Author: প্রাণের সংবাদ

ভারতের দক্ষিণী অভিনেত্রী ও বিগ বস তারকা আশু রেড্ডির বিরুদ্ধে উঠল আর্থিক প্রতারণার অভিযোগ। এক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে লন্ডনে কর্মরত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন আশু। এ ঘটনায় অভিনেত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। জানা গেছে, অভিনেত্রী আশু রেড্ডি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৯ কোটি ৩৫ লাখ রুপি আত্মসাত করেন সেই যুবকের কাছ থেকে। এমন অভিযোগের জেরে ভারতের হায়দেরাবাদের সেন্ট্রাল ক্রাইম স্টেশনে এই মামলা নথিভুক্ত হয়। সেখানেই উল্লেখ করা হয় এ তথ্য। আরও জানা গেছে, ভুক্তভোগী যুবকের নাম ওয়াই ভি ধর্মেন্দ্র। তার বাবা সত্যনারায়ণ এই অভিযোগ দায়ের করেছেন। মামলার এজাহারে…

Read More

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। বৈশ্বিক আসরটি শুরু হতে দেড় মাসের বেশি সময় বাকি রয়েছে। দর্শকদের আগ্রহের কথা বিবেচনা করে বিভিন্ন সময় বিশ্বকাপের বিভিন্ন তথ্য প্রকাশিত হচ্ছে। মূলত ৪৮টি দেশের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে বেশ কিছু খেলায়াড়দের প্রতি দর্শকদের আগ্রহ তুঙ্গে। যাদের প্রতি চোখ থাকবে পুরো বিশ্বের। সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের ৩-১ গোলের জয়ের ম্যাচে সালাহ হ্যামস্ট্রিংয়ে চোট পান। মিশরের একজন শীর্ষ ফুটবল কর্মকর্তা নিশ্চিত করেছেন, এই ফরোয়ার্ড তার ক্লাবের হয়ে মৌসুমের বাকি অংশ খেলতে পারবেন না। এই মিশরীয় তারকা একাই নন যিনি…

Read More

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে সোমবার পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, মৃত চারজনই পুরুষ এবং তারা সবাই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। মদিনা, জেদ্দা বা মিনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে গতকাল রোববার পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন রয়েছেন। মোট ৮৯টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৮টি ফ্লাইট, সৌদি…

Read More

গত সপ্তাহেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আশা ছিল। তবে সেই সম্ভাবনা ভেস্তে যাওয়ার পর গত রোববার ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। দফায় দফায় ওঠানামার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম নির্ধারণের প্রধান মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’ আজ (সোমবার) জিএমটি ১টা ৩০ মিনিটে ১০৬ দশমিক ৯৯ ডলারে স্থির হয়েছে। তবে শান্তি আলোচনার এই অচলাবস্থার প্রভাব পড়েনি এশিয়ার শেয়ারবাজারগুলোতে। সোমবার সকালে লেনদেনের শুরুতেই সূচক ঊর্ধ্বমুখী দেখা গেছে। জাপানের প্রধান শেয়ারবাজার নিক্কেই ২২৫-এর সূচক শূন্য দশমিক ৯ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এদিকে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দুই…

Read More

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজও রাজধানীসহ আশপাশের এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মেঘলা আকাশ, দমকা হাওয়া ও তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে…

Read More

দ্বিতীয় দফায় শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে ইরান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মাঝে শান্তি আলোচনা বাতিলের পর রোববার ওই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তারা যদি কথা বলতে চায়, তাহলে আমাদের কাছে আসতে পারে অথবা আমাদের ফোন করতে পারে। আপনারা জানেন, টেলিফোন তো আছেই। আমাদের কাছে বেশ ভালো ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা রয়েছে।’’ এর আগে, শনিবার মার্কিন এই প্রেসিডেন্ট শান্তি আলোচনার জন্য নির্ধারিত তার বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং…

Read More

হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন ইরানের সংসদের দ্বিতীয় ডেপুটি স্পিকার আলি নিকজাদ। তিনি বলেন, হরমুজ প্রণালি যুদ্ধ-পূর্ববর্তী পরিস্থিতিতে আর কখনোই ফিরে যাবে না। কৌশলগত এই জলপথে জাহাজ চলাচলের ওপর চলমান ইরানি নিষেধাজ্ঞা এবং দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেছেন। দেশটির আধা-সরকারি মেহের নিউজ এজেন্সিকে তিনি বলেন, আমরা কোনোভাবেই হরমুজ প্রণালিকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব না, কারণ এটি ইসলামি বিপ্লবের নেতার পক্ষ থেকে একটি আদেশ। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে তেহরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এর পর ১৩ এপ্রিল…

Read More

মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্বজুড়ে সৃষ্ট পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সংসদ অধিবেশন চলাকালে বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বিশেষ এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাজিফ উদ্দিন (বীর বিক্রম) প্রস্তাবটির পক্ষে-বিপক্ষে ভোট চান। ওই সময় জ্বালানি সংকট নিরসনে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাবটি সংসদে কণ্ঠভোটে পাস হয়। পরবর্তীতে স্পিকার বলেন, প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সংসদে সুপারিশসহ প্রতিবেদন প্রদানের জন্য কার্যপ্রণালি বিধির ২৬৬…

Read More

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৬ এপ্রিল) শুনানি শেষে ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামানের আদালত এ আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য নিশ্চিত করে বলেন, এই আসামি ছাত্রজীবনে মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন। তাকে এই মামলায় সন্দিগ্ধ আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত আসামির জামিননামা আদালতে দাখিল করা হয়নি। সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবারের এই আলোচনায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার জরুরি প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্ব দেওয়া হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানান, দুই নেতা হরমুজ প্রণালিতে নিরাপদ ও নির্বিঘ্ন নৌপরিবহন নিশ্চিত করার বিষয়টি নিয়ে কথা বলেন। এ প্রণালি বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এর অস্থিতিশীলতা যুক্তরাজ্যসহ বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে তারা মত দেন। বিবৃতিতে আরও বলা হয়, কিয়ার স্টারমার সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে নেওয়া যৌথ উদ্যোগের অগ্রগতি নিয়েও আলোচনা করেছেন। এই উদ্যোগের লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে…

Read More