Author: প্রাণের সংবাদ

ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। এবার ভক্ত-অনুরাগীদের মাঝে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেখানে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন তিনি। শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, তটিনী নীল রঙের একটি ফ্লোরাল অফ-শোল্ডার পোশাক পরেছেন। মাথায় ম্যাচিং ব্যান্ড এবং কানের দুল তার লুকে যোগ করেছে বাড়তি আভা। প্রতিটি ছবিতে তার সেই চিরচেনা মিষ্টি হাসি ভক্তদের নজর কেড়েছে। কখনো উদাস ভঙ্গিতে আবার কখনো প্রাণবন্ত হাসিতে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। তটিনীর এই পোস্টের নিচে ভক্ত-অনুরাগীরা তার ‍রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘সুহাসিনীর হাসিটা অনেক মিষ্টি।’ আরেকজন লিখেছেন,…

Read More

যুক্তরাষ্ট্রের সেনেটে ইরান যুদ্ধ নিয়ে আবারও ভোটের উদ্যোগ নিয়েছে ডেমোক্র্যাটরা। সংখ্যালঘু নেতা চাক শুমার জানিয়েছেন, তারা এই সপ্তাহে ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’-এর ওপর ষষ্ঠবারের মতো ভোটে যেতে বাধ্য করবেন, যার লক্ষ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া সামরিক পদক্ষেপ সীমিত করা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুমার বলেন, “৬০ দিনের একটি বেপরোয়া ও অজনপ্রিয় যুদ্ধের পরও রিপাবলিকানরা কি ট্রাম্পকে সমর্থন করে যাবে, নাকি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে?” যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের নয়। তবে ডেমোক্র্যাটরা অভিযোগ করছেন, ট্রাম্প প্রশাসন কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এর আগে ডেমোক্র্যাটরা একাধিকবার সেনেট ও প্রতিনিধি পরিষদে এ ধরনের…

Read More

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। তবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের মতে, আজ ঢাকার আকাশ কখনও আংশিক মেঘলা থাকবে, আবার কখনও সাময়িকভাবে মেঘাচ্ছন্ন হতে পারে। এর ফলে বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে মাঝে মাঝে দমকা হাওয়া…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। পর্যালোচনা শেষে ওয়াশিংটনের পক্ষ থেকে শিগগিরই এ প্রস্তাবের ওপর প্রতিক্রিয়া জানানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম মুখপাত্র এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট গতকাল সোমবার এক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে বলেন, “আজ সকালে একটি আলোচনা হয়েছে; তবে এ বিষয়ে আমি আগেভাগে কিছু বলতে চাই না, এবং আমি নিশ্চিত যে খুব শিগগিরই এ ব্যাপারে আপনারা সরাসরি প্রেসিডেন্টের কাছ থেকে শুনবেন।” যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং স্থায়ীভাবে উত্তেজনা নিরসনে সম্প্রতি ৩ স্তর বা পর্যায়ের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। গতকাল…

Read More

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। সাম্প্রতিক সময়ে দুই দলই ফর্মের তুঙ্গে। হেভিয়েওয়েট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে লুইস এনরিকে জোর গলায় বললেন, পিএসজির চেয়ে ভালো কোনো দল নেই। আজ (মঙ্গলবার) সেমিফাইনালের প্রথম লেগে বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের স্বাগত জানাবে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা। শেষ ৯ ম্যাচের আটটি জিতে বেশ শক্ত অবস্থানে থেকে পার্ক দে প্রিন্সেসে জার্মানদের মুখোমুখি হবে ফরাসি ক্লাব। ৬ পয়েন্টের ব্যবধানে লিগ ওয়ানের শীর্ষে থাকা পিএসজি ইউরোপেও দারুণ ফর্মে, নকআউটে তারা বিদায় করেছে এএস মোনাকো, চেলসি ও লিভারপুলকে। এবার পিএসজির সামনে বায়ার্ন, যারা টানা ৯ ম্যাচ জিতেছে এবং সব প্রতিযোগিতা মিলে ১৭ ম্যাচের ১৬টি জিতেছে। এই মৌসুমে ১২…

Read More

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের পক্ষ থেকে দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে বাড়িঘর ধ্বংস বন্ধের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। যে কারণে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও দুই পক্ষই অব্যাহত রেখেছে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে, লেবাননের ভূখণ্ডে এ বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫২১ জনে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যের বরাতে দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ খবর জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য, ইসরায়েলের হামলায় লেবাননে ৭ হাজার ৮০৪ জন আহত হয়েছেন। অন্যদিকে, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী তাল আল-নাহাস এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের সমাবেশ লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র…

Read More

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর সৌদি আরবে মোট ছয়জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। মারা যাওয়া ৬ জনই পুরুষ। তাদের মধ্যে মক্কায় একজন ও মদিনায় পাঁচজন মারা গেছেন। সর্বশেষ সোমবার (২৭ এপ্রিল) জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় মারা গেছেন। একই দিন মক্কায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। তারা স্বাভাবিকভাবেই মারা গেছেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এর আগে ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪) এবং ২৫…

Read More

আগামী জুনের বিশ্বকাপের আকাশ ছোঁয়া টিকিটের দাম, গণপরিবহনে হাজার হাজার ডলার গোনার চিন্তায় ঘাম ছুটছে দর্শক-সমর্থকদের, তখন নিউ ইয়র্ক সিটি এক অভিনব উদ্যোগ নিলো। গতকাল সোমবার শহর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, বিশ্বকাপের উত্তেজনা উপভোগ করতে ফুটবল ভক্তদের জন্য বিনামূল্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। নিউ ইয়র্ক সিটির পাঁচটি প্রশাসনিক অঞ্চল বা বরোর সবকটিতে এসব ইভেন্টে ম্যাচ দেখার আয়োজন ও অন্যান্য উৎসব অন্তর্ভুক্ত থাকবে। ম্যানহাটানের রকফেলার সেন্টার, কুইন্সের বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার, ব্রুকলিনের ব্রুকলিন ব্রিজ পার্ক, ব্রঙ্কসের ইয়াঙ্কি স্টেডিয়ামের নিকটবর্তী শপিং সেন্টার ও স্টেটেন আইল্যান্ডের মাইনর লিগ বেসবল স্টেডিয়ামে এই অনুষ্ঠানগুলো হবে। এছাড়া নিউ জার্সির হ্যারিসনে অবস্থিত নিউ ইয়র্ক রেড…

Read More

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে মঙ্গলবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৩৬ হাজার ৯৯৬ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৯২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ হজযাত্রী রয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। হেল্প ডেস্কের তথ্য মতে, ৯২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪০টি, সৌদি এয়ারলাইন্সের ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ করতে গিয়ে এ পর্যন্ত ৬ জন মারা…

Read More

দক্ষিণ সুদানের রাজধানী জুবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১৪ আরোহীর মৃত্যু হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। সোমবার (২৭ এপ্রিল) সিটিলিংক অ্যাভিয়েশন পরিচালিত সেসনা ২০৮ ক্যারাভান বিমানটি ইয়েই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে তথ্য সংগ্রহ এবং জরুরি সহায়তা কার্যক্রম চালাতে একটি দল পাঠানো হয়েছে। দক্ষিণ সুদান রেড ক্রসের জুবা শাখার প্রধান জোসেফ লুকাক চার্লস জানান, দুর্ঘটনাস্থল দুর্গম হওয়ায় উদ্ধারকারী দলকে দীর্ঘ সময় পাহাড়ি পথ…

Read More