নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব হাসান বলেছেন, গত ১৮ মাসের যে সরকারটি ছিল তা মূলত আজকের বিরোধীদলীয় নেতৃবৃন্দ তথা জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত সরকার হিসেবে কাজ করেছে। সেই সময়ে যারা ক্ষমতার খুব কাছাকাছি থেকে বিশেষ সুবিধা বা আরামে ছিলেন, বর্তমান পরিস্থিতিতে সেই সুবিধা না থাকাতেই তাদের মধ্যে তীব্র অস্থিরতা ও অস্বস্তি পরিলক্ষিত হচ্ছে। রবিবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রতিমন্ত্রী বলেন, আগে যারা যখন খুশি প্রধান উপদেষ্টার বেডরুম কিংবা সচিবের রুমে ঢুকে যেতেন। এখন সেই অনৈতিক সুযোগ বন্ধ হয়ে…
Author: প্রাণের সংবাদ
২০২৬ বিশ্বকাপের প্রাইজ মানি এবং অংশগ্রহণ ফি বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে ফিফা। চলতি সপ্তাহে ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের একটি বৈঠকে বর্ধিত তহবিলের বিস্তারিত বিবরণ অনুমোদিত হওয়ার কথা রয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি বেশ কয়েকটি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের উত্থাপিত উদ্বেগের জবাব দিয়েছে। ফেব্রুয়ারিতে ‘দ্য গার্ডিয়ান’-এ প্রথম প্রকাশিত এক প্রতিবেদনে উদ্বেগের বিষয়টি উঠে এসে। এতে বলা হয়েছিল, বিশেষ করে এই গ্রীষ্মে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ, কার্যক্রম এবং করের উচ্চ ব্যয়ের কারণে ফুটবল অ্যাসোসিয়েশগুলো লোকসানের শিকার হবে। টুর্নামেন্টে তাদের দল টুর্নামেন্টে সফল এবং শেষ পর্যায় পর্যন্ত পৌঁছালেও ক্ষতির মুখে পড়বে বলে দাবি করে। গত বছরের ডিসেম্বরে রেকর্ড পরিমাণ ৭২৭ মিলিয়ন ডলার (৫৩৯ মিলিয়ন পাউন্ড)…
এপ্রিল মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। রোববার (২৬ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, চলতি এপ্রিল মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২২৫ কোটি ১০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ। এর আগে গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে…
২০২৩ সালে শিকাগোতে কেলভিন কিপটাম ২ ঘণ্টা ৩৫ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছিলেন। পুরুষ ম্যারাথনে সেটাই ছিল বিশ্ব রেকর্ড। ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় প্রয়াত এই কেনিয়ার দৌড়বিদের বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন তারই স্বদেশী সেবাস্তিয়ান সাওয়ে। আজ (রোববার) প্রথম অ্যাথলেট হিসেবে দুই ঘণ্টারও কম সময়ে দৌড় শেষ করে ইতিহাস গড়লেন তিনি। সাওয়ে ফিনিশিং লাইন অতিক্রম করেছেন ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ডে। বিস্ময়কর ব্যাপার হলো, প্রথম তিনজনই আগের গড়া বিশ্ব রেকর্ড ভেঙেছেন। ইথিয়োপিয়ার ইয়োমিফ কেজেলচার সঙ্গে শেষ মুহূর্তে কঠিন লড়াই হয়েছিল সাওয়ের। প্রথমবার ম্যারাথনে নেমে কেজেলচা দৌড় শেষ করেন ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪১ সেকেন্ডে, অভিষেকে যা সবচেয়ে দ্রুততম। উগান্ডার…
সরকারি দলের সদস্যদের উদ্দেশ্য করে সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা যখন কথা বলব, তখন আমাদের (সবার) কথাগুলো যেন দায়িত্বশীল আচরণ হয়। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনের ২১তম দিনে সরকারি দলের এক সংসদ সদস্যের বক্তব্যের পাল্টা জবাব দিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। তার আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব হাসান জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা নিয়ে বিরোধীদলীয় নেতার দেওয়া তথ্যের কঠোর সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, যেখানে সরকারি গেজেটে ৮৪৪ জন শহীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মাধ্যমে সর্বোচ্চ ১৪০০ শহীদের কথা বলা হয়েছে, সেখানে বিরোধীদলীয় নেতা গত…
