Author: প্রাণের সংবাদ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মো. মন্টু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় সাবেক কাউন্সিলর নূর আলমের ভাই। পুলিশ জানায়, রোববার (২৬ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পৌর শহরের দোশিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মন্টুকে সন্দেহজনক অবস্থায় আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা এবং বিক্রির নগদ ১১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মন্টু উপজেলার দোশিয়া (মোমিনাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে। এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, আটক ব্যক্তিকে সোমবার (২৭ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।…

Read More

রাজশাহী মহানগরীতে মোটর শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শ্রমিকরা। এ সময় অভিযুক্ত শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানানো হয়। পাশাপাশি শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচন আয়োজনের দাবিও তোলা হয়। সোমবার সকালে ভদ্রা মোড়ের স্মৃতি অম্লান চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রুটে চলাচলকারী বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপাররা অংশ নেন। বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত ১৭ বছর সুবিধা নিয়ে এখন সে রাজশাহীর কিছু বিএনপির সুবিধাবাদী নেতাদের ম্যানেজ করে। শ্রমিকদের টাকা মেরে সেই টাকা দিয়েই শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে সাধারণ শ্রমিকদের ওপর…

Read More

গতকাল গভীর রাতে আকস্মিক ঝড়ের সময় নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আরফাতুন নামের একজন ৩ মাসের অন্তঃসত্ত্বা বেদে মহিলার। আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের খেলার মাঠ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন থেকে বসবাস করে আসছিলেন এই বেদে সম্প্রদায়রা। ঝড়ের সময় হঠাৎ করেই প্রচণ্ড দমকা হাওয়ায় গাছটি ভেঙে পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় এই অন্তঃসত্ত্বা মহিলার। নিহত আরফাতুন (১৯) তিনি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এলাকার বাসিন্দা এবং আরাফাত হোসেন (২১)-এর স্ত্রী। ঘটনার খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের হাইকমিশনার জলিল রহিমি জাহানাবাদি। সোমবার দুপুরে ঢাকার মোহাম্মদপুরে মামুনুল হকের মজলিসের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইরান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আমিরি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান। সাক্ষাৎকালে ইরানে চলমান আমেরিকা-ইসরায়েলের আগ্রাসন ও বৈশ্বিক জ্বালানি সংকটসহ সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। আমিরে মজলিস ইরানে পরিচালিত সাম্প্রতিক সময়ের ইসরাইল-আমেরিকান আগ্রাসনকে উম্মাহর বিরুদ্ধে কুফরি…

Read More

ওয়াশিংটন ও তেহরানের অর্থনৈতিক ‘কার্ড’ নিয়ে বিশ্লেষণ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। এ ক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের আধিপত্যের দাবি খারিজ করে বলেছেন, দেশটি ইতোমধ্যেই তার শক্তির বড় একটি অংশ হারিয়েছে। বিপরীতে, তেহরানের হাতে এখনো কিছু গুরুত্বপূর্ণ ‘কার্ড’ রয়েছে, যা এখনো ব্যবহার করা হয়নি। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। গালিবাফ একটি সমীকরণের কথা উল্লেখ করেন। এর একদিকে রয়েছে ইরানের সরবরাহভিত্তিক সক্ষমতা—হরমুজ প্রণালি, বাব এল-মান্দেব প্রণালি এবং তেলের পাইপলাইন। অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের চাহিদাভিত্তিক পদক্ষেপ—কৌশলগত মজুত থেকে তেল ছাড়, চাহিদা নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য মূল্য সমন্বয়। তিনি বলেন, তেহরানের কাছে এখনো এমন কিছু বিকল্প রয়েছে,…

Read More

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের বৈধ ৪৯ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার এ তালিকা প্রকাশ করা হয়। এছাড়া নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাতিল করলে আপিলেও তা বহাল রাখে ইসি। পরে উচ্চ আদালতে গিয়ে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করলে তা গ্রহণ করে ইসিকে মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশনা দিয়েছে আদালত। এ আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ না হলে জামায়াত জোটের ১৩ জনের প্রার্থীই সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত হয়ে যাবে। প্রকাশিত তালিকা অনুযায়ী, বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।…

Read More

সবশেষ বিপিএলে খেলা হয়নি এনামুল হক বিজয়ের। এবার ঢাকা লিগে মাঠে নামতে যাচ্ছেন এই ক্রিকেটার। খেলবেন মোহামেডানের হয়ে। আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন দলকে চ্যাম্পিয়ন করার কথা। শুরুতে ঢাকা লিগ নিয়ে অতীতের কথা টেনে বিজয় বলেন, ‘আমি ১৭ শেষ করে প্রিমিয়ার লীগে ডাক পাই। কোনোভাবে তারা পছন্দ করে, তাদের উইকেটকিপার একটু কম ছিল। তারপরের থেকে আমি আসলে বড় হতে হতে ২০১২ থেকে একটু বুঝা শিখলাম। ১২-র পরের থেকে আমি লিস্ট এ ক্রিকেটটা খেলা শুরু করি। তখন আবাহনীকে চ্যাম্পিয়ন হতে দেখেছি, আমি গাজী-তে চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু মোহামেডান অনেক বড় টিম, অনেক বড় টিম।’ ‘আমি ১০০% চেষ্টা করব (মোহামেডানকে শিরোপা…

Read More

আগামী ৩০ এপ্রিল জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার পরপরই সারাদেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত এবং কঠোর সাঁড়াশি অভিযানে নামবে সরকার। দেশের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই ঘোষণা দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাব দেন মন্ত্রী। নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক রাজধানীর অভিজাত এলাকায় আবাসিক ভবন ও রেস্টুরেন্টের আড়ালে অবৈধ ‘সিসা লাউঞ্জ’ পরিচালনার বিষয়টি উত্থাপন করলে স্বরাষ্ট্রমন্ত্রী তার জবাবে এই কর্মসূচি ঘোষণা করেন।…

Read More

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে নুসরাতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। এর আগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে একই দলের যুগ্ম…

Read More

অভিনেত্রী জয়া আহসান। রূপালি পর্দার গ্ল্যামার আর আভিজাত্যের বাইরে তার একটি নিজস্ব জগৎ রয়েছে, যেখানে তিনি ভীষণ সাধারণ আর প্রকৃতির অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও, প্রকৃতির প্রতি নিজের ভালোলাগা লুকাননি। এবার সেই ভালোবাসারই এক ঝলক দেখা গেল তার ছোট বাগানে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সবর তিনি। এবার শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, নিজের ছোট্ট বাগানেই যেন খুঁজে নিয়েছেন প্রশান্তির ঠিকানা। জয়া কখনো কোদাল হাতে মাটি আলগা করছেন। এমনকি বৃষ্টিতে ভিজে বাগান থেকে নিজের হাতে শাক তুলতে দেখা গেছে তাকে। প্রকৃতির প্রতি এই অগাধ ভালোবাসা ও পরিশ্রমী রূপ ভক্তদের মাঝে তৈরি করেছে নতুন উন্মাদনা।…

Read More