ঘরের মাঠে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই স্কোয়াডের সবচেয়ে বড় চমক ১৮ বছর বয়সী বাঁহাতি স্পিনার টিলি কার্টিন কোলম্যান। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই সরাসরি বিশ্বকাপের দলে জায়গা পাচ্ছেন তিনি। ১৮ বছর বয়সী টিলি বর্তমানে কাউন্টি ক্রিকেটে সারে এবং দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের স্কোয়াডে রয়েছে। মাত্র ১৬ বছর বয়সেই ৪ বলে ৪ উইকেট নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। সর্বশেষ মৌসুমে দ্য হান্ড্রেডে মাত্র ৬.৮৬ ইকোনমিতে ১৭ উইকেট শিকার করে নির্বাচকদের নজর কাড়েন এই তরুণ তুর্কি। অভিজ্ঞ সোফি একলেস্টোনের সাথে ইংলিশ স্পিন আক্রমণে তিনি বড় ভরসা হয়ে উঠবেন বলে…
Author: প্রাণের সংবাদ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা আলোচিত ঘুষ ও বিশ্বাসভঙ্গের মামলার বিচার প্রক্রিয়া বারবার পিছিয়ে যাচ্ছে। এই মামলায় তার বিরুদ্ধে একটি সংবাদমাধ্যমের কাছ থেকে নিজের অনুকূলে সংবাদ প্রচারের বিনিময়ে নিয়ন্ত্রক নীতিতে পরিবর্তনের মতো অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগ রয়েছে। শুরু থেকেই নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করে আসলেও বিচারকাজ সম্পন্ন হওয়া নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। পর্যবেক্ষকদের মতে, ২০২৩ সাল থেকে চলমান যুদ্ধ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে এই বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা হচ্ছে। এমনকি যখনই নেতানিয়াহু আদালতে উপস্থিত হন, তখন প্রায়ই একটি করে ‘সিল করা খাম’ তার কাছে বা বিচারকের হাতে পৌঁছাতে দেখা যায়। এরপরই কোনো এক অজ্ঞাত কারণে…
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না, শহীদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। ফজলুর রহমান আরো বলেন, এই আলবদর-রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা বেঁচে আছে। আমার বক্তব্যের পরে তারা বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই! বিরোধী দলে যারা বসে আছেন, অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে, তারা নাকি সভ্য।’ সংসদ সদস্য বলেন, ‘বিরোধী দলের নেতা বলেছেন উনি নাকি মুক্তিযোদ্ধা পরিবারের লোক, শহীদ পরিবারের লোক এবং উনি জামায়াতে ইসলামী করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন জামায়াত…
ইউক্রেনের চুরি করা শস্য খালাস করায় ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েলি নেতারা জানা সত্ত্বেও তাদের চুরি করা শস্য ইসরায়েলি বন্দরে খালাস করা হয়েছে। এখন এমন শস্যবাহী আরেকটি জাহাজ পৌঁছেছে, সেটিও খালাসের প্রস্তুতি চলছে। যারা এই চুরির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। মঙ্গলবার (২৮ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে জেলেনস্কি লিখেছেন, “চুরিকৃত শস্যের আরেকটি জাহাজ ইসরায়েলের বন্দরে পৌঁছেছে এবং তারা সেটি খালাস করার প্রস্তুতি নিচ্ছে। এটি বৈধ ব্যবসা হতে পারে না। ইসরায়েলি নেতারা অবশ্যই জানেন তাদের বন্দরে এমন শস্য আসছে এবং কোন কার্গো খালাস করা হচ্ছে সেটিও…
জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সংসদ কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলের সদস্যদের কঠোর সমালোচনা এবং ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে ফজলুর রহমান যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন দফায় দফায় হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকারকে বারবার হস্তক্ষেপ করতে হয় এবং সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য কড়া হুঁশিয়ারি দেন। আজ (মঙ্গলবার) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্যের সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফজলুর রহমান তার প্রতি করা ব্যক্তিগত মন্তব্যের ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই? যেমন বিরোধী দলের…
