Author: প্রাণের সংবাদ

ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। বিশেষ করে নেটিজেনদের দাবি- সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারির শরণাপন্ন হয়েছেন এই অভিনেত্রী। এতদিন এ বিষয়ে নিশ্চুপ থাকলেও সম্প্রতি এক পডকাস্টে এ বিষয়ে কথা বলেছেন। পায়েল বলেন, ‘এই প্রথম আমি বিষয়টি নিয়ে কথা বলছি। তবে আমি বলব, প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর। আমি ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছি। আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ।’ অভিনেত্রী আরও বলেন, ‘কখনো আমার মধ্যে এমন উদ্দেশ্য ছিল না যে বাড়তি কিছু করে আমার সৌন্দর্য বাড়াতে হবে। কারণ, আমি যেমন আছি…

Read More

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ চলাকালে ইরানের প্রতি সহমর্মিতা প্রদর্শনের অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ বাহরাইন। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা দ্য বাহরাইন নিউজ এজেন্সি। বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, “ইরানের শত্রুতাপূর্ণ এবং অপরাধী কার্যক্রমের প্রতি সহানুভূতি প্রকাশ ও প্রশংসা করার দায়ে এই ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছেন বাহরাইনের হাই ক্রিমিনাল কোর্ট।” এই ৬৯ জনের মধ্যে এমন কয়েকজন আছেন, যারা একই পরিবারের সদস্য। ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্রায় দু’যুগ ধরে দ্বন্দ্ব চলছে যুক্তরাষ্ট্রের। এ ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেনেভায় কয়েক দফা বৈঠকের পরও কোনো মীমাংসা…

Read More

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রতি সেমিস্টারের ন্যায় এবারও অনুষ্ঠিত হলো ‘সেরা শিক্ষার্থী অ্যাওয়ার্ড– ফল ২০২৫’ প্রদান অনুষ্ঠান। একাডেমিক ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভাগের মোট ৪২ জন শিক্ষার্থীকে এ সম্মাননা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ-এর সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের ‘সেরা শিক্ষার্থী’ ক্যাটাগরিতে নির্বাচন করা হয়। এবারের তালিকায় মোট ৩২ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, সালমা আক্তার, আরমান হোসাইন, ইয়ার জুমান ইরা, সানু চাকমা, মোঃ মাহফুজুর রহমান, ফাহাদ ইসলাম, মোঃ ওমর ফারুক, জয়ন্ত কুমার…

Read More

সরকার দেশের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ‘বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের ৬৪ জেলায় ক্রীড়া গ্রাম নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনার আওতায় ক্রিকেটের উন্নয়নের ব্যবস্থাও রাখা হবে।’ সোমবার জাতীয় সংসদে নোয়াখালী-৫ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব উত্থাপন করেন। এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, কক্সবাজার জেলায় ‘আন্তর্জাতিক মানের স্পোর্টস ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এই প্রকল্পের…

Read More

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণের আগে নতুন সংবাদ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগারওয়াল। ভোটাধিকার হারানো নাগরিকদের একাংশ ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন তিনি। সোমবার বিবিসিকে তিনি দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ব্যাপারে জানান। এই তালিকায় অন্তর্ভুক্ত থাকবেন সেই সব ভোটার, যাদের নাম বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর মূল তালিকা থেকে বাদ পড়েছিল, কিন্তু অ্যাপিলেট ট্রাইবুনালের বিবেচনায় বৈধ হিসেবে চিহ্নিত হয়েছেন। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে সাবেক বিচারপতিদের নেতৃত্বে পশ্চিমবঙ্গে গঠন করা হয়েছে ১৯টি আপিলেট ট্রাইবুনাল। এখানে বাদ পড়া ভোটাররা নিজেদের আবেদন বা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে পারেন। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, যেসব আবেদন বা…

Read More

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। বিশেষ করে বায়োটেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের মতো আধুনিক শিক্ষা খাতে বাংলাদেশের শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করতে চায় দেশটি। সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এই আগ্রহের কথা জানান। বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার জানান, পাকিস্তান সরকার বর্তমানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বায়োটেকনোলজি, বিবিএ, এআই, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও ফ্যাশন ডিজাইনিংসহ বিভিন্ন বিশেষায়িত বিষয়ে উচ্চশিক্ষার বৃত্তি প্রদান করছে। এছাড়া ‘পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম’ এবং…

