ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ গণতন্ত্রের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অর্থের অভাবে কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না। আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে ন্যায়বিচার থেকে কেউ বঞ্চিত হবে না। মঙ্গলবার রাজধানীতে আইনগত সহায়তা দিবসে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যারা আর্থিকভাবে সামর্থ্যবান নন, তাদের আইনি সহায়তা দিতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। ন্যায়বিচারের কথা শুধু আইনের বইয়ে নয়, এটা প্রতিটি মানুষের জীবনে বাস্তব হয়ে উঠুক। তিনি আরও বলেন, ন্যায়পরায়ণতা তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন আইন মানুষের ওপর যান্ত্রিক উপায়ে প্রয়োগ না হয়ে; বরং তাদের মর্যাদা সংরক্ষণ এবং প্রাপ্ত অধিকার নিশ্চিত করার…
Author: প্রাণের সংবাদ
এক দশকেরও বেশি সময় ধরে ব্রাজিল ফুটবলের পোস্টার বয় ছিলেন নেইমার জুনিয়র। ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসি-র মতো তারকাদের সঙ্গে যার নাম উচ্চারিত হতো, সেই নেইমারই এবার ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল স্টিকার অ্যালবামে জায়গা পাননি। বিষয়টি ভক্তদের জন্য বিস্ময়ের হলেও সাম্প্রতিক প্রেক্ষাপটে তা পুরোপুরি অপ্রত্যাশিত নয়। দীর্ঘদিন ধরে বিশ্বকাপের স্টিকার অ্যালবাম প্রকাশের দায়িত্বে থাকা ইতালীয় প্রতিষ্ঠান পানিনি গ্রুপ এবারের আসরে এনেছে ইতিহাসের সবচেয়ে বড় সংস্করণ। ৪৮ দলের বর্ধিত এই বিশ্বকাপ উপলক্ষে অ্যালবামটিতে রয়েছে মোট ৯৮০টি স্টিকার। পানিনির নীতিমালা অনুযায়ী, কোনো খেলোয়াড়কে নির্বাচনের ক্ষেত্রে তার জনপ্রিয়তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সাম্প্রতিক পারফরম্যান্স, ইনজুরি পরিস্থিতি এবং জাতীয় দলে নিয়মিত খেলার সম্ভাবনাকে। ২০২৫…
ভারত ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক এখনো দৃঢ় থাকলেও, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে ভারতীয় জনগণের মধ্যে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব বাড়ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ভারতের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য শেয়ার করলে ক্ষোভের সৃষ্টি হয়। এতে ভারতকে “হেলহোল” হিসেবে উল্লেখ করা হয়, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এটিকে “অজ্ঞতাপূর্ণ ও রুচিহীন” বলে আখ্যা দেয়। কেন এখনো গুরুত্বপূর্ণ ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অর্থনীতি, নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় ভারত ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার। তবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…
দেশের বিদ্যমান আইন অনুসারে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিদ্যমান আইন অনুসারে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে। তবে পর্যায়ক্রমে তা তুলে নেওয়া হবে। এদিকে দেশে জঙ্গিবাদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে জঙ্গি তৎপরতা নেই। তবে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত। একই সাথে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের বিষয়ে পুলিশ সদর দফতর থেকে পাঠানো চিঠির বিষয়ে তিনি অবগত নন বলে জানান। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানের সময় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা…
কয়েক দিন আগে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তা পেয়েছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল মঙ্গলবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন তিনি। পুতিনের সঙ্গে বৈঠক করতে গতকাল সোমবার রাশিয়ার স্থানীয় সময় ভোরের দিকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে স্থানীয় সময় সন্ধ্যার দিকে পুতিনের সঙ্গে বৈঠক হয় তার। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে পুতিন বলেন, “আমি কয়েক দিন আগে (ইরানের) সর্বোচ্চ নেতার বার্তা পেয়েছি। অনুগ্রহ করে আমার অভিনন্দন এবং তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার কথা তার কাছে পৌঁছে দেবেন।” মোজতবা খামেনি তাকে কী বার্তা দিয়েছেন, তা অবশ্য পুতিন ভেঙে বলেননি;…
সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রীড়াঙ্গনে অন্যতম আলোচিত নাম বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সী এই ব্যাটারের একের পর এক বিধ্বংসী ইনিংস নিয়ে বুঁদ হয়ে আছেন ক্রীড়ামোদিরা। যার প্রসঙ্গ উঠেছে অলিম্পিক গেমসে ভারতের প্রথম নারী পদকজয়ী (একাধিক) শ্যুটার মনু ভাকেরের সামনে। তিনি জবাবটাও দিয়েছেন ঠিকঠাক। কিন্তু তার কাছে কেন সূর্যবংশী কিংবা ক্রিকেট সম্পর্কিত প্রশ্ন করা হলো– তা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। গতকাল (সোমবার) ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভাকের। তারই একফাঁকে বিভিন্ন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। ওই সময় এই তারকা শ্যুটারের কাছে রাজস্থান রয়্যালসের তরুণ প্রতিভা সূর্যবংশী সম্পর্কে জানতে চাওয়া হয়। ২০২৪ প্যারিস অলিম্পিকে দুটি ব্রোঞ্জ…
সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত প্রবাসীসহ পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর নাগরিকরা আগামী ১৫ জিলকদ অর্থাৎ ৩ মে পর্যন্ত পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাবেন। হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ওমরাহ পালনের জন্য তাদের আলাদা কোনো হজ পারমিট বা অনুমতির প্রয়োজন হবে না। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্দিষ্ট সময় পর্যন্ত মক্কায় প্রবেশের ক্ষেত্রে বিশেষ শিথিলতা বজায় থাকবে। এর আগে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় গত ১ জিলকদ অর্থাৎ ১৯ এপ্রিলের মধ্যে সব বিদেশি ওমরাহ যাত্রীকে দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছিল। মূলত বিদেশ থেকে হজে আসা ব্যক্তিদের ভিড় সামাল দিতে এবং হজের প্রস্তুতি শুরু করতেই এই…
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে প্রিজন ভ্যানে আনার সময় আহত হওয়ার ঘটনা নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে। তবে এ ঘটনাটি আজকের নয় বলে জানিয়েছেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাক চালক হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আদালতে আনা হয় পলককে। তবে আসামি পক্ষের সময়ের আবেদন করায় পিছিয়ে যায় অভিযোগ গঠনের শুনানি। অভিযোগ গঠনের শুনানি করতে আগামী ২১ মে দিন ধার্য করেন আদলত। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে এ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এদিন এ মামলার আসামি সাবেক আইসিটি মন্ত্রী জুনাইদ…
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নিকটে ভয়াবহ ট্রেন সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং আরও ৮৪ জন আহত হয়েছেন। দেশটির রেল অপারেটরের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সোমবার (২৭ এপ্রিল) রাতে জাকার্তার পাশের শহর বেকাসিতে একটি কমিউটার ট্রেনের সঙ্গে দূরপাল্লার আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই ধ্বংসস্তূপে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাইফি জানান, ধ্বংসাবশেষের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ কাজ। তার মতে, এখনো কিছু যাত্রী জীবিত থাকতে পারেন এবং তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনে একটি কমিউটার ট্রেন দাঁড়িয়ে ছিল। একই লাইনে পেছন…
জুভেন্টাস ম্যাচে মুখে মারাত্মক আঘাতের ফলে সিরি’আ লিগে মৌসুমের বাকি ম্যাচগুলোতে খেলা হবে না ক্রোয়েট মিডফিল্ডার লুকা মদরিচের। সোমবার ক্রোয়েশিয়ান গণমাধ্যম ‘স্পোর্টসকে নভোস্তি’ জানিয়েছে, লুকা মদরিচের গালের হাড়ে জোড়া ফাটল ধরা পড়েছে। এসি মিলানের হয়ে তার এই মৌসুম শেষ হয়ে গেছে। বিশ্বকাপের আগে এই চোটের খবর বেশ উদ্বেগজনক হলেও ধারণা করা হচ্ছে, সুরক্ষামূলক মাস্ক পরেই মাঠে নামবেন মদরিচ। তবে তার সুস্থ হতে কেমন সময় লাগবে বা অস্ত্রোপচার প্রয়োজন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে লোকাত্যাল্লির সঙ্গে সংঘর্ষে মুখে প্রচণ্ড আঘাত পান মদরিচ। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। মাঠ ছাড়ার সময় মচরিচের মুখে বরফ দেওয়া…
