জ্বালানির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের গণপরিবহনের ভাড়া বর্ধিত করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) থেকে বর্ধিত ভাড়া কার্যকর হবে। প্রতিটি গাড়িতে নতুন চার্ট টাঙানো থাকবে। শনিবার (২৫ এপ্রিল) নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী রুটের পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি। নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, গাবতলী রুটের আওতায় ঢাকা থেকে পঞ্চগড়ে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫ টাকা। পাশাপাশি এই রুটের ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৮১ টাকা। সেই সঙ্গে ঢাকা (গাবতলী) থেকে রংপুর রুটে ৫১…
Author: প্রাণের সংবাদ
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ হামলায় পাঁচ শিশুসহ ৩৮ জনেরও বেশি আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) কাউকা অঞ্চলের কাজিবিওর এল টানেল সেক্টরে একটি বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়। এই প্রাণঘাতী ঘটনার পর ওই অঞ্চলের কর্তৃপক্ষ সরকারিভাবে কঠোর ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে। কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান বেসামরিক নাগরিকদের ওপর চালানো এই হামলাকে নিবিচার আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধির বিরুদ্ধে সরকারের কাছে ধারাবাহিক পদক্ষেপের দাবি জানান। সামাজিক মাধ্যমে গভর্নরের শেয়ার করা একটি…
বিএনপি সরকারের দ্বিতীয় ও চলতি অর্থবছরের ১০ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক বসছে আজ রবিবার (২৬ এপ্রিল)। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানা গেছে, বৈঠকে মোট ১৭টি প্রকল্প উঠতে যাচ্ছে। যা বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি, কৃষি-পানি-সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগের রয়েছে ১১টি প্রকল্প। এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্প উত্থাপন করা হবে। এর আগে গত ৬ এপ্রিল বর্তমান সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়। এই সভায়…
চলতি মৌসুম শেষেই ৯ বছরের লিভারপুল অধ্যায়ে ইতি টানবেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ। আরও কয়েক ম্যাচে তার গায়ে অলরেডদের জার্সি উঠার কথা ছিল। কিন্তু ধারণা করা হচ্ছে লিভারপুলের হয়ে গতকাল (শনিবার) নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলার মাঝে তিনি চোট নিয়ে মাঠ ছেড়েছেন। প্যালেসের বিপক্ষে ৩-১ গোলের জয় নিশ্চিতের আগেই ৫৯ মিনিটে মাঠ ছাড়তে হয় সালাহকে। মাঠ ছাড়ার সময় তিনি দর্শকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। তারাও অভ্যর্থনা জানাতে থাকে তাকে। পরবর্তীতে লিভারপুলের কোচ আর্নে স্লাট জানিয়েছেন, হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে সালাহ’র কতদিন লাগবে তা এখনও নিশ্চিত নয়। একইভাবে মৌসুম শেষেই…
যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল শনিবার (২৫ এপ্রিল) তিনি বলেন, এ মুহূর্তে তাদের বিদ্যুতের কোনো সমস্যা নেই। কিন্তু অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল সাধারণ মানুষের মধ্যে ‘অস্বস্তি’ সৃষ্টির চেষ্টা করছে। সরকারি টিভিতে প্রচারিত এক বক্তব্যে তাকে বলতে শোনা গেছে, “আমি আমাদের প্রিয় জনগণকে আহ্বান জানাচ্ছি, একটি সাধারণ অনুরোধ, এ মুহূর্তে বিদ্যুৎ কম ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয় করুন।” “আপাতত আপনাদের কোনো ত্যাগ স্বীকার করতে বলছি না আমরা। কিন্তু আমাদের বিদ্যুৎ খরচের বিষয়টি নিয়ন্ত্রণ করতে হবে। বাড়িতে ১০টি বাতির বদলে দুটি বাতি জ্বালালে, এতে কি সমস্যা হবে?” বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত কয়েকদিন…
বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ (রোববার) ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১২২। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে এই মেগাসিটি। একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর, যার স্কোর ২২৬। দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু (স্কোর ১৬৮)। তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াং মাই (স্কোর ১১৪) ও…
খেজুর বিক্রিতে রেকর্ড করেছে সৌদি আরব। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর দেশটির খেজুর রপ্তানির মোট মূল্য দাঁড়িয়েছে ১.৯৩৮ বিলিয়ন সৌদি রিয়ালে। ২০২৪ সালের তুলনায় এই প্রবৃদ্ধি প্রায় ১৪.৩ শতাংশ এবং ২০২১ সালের পর থেকে হিসাব করলে এই বৃদ্ধির হার অবিশ্বাস্যভাবে ৫৯.৫ শতাংশে গিয়ে ঠেকেছে। বিশ্ববাজারে সৌদি খেজুরের ক্রমবর্ধমান চাহিদা এবং উৎপাদন ব্যবস্থায় আধুনিকায়নের ফলে এই বিশাল সাফল্য অর্জিত হয়েছে। এই অর্জন মূলত সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনারই একটি অংশ, যার মূল লক্ষ্য হলো দেশটির অর্থনীতিকে বহুমুখী করা এবং জাতীয় জিডিপিতে কৃষি খাতের অবদান আরও শক্তিশালী করা। সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রী এবং ন্যাশনাল সেন্টার ফর পামস অ্যান্ড…
বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যের আন্তর্জাতিক স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করাকে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বৈশ্বিক বাজারে জামদানি, ইলিশসহ দেশীয় বৈশিষ্ট্যসম্পন্ন পণ্যের মর্যাদা সংরক্ষণে অবস্থান সুদৃঢ় করতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, এ লক্ষে অনলাইন নিবন্ধন, দ্রুত সেবা প্রদান, আইনগত সুরক্ষা জোরদার এবং নকল পণ্য প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামীকাল রোববার ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস’ উপলক্ষে গণমাধ্যমে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রসঙ্গত, প্রতি বছর ২৬ এপ্রিল বিশ্বজুড়ে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস’ পালিত হয়। পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক এবং ডিজাইনসহ মেধাসম্পদের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং উদ্ভাবন ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে ২০০০ সাল থেকে বিশ্ব মেধাসম্পদ সংস্থা (উইপো) দিবসটি…
চলতি মাসে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে নতুন এডহক কমিটি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১১ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান তামিম ইকবাল। এরপর কয়েকদিন আগেই তিনি জানিয়েছেন, আগামী জুনের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজন করা হবে। এরপর গুঞ্জন শোনা যাচ্ছিল, আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন খালেদ মাহমুদ সুজন। তবে আজ (শনিবার) বগুড়াতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই ব্যাপারে কথা বললেন সাবেক অলরাউন্ডার। সুজন বলেন, ‘আমার একদমই সুযোগ নেই। আমি আসলে নির্বাচন করতে চাই না। ক্রিকেটের সাথে যদি আমি অন্যভাবে থাকতে পারি, সেটা যথেষ্ট ভালো হবে। কিন্তু আমি সরাসরি নির্বাচন করব না আসলে।’ তিনি আরও বলেন, ‘আমি…
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পৌঁছানোর আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নেতৃত্বাধীন প্রতিনিধি দল ইসলামাবাদ সফর শেষ করে পাকিস্তান ত্যাগ করেছে। শনিবার দিনভর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল অসীম মুনিরসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর ইরানের উদ্দেশে যাত্রা করেন তারা। এর কিছুক্ষণ আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইসলামাবাদে একটি মোটর শোভাযাত্রার ছবি প্রকাশ করে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের রাজধানী ছেড়ে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আব্বাস আরাঘচির সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানান। এক্সে শেহবাজ শরিফ লিখেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর…