Read More

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের আশির দশকের রণকৌশলে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে। ইসরায়েলকে লেবাননে ঘাঁটি স্থাপনে বাধা দেওয়ার লক্ষ্যে এই গোষ্ঠীটি আবারও তাদের আত্মঘাতী স্কোয়াড সক্রিয় করার কথা জানিয়েছে। সোমবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হিজবুল্লাহর নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক নেতা বলেছেন, তারা পুনরায় আশির দশকের রণকৌশলে ফিরে যাবেন এবং ইসরায়েলকে লেবাননে ঘাঁটি গড়তে বাধা দেওয়ার জন্য আত্মঘাতী স্কোয়াড সক্রিয় করবেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর দখলে থাকা ভূখণ্ডের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, ‌‌‘‘পূর্ব-পরিকল্পিত ছক অনুযায়ী অধিকৃত অঞ্চলে বিপুলসংখ্যক আত্মঘাতী বোমা হামলাকারী মোতায়েন করা হয়েছে।’’ হিজবুল্লাহর ওই…

Read More

চলচ্চিত্র জগতের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। কাজের চেয়ে ব্যক্তিজীবন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতির কারণে তিনি প্রায়ই খবরের শিরোনামে থাকেন। তবে এবারের শিরোনামটি একটু স্নিগ্ধ আর প্রশান্তির। দীর্ঘ তপ্ত রোদের পর ঝুম বৃষ্টির মাতম যখন প্রকৃতিকে শীতল করেছে, সেই বৃষ্টির আনন্দে নিজেকে উজাড় করে দিলেন এই অভিনেত্রী। পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন। যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। ভিডিওতে দেখা যায়, আকাশজুড়ে মেঘের ঘনঘটা আর ঝুম বৃষ্টিতে সিক্ত পরীমণি। সাদা টিশার্টে তাকে দেখা যাচ্ছে বৃষ্টি উপভোগ করতে। কখনো তিনি তার গাড়ির ওপর শুয়ে বৃষ্টির স্পর্শ নিচ্ছেন, আবার কখনো বৃষ্টির প্রতিটি ফোঁটায় হারিয়ে যাচ্ছেন। পরীমণির এই…

Read More

চলতি মাসেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন তামিম ইকবাল। তিন মাসের জন্য এই দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দীর্ঘ মেয়াদি উন্নয়নের লক্ষ্যে আসন্ন বিসিবি নির্বাচনেও লড়বেন সাবেক এই টাইগার অধিনায়ক। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তামিম ইকবাল। নির্বাচনে লড়ার কথা উল্লেখ করে বর্তমান বিসিবি প্রধান বলেন, ‘আমার প্রথম সংবাদ সম্মেলনেই পরিষ্কার করে বলেছিলাম যে, আমি পরবর্তী নির্বাচনে সভাপতি পদে লড়বো। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত যারা; একটি গ্রহণযোগ্য নির্বাচন তারা প্রাপ্য।’ আগের বোর্ডের সমালোচনা করে তামিম বলেন, ‘সম্প্রতি আপনারা দেখেছেন, বাংলাদেশে ক্রিকেট প্রায়…

Read More

জাতীয় সংসদে হাওর অঞ্চলে বজ্রপাতে প্রাণহানি নিয়ে আলোচনার সময় হাস্যরসের সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জের বজ্রপাতের ঘনত্ব ও ভয়াবহতার কথা শুনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘এত বজ্রপাত সুনামগঞ্জে হয়, জানলে তো বিয়েই করতাম না ওখানে।’ সোমবার (২৭ এপ্রিল) স্পিকারের সভাপতিত্বে সংসদ অধিবেশনে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় এক পর্যায়ে তিনি এ কথা বলেন। বজ্রপাত নিয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের তার বক্তব্যে বলেন, মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসনে চারটি উপজেলা হাওড় বেষ্টিত। কৃষি ও মৎস্য আহরণের নিমিত্তে সারা বছর এই এলাকার কৃষক ও মৎস্যজীবীদের হাওড়ে কাজ করতে হয়। কিন্তু গ্রীষ্ম ও বর্ষায় হাওড়ে কাজ করতে গিয়ে…

Read More