গেই তিনি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম রবিকে বিষয়টি খতিয়ে দেখতে এবং একটি গাছও না কেটে সড়ক সম্প্রসারণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এমন দূরদর্শী ও প্রকৃতি প্রেমের নির্দেশনায় উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে এক অনন্য ভারসাম্য স্থাপিত হতে যাচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে কক্সবাজারের কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভের ৪ লেনে উন্নীতকরণের বৃহত্তর প্রকল্প হাতে নেওয়া হয়।…

Read More

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিরোধীদলীয় নেতা জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট, গণভোটসহ বিভিন্ন ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরে জানান, জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি বিভিন্ন সংস্কারের বিষয়ে একমত হলেও পরবর্তীতে এগুলোর বাস্তবায়ন নিয়ে টালবাহানা করছে। এই পরিস্থিতি অব্যহত থাকলে রাজনৈতিক নেতাদের ব্যাপারে জনগণ আস্থা হারিয়ে ফেলতে পারে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান ইভারস আইজবসের নেতৃত্বে এই প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা, ডেপুটি চিফ অবজারভার ইন্টা লেইস,…

Read More