Author: প্রাণের সংবাদ

আসন্ন বর্ষা মৌসুমে রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশনে জলাবদ্ধতা নিরসন এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে নগরবাসী ভোগান্তি থেকে মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উপস্থাপিত হয়। সংসদকে মন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রাক-বর্ষা ও বর্ষাকালীন সময়ের জন্য আলাদাভাবে কিউলেক্স ও এডিস মশা নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ…

Read More

দক্ষিণ লেবাননে সাম্প্রতিক হামলাকে চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ বলে দাবি করেছে ইসরাইল। দেশটির সরকার বলছে, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়া এবং লেবাননের দখলকৃত ভূখণ্ড ধরে রাখতে যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতা রয়েছে। খবর আলজাজিরার। ইসরাইলের সামরিক নীতিতে নিজস্ব সীমান্তের বাইরে তথাকথিত ‘বাফার জোন’ তৈরির বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। ওই এলাকা থেকে সরে আসার কোনো উদ্দেশ্য ছিল না, এবং সেই তথাকথিত ইয়েলো লাইন বেশ নমনীয়, যেমনটা আমরা দেখেছি, শুধু গাজাতেই নয়, লেবাননেও। ইসরায়েলের নিয়ন্ত্রণ শুধু স্থলভাগে উপস্থিতির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং গোলাবর্ষণ ও বিমান হামলার মাধ্যমে তারা আরো বিস্তৃত এলাকায় প্রভাব বিস্তার করছে। গাজা এবং লেবানন—দুই ক্ষেত্রেই এই কৌশল প্রয়োগের নজির…

Read More

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮২ রান করেছে নিউজিল্যান্ড। জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে রেকর্ড। কেননা কিউইদের বিপক্ষে এত বেশি রান তাড়া করে জেতার নজির নেই বাংলাদেশের। নিউজিল্যান্ডে বিপক্ষে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট চারটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে একটি প্রথমে ব্যাট করে জিতেছে টাইগাররা। আর বাকি তিনটি জিতেছে রান তাড়া করতে নেমে। এর মধ্যে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ দল। সেটাও আবার ২০২৩ সালে। চট্রগ্রামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় কিউইরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই…

Read More

বলিউড অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজাকে বি-টাউনের অন্যতম আদর্শ জুটি হিসেবে ধরা হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের দাম্পত্য জীবনের এমন কিছু দিক সামনে এসেছে, যা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। গোবিন্দের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে অতীতে নানা গুঞ্জন থাকলেও এবার খোদ সুনীতা জানিয়েছেন, স্বামী হিসেবে তিনি গোবিন্দকে যেমন চেয়েছিলেন, অভিনেতা ঠিক তেমন নন। সাক্ষাৎকারে সুনীতা জানান, তিনি গোবিন্দের মতো একজন আদর্শ সন্তান চান, কিন্তু স্বামী হিসেবে তাকে দ্বিতীয়বার বেছে নিতে নারাজ। সুনীতার ভাষ্যমতে, ‘গোবিন্দ একজন অসাধারণ ছেলে এবং দারুণ একজন ভাই। কিন্তু স্বামী হিসেবে আমি যা চেয়েছিলাম, তা তিনি নন।’ তিনি বলেন, ‘আমি পার্টি করতে, রেস্টুরেন্টে খেতে যেতে এবং…

Read More

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরিচালিত ইরান যুদ্ধ নিয়ে কূটনৈতিক অগ্রগতির আশা ক্ষীণ হয়ে পড়েছে। কারণ আলোচনা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা থমকে গেছে এবং তেহরান ও ওয়াশিংটন দুই পক্ষই তাদের অবস্থান নমনীয় করার কোনো ইঙ্গিত দেয়নি। বলা যায় যুদ্ধ বন্ধে ‘সম্পূর্ণ বিপরীত’ মেরুতে অবস্থান করছে যুক্তরাষ্ট্র ও ইরান। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার তেহরানের সাংবাদিক তৌহিদ আসাদি জানান, আমরা জানি আলোচনার ক্ষেত্রে অনেকগুলো বিতর্কিত বিষয় রয়েছে। যদি আমরা ইরানের প্রাথমিক ১০-দফা প্রস্তাব এবং আমেরিকানদের ১৫-দফা প্রস্তাবের তুলনা করি, তবে আমরা বুঝতে পারি যে দুই পক্ষই সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে। তারা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই সমস্ত অমীমাংসিত বিষয়গুলো মিটিয়ে ফেলার চেষ্টা করছে। দ্বিতীয় বিষয়টি হলো খোদ কূটনৈতিক…