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। পর্দায় তার সহজাত অভিনয় আর স্নিগ্ধ উপস্থিতি বরাবরই দর্শকদের মুগ্ধ করে। তবে এবার প্রশংসার বদলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী। নীতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এ ‘সীতা’ চরিত্রে অভিনয় করছেন তিনি। আর সেই কারণেই তার হিন্দি বলার ধরন নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা ও সোশ্যাল মিডিয়া ট্রলিং। সম্প্রতি মুম্বাইয়ে আমির খান প্রোডাকশনের সিনেমা ‘এক দিন’-এর প্রচারমূলক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাই পল্লবী। ১ মে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় জুনেইদ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ছবির প্রচার উপলক্ষে আয়োজিত ‘এক দিন কি মেহফিল’ নামক এক সংগীত সন্ধ্যায় উপস্থিত পাপারাজ্জি ও অতিথিদের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর (১৭ ফেব্রুয়ারি) সারা দেশে ৪৬৪টি হত্যা মামলা এবং ৬৬৬টি ধর্ষণের মামলা করা হয়েছে। হত্যা মামলায় ৬০৪ জন ও ধর্ষণ মামলায় ৫৩০ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে হত্যা মামলায় ১১ জন এবং ধর্ষণ মামলায় ৭১ আসামি জামিনে মুক্তি পেয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে এনসিপির সংসদ সদস্য (কুমিল্লা-৪) আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে দায়ী সকল আসামির কঠোর সাজা নিশ্চিত করার জন্য মামলাগুলো অত্যন্ত নিবিড়ভাবে…
তার মতে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়িসহ দেশটির শীর্ষ স্তরের অনেক কর্মকর্তা নিহত হওয়ায় এই পরিবর্তন এসেছে। তবে বাস্তবতা বলছে, ইসলামি প্রজাতন্ত্রের প্রধান প্রতিষ্ঠানগুলো এখনো অটুট রয়েছে। খামেনেয়ির মৃত্যুর পর একটি ধর্মীয় পর্ষদ দ্রুত তার ছেলে মোজতবা খামেনেয়িকে উত্তরসূরি হিসেবে নির্বাচিত করেছে। দেশটির সামরিক, নিরাপত্তা, রাজনৈতিক ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ খামেনেয়ির কার্যালয় এবং থিওক্র্যাটিক (ধর্মতান্ত্রিক) শাসনব্যবস্থার প্রতি তাদের আনুগত্য পুনর্নিশ্চিত করেছে। যদিও নতুন সর্বোচ্চ নেতাকে এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি; তার পক্ষ থেকে কেবল কয়েকটি লিখিত বিবৃতি প্রচার করা হয়েছে। ১৯৭৯ সালের বিপ্লবের পর শাসনব্যবস্থা রক্ষায় গঠিত ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) আগের মতোই সামরিক অভিযানের নেতৃত্ব দিচ্ছে। বিশেষ…
টানা চারদিন দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বজ্রমেঘের সক্রিয়তার কারণে মঙ্গলবার সকাল ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৮ মিমির বেশি) বৃষ্টিপাত হতে পারে। এই টানা বর্ষণের ফলে নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা এবং নগর এলাকায় পানি জমে জনভোগান্তি বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। বিশেষ করে চট্টগ্রাম বিভাগ-এর পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। এদিকে উত্তর…
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে কাল। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। গত ২৩ এপ্রিল প্রথম ধাপের ভোটগ্রহণ হয়। কাল বুধবার (২৯ এপ্রিল) হবে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। এতে পশ্চিমবঙ্গের সাতটি বিভাগের ১৪২টি আসনে ৩ কোটি ২১ লাখ মানুষ ভোট দেবেন। এ উপলক্ষে ভারতীয় কেন্দ্রীয় বাহিনীর ২ হাজার ৪০০ কোম্পানিকে মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা থেকে বাংলাদেশ সীমান্তের দিকে যাওয়া রাস্তায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেখানে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। গত ২৬ এপ্রিল থেকে এ কড়াকড়ি আরোপ করা হয়। যা কাল ভোটগ্রহণ পর্যন্ত চলবে।…