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কর্মকাণ্ডে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি ‘অর্থহীন’ হয়ে পড়ছে বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ রোববার সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তিনি এই মন্তব্য করেন। নেতানিয়াহু বলেন, ‘এটা বুঝতে হবে হিজবুল্লাহর পক্ষ থেকে চুক্তির শর্ত লঙ্ঘন মূলত যুদ্ধবিরতিকে অকার্যকর বা ভেঙে দিচ্ছে।’ উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো তিন সপ্তাহ বাড়ানো হয়েছিল। তবে চুক্তি নবায়নের পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যাচ্ছে। এদিকে হিজবুল্লাহ ইসরাইলের এই অভিযোগকে ‘অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। উল্টো ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলি বাহিনী ক্রমাগত হামলা চালিয়ে এবং লেবাননের…
যমুনা নদীর ওপর যানবাহনের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে সরকার দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ২০৩৩ সালের মধ্যে এ সেতু নির্মাণের সুপারিশ পাওয়া গেছে বলে জানান সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। বিদ্যমান বঙ্গবন্ধু সেতু সংকীর্ণ ৪ লেনের হওয়ায় প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এই সমস্যা নিরসনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের…
ওমানের রাজধানী মাস্কাট সফর শেষে পুনরায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। ইসলামাবাদে সংক্ষিপ্ত যাত্রাবিরতি ও আলোচনা শেষে তার রাশিয়ার মস্কোতে যাওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আরাগচিকে বহনকারী ব্যক্তিগত বিমান ‘মেরাজ’ ইতোমধ্যে তেহরান থেকে উড্ডয়ন করেছে। পরবর্তী দুই ঘণ্টার মধ্যে ইসলামাবাদের কাছে নূর খান বিমান ঘাঁটিতে বিমানটি অবতরণ করার কথা রয়েছে। এর আগে প্রথম দফার আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধি দলের একটি অংশ তেহরানে ফিরে গিয়েছিল। যুদ্ধ বন্ধের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা নিয়ে ওই প্রতিনিধি দলটি আজ রাতেই ইসলামাবাদে আরাগচির সঙ্গে পুনরায় যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। এর আগের…
জাতিসংঘে বিশেষ করে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকরা, সক্রিয় বহুপক্ষীয় কূটনীতির মাধ্যমে নবনির্বাচিত সরকারের এজেন্ডা ও ভিশন তুলে ধরছেন। জেনেভায় বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের কূটনীতিকরা জাতিসংঘের বিভিন্ন দপ্তর ও সংস্থায় শক্তিশালী ও গতিশীল উপস্থিতি গড়ে তুলছেন। তারা প্রচলিত কূটনীতির গণ্ডি পেরিয়ে শান্তি, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নসংক্রান্ত বৈশ্বিক নীতিনির্ধারণে প্রভাব রাখছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সক্রিয় কূটনীতি’ হিসেবে বর্ণিত তাদের ধারাবাহিক প্রচেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব গঠনের অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বহুপক্ষীয় কূটনীতি এগিয়ে নিতে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের মূল্যবান ও নিরলস প্রচেষ্টাকে আমরা শ্রদ্ধা…
দক্ষিণ আফ্রিকান গতির তারকা লুঙ্গি এনগিডি ফিল্ডিংয়ের সময় মাথায় গুরুতর আঘাত পান। পাঞ্জাব কিংসের প্রিয়ানশ আরিয়ানের ক্যাচ নিতে গিয়ে পিছলে পেছনের দিকে পড়েন যান দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার। মাথার পেছনে লেগে মারাত্মক চোটের আশঙ্কায় পড়েন তিনি, ১৫ মিনিটের মতো খেলা বন্ধ থাকে। খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফদের সবার চোখেমুখে ছিল উদ্বেগের ছাপ। মাঠেই প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় এনগিডিকে। দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান ও সহমালি কিরণ কুমার হাসপাতালে যান তাকে দেখতে। অবস্থা ‘স্থিতিশীল’ থাকায় দিল্লির একটি হাসপাতাল থেকে কিছুক্ষণ পরই এই পেসারকে ছেড়ে দেওয়া হয়। এনগিডিকে নিয়ে অনেক ভক্ত-সমর্থকদের মাঝে উদ্বেগ কাজ করছিল। তাদের জন্য স্বস্তির খবর দিলেন…