Read More

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনি প্রক্রিয়া শুরু করা হবে। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (চট্টগ্রাম-১৬) জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রী ধাপে ধাপে অনুষ্ঠিত হয়। ধাপে ধাপে অনুষ্ঠানে সকল স্তরের নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময়ের প্রয়োজন হয়। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ভোটার তালিকা প্রস্তুত,…

Read More

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। যুক্তিতর্কের জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিরা সবাই পলাতক। এ মামলায়…

Read More

যুক্তরাষ্ট্র যদি চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরান কিংবা ইরানের তেল স্থাপনাকে লক্ষ্য করে হামলা পরিচলনা করে, তাহলে ওয়াশিংটনের মিত্র হিসেবে পরিচিত উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে চতুর্গুণ হামলা চালাবে তেহরান। ইরানের ভাইস-প্রেসিডেন্ট ইসমাঈল সাঘাব এস্ফাহানি এই সতর্কবার্তা দিয়েছেন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এস্ফাহানি বলেন, “যুদ্ধসংক্রান্ত যে কোনো ঘটনার প্রতিক্রিয়ায় আমরা যতদ্রুত সম্ভব সাড়া দেবো। যদি তেলকূপ কিংবা ইরানের যে কোনো অবকাঠামোগত স্থাপনায় হামলা হয়, তাহলে যেসব দেশ আগ্রাসনকারীদের সহযোগিতা করছে— সেসব দেশ লক্ষ্য করে চতুর্গুণ হামলা পরিচালনা করবে ইরান।” “আমরা ভিন্ন ধারার অঙ্ক চর্চা করি। এই অঙ্কে ইরানের এক কূপ (মার্কিন মিত্রদের) চারটি কূপের সমান” এক্সবার্তায় বলেন এস্ফাহানি।…

Read More

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার এবং জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে সংবিধান সংশোধন করা ছাড়া বর্তমান সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই। এই নির্বাচনে যারা জনগণের ম্যান্ডেট পেয়েছেন, তাদের মূল লক্ষ্যই হলো জুলাই সনদের প্রতিটি লাইন, সেমিকলন ও দাঁড়ি-কমা হুবহু বাস্তবায়ন করা। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন। মতবিনিময় সভায় অন্য চার হুইপ উপস্থিত ছিলেন। চিফ হুইপ দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল দর্শন হলো দেশের প্রতিটি মানুষের মুখে…

Read More

কোপা সুদামেরিকানার গ্রুপ পর্বের ড্র হওয়ার পর থেকেই সান লরেঞ্জো সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল নেইমারের সান্তোসের বিপক্ষে ম্যাচটি। আগামী পরশু গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে নিজেদের মাঠে ব্রাজিলের ক্লাবটির মুখোমুখি হবে লরেঞ্জো। তবে ম্যাচের আগে শেষ অনুশীলনে নেইমারের অনুপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। জানা গেছে, ২০১১ সালের লিবার্তোদোরেস জয়ী এই তারকা ফুটবলার ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয়ে অনুশীলনে অংশ নিতে পারেননি। শুরুতে তার অনুপস্থিতির কারণ গোপন রাখা হলেও ব্রাজিলের গণমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে গ্রুপ পর্বে এখন পর্যন্ত পারফরম্যান্সে এগিয়ে রয়েছে সান লরেঞ্জো। রিকোলার বিপক্ষে ড্র এবং দেপোর্তিভো কুয়েনকার বিপক্ষে ২-০ গোলের জয়ে আত্মবিশ্বাসী দলটি। অন্যদিকে মাত্র ১ পয়েন্ট নিয়ে চাপে…

Read More