Author: প্রাণের সংবাদ

বাচ্চু মিয়া (৬২) নামের একজন হজযাত্রী মারা গেছেন। মৃত এই হজযাত্রীর লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো ও দাফন-কাফনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ঢাকা হজ অফিসের পরিচালক জানান, সস্ত্রীক হজপালনের উদ্দেশে গতরাত আড়াইটার দিকে গাড়িযোগে অন্যান্য সহযাত্রীদের সাথে হজক্যাম্পে আসেন বাচ্চু মিয়া। গাড়ি থেকে নামানোর জন্য সাহায্য চাওয়া হলে একটি স্বেচ্ছাসেবক টিম তার সহায়তায় এগিয়ে যান এবং শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হজ অফিসের মেডিকেল ক্যাম্পে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ইকবাল অবস্থা পর্যবেক্ষণ করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত হজযাত্রী লাশ একটি লাশবাহী ফ্রিজিং গাড়িযোগে তার গ্রামের বাড়ি…

Read More

হরমুজে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার সব অধিকার ইরানের আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া। তিনি অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো ভণ্ড এবং তারা দস্যুতার সঙ্গে জড়িত। তিনি বলেন, “ইরানের ওপর সব দোষ চাপানোর একটি চেষ্টা হয়েছিল। বিষয়টি এমন যেন ইরান তার প্রতিবেশীর ওপর হামলা চালিয়েছে।” “যুদ্ধের সময়, উপকূলবর্তী একটি দেশ, যেটি হামলার শিকার হয়েছে, সেটি তার নিরাপত্তার স্বার্থে জাহাজ চলাচল নিয়ন্ত্রিত করতে পারে।” পশ্চিমা দেশগুলোকে দস্যু ও ভণ্ড হিসেবে অভিহিত করে রুশ দূত বলেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বাণিজ্যিক জাহাজে হামলায় সমর্থন করছে। তিনি বলেন, “জলদস্যুরা মাথার খুলি ও হাঁড় আকা কালো পতাকা উড়িয়ে দস্যুতা করে। কিন্তু পশ্চিমারা…

Read More

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হামে তিনজন ও হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হামে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৪৭ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গে ২২৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে হামরোগীর সংখ্যা এক হাজার ২৭৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল…

Read More

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় নির্মমভাবে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ, ই, সুলতান মাহমুদ বাবুর করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। টেবিলে প্রশ্নোত্তর পর্বটি উত্থাপিত হয়। ড. খলিলুর রহমান সংসদকে জানান, ওই দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর পর থেকেই ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং ফ্লোরিডায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। তারা নিহতদের শোকার্ত পরিবার, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি নিহত শিক্ষার্থীদের দেহাবশেষ…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল পৌনে ৩টায় হঠাৎ পেটব্যথা অনুভূত হলে সারজিস আলমকে হাসপাতালে নেওয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে। সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব এসব তথ্য জানান। সারজিস আলমের ভাই সাহাদাত হোসেন সাকিব ভাইয়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

Read More

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ ও শান্তিচুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে আরও এক দফা বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল সোমবারের তুলনায় আজ মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ৩ শতাংশ। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হচ্ছে ১১১ দশমিক ২২ ডলারে, যা গতকাল সোমবারের চেয়ে ২ দশমিক ৯৯ ডলার এবং শতকরা হিসেবে ২ দশমিক ৭৬ শতাংশ বেশি। দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের অপর বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)। মঙ্গলবার প্রতি ব্যারেল ডব্লিউটিআিই বিক্রি হচ্ছে ৯৮ দশমিক ৯১ ডলারে, যা আগের দিন সোমবারের তুলনায় ২ দশমিক…

Read More

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সম্ভাব্য হুমকির কোনো বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তবে যেকোনো ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার বলেন, আমরা এ মুহূর্তে এমন কোনো থ্রেট দেখছি না। তবে যেকোনো সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আমাদের ডিপ্লয়মেন্ট রয়েছে। আমরা আশা করি, অপরাধীরা এ ধরনের সাহস করবে না। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৭ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়।…

Read More

ইরান যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মঙ্গলবার কলম্বিয়ায় বিশ্বে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসা নিয়ে আন্তর্জাতিক আলোচনা শুরু হচ্ছে। এতে অংশ নিচ্ছে ৫০টিরও বেশি দেশ। কলম্বিয়ার সান্তা মার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। মন্ত্রী ও জলবায়ু দূতরা এই সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছেন। সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে সান্তা মার্তায়, যা দেশটির ব্যস্ততম কয়লা রপ্তানি কেন্দ্রগুলোর একটি। কলম্বিয়ার অর্থনীতি অনেকটাই জ্বালানি রপ্তানির ওপর নির্ভরশীল। দুই দিনের এই সম্মেলন জাতিসংঘের জলবায়ু আলোচনার বাইরে আয়োজন করা হয়েছে। এতে জীবাশ্ম জ্বালানি ইস্যুতে অগ্রগতি না হওয়ায়, ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিফলন দেখা যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতার প্রধান কারণ…

Read More

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি সহজতর হওয়া এবং বর্তমান স্থবিরতা কাটিয়ে শিগগিরই তা স্বাভাবিক হওয়ার সুখবর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রতিবেশী এই রাষ্ট্রের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সরকারের পক্ষ থেকে নানামুখী তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের লিখিত প্রশ্নের জবাবে সরকারের এমন অবস্থান ও আশাবাদের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ওপর দাঁড়িয়ে আছে। এই সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে…

Read More

২০২৫ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আসন্ন ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছিল। যেখানে প্রস্তুত হয়েছে পুরো টুর্নামেন্টটির রূপরেখা। ওই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া ফিফার ‘পিস প্রাইজ’ বা শান্তি পুরস্কার বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়। বিদ্রুপের শিকার হন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেই পুরস্কার বাতিলের দাবি তুলেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। ফিফা সভাপতির সঙ্গে ভালো সম্পর্কের কারণেই ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া হয় বলেও কথিত রয়েছে। এর কিছুদিন আগে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার লক্ষ্যে মরিয়া ছিলেন মার্কিন রাষ্ট্রপ্রধান। যদিও তাকে শেষমেষ হতাশই হতে হয়েছে। তাই ফিফা প্রদত্ত শান্তি পুরস্কার ট্রাম্পের জন্য ‘সান্ত্বনা’ কি না ওঠে সেই প্রশ্নও। এদিকে, অস্ট্রেলিয়ার মিডফিল্ডার জ্যাকসন আরভিন…

Read More