চলমান এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের সব বোর্ডের প্রশ্ন ফাঁস নিয়ে প্রচারণাকে ‘স্রেফ গুজব’ বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার শিক্ষামন্ত্রী নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন লেখেন, ‘কথিত প্রশ্ন ফাঁসের প্রচারণাটি যে স্রেফ একটি গুজব, তা ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’ ‘ফ্যাক্টচেক ছাড়া’ জাতীয় নাগরিক পার্টির বিবৃতি দেওয়াকে হতাশাজনক মন্তব্য করে তিনি আরও লেখেন, ‘এমতাবস্থায় ‘২৪-এর গণঅভ্যুত্থানের পটভূমিতে জন্ম নেওয়া তরুণদের রাজনৈতিক দল- এনসিপির পক্ষ থেকে কোনোরকম ফ্যাক্টচেক না করেই সম্পূর্ণ ভিত্তিহীন প্রোপাগান্ডার বিষয়ে এ ধরনের বিবৃতি প্রদান কেবল নিন্দনীয়ই নয় বরং নিদারুণ হতাশাজনক।
Author: প্রাণের সংবাদ
সমাজ গঠনে নারীদের অগ্রণী ভূমিকা পালন এবং তাদের ব্যক্তিগত ও সাংগঠনিক আমানত রক্ষার ওপর জোর দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের সব সময় আল্লাহর সন্তুষ্টিকে সব কিছুর ওপর প্রাধান্য দিতে হবে। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত জেলা ও মহানগরী সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি পর্যায়ের তিন দিনব্যাপী ‘শিক্ষাশিবির’ অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার শুরু হওয়া এতে শৃঙ্খলা, নৈতিক উন্নয়ন এবং সামাজিক নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। ডা. শফিকুর রহমান বলেন, সার্বিক বিবেচনায় আমরা দেখেছি…
আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তিন বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা…
রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলকে বড়সড় ধাক্কা দিলো তাদের এক খেলোয়াড়ের ইনজুরি। বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার এডার মিলিতাও। প্রতিবেদন অনুযায়ী, আলাভেসের বিপক্ষে পাওয়া হ্যামস্ট্রিংয়ের ইনজুরি ফিরে আসায় তার মৌসুম শেষ হয়ে গেছে। এই বিশ্বকাপে সেলেসাওদের হয়ে তার খেলার আশা একদমই নেই। সাংবাদিক মিগুয়েল অ্যাঞ্জেল দিয়াজ জানালেন, মিলিতাওয়ের ইনজুরি ঘিরে শুরুতে যা আশঙ্কা করা হয়েছিল, তার চেয়েও গুরুতর। সম্প্রতি আলাভেসের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে বাঁ পায়ে নতুন চোট পান এই ডিফেন্ডার। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, ২৮ বছর বয়সীর চোটের অবস্থা আরও খারাপ। মিলিতাওকে অস্ত্রোপচার করতে হবে। চার থেকে পাঁচ মাস থাকতে হবে মাঠের বাইরে। কাদেনা কোপ-এর সাংবাদিক সোশ্যাল মিডিয়ায়…
দক্ষিণ লেবাননের বিশাল এলাকা এখনো তাদের দখলে রয়েছে উল্লেখ করে স্থানীয় বাসিন্দাদের নিজ গ্রামে ফিরতে আবারো হুঁশিয়ারি দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। গাজার মতো লেবাননেও লিতানি নদী পর্যন্ত নিয়ন্ত্রণ বাড়িয়ে একটি ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখা স্থাপন করেছে তারা। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রায়ি বলেন, ‘লিতানি নদী, ওয়াদি সালহানিয়া এবং সালুকি এলাকায় যাওয়ার অনুমতি নেই।’ আদ্রায়ি এমন অসংখ্য গ্রামের তালিকা দিয়েছেন, যেখানে বাসিন্দাদের ফিরে যাওয়ার ওপর ইসরাইলি সেনাবাহিনী নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্র ও ইরান কর্তৃক পাল্টাপাল্টি বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক শিপিং সংস্থা ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং (আইসিএস)। সংস্থাটি এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করে অবিলম্বে…
কয়েক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন মুশতাক আহমেদ। স্পিন বোলিং কোচের দায়িত্বে থাকার কারণে অনেক কিছু ভালোভাবে জানা তার। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আজ সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের ক্রিকেটের গতিপথ নিয়ে নিজের মতামত দিলেন পাকিস্তানের সাবেক স্পিনার। চট্টগ্রামের উইকেট কেমন হবে ও নাসুম-মেহেদীর ফর্ম নিয়েও মুশতাক বলেন, ‘নাসুম ও মেহেদী অসাধারণ, খুব ভালো করছে। ওয়ানডে সিরিজে মিরাজও ভালো করেছে। স্পিনাররা ভালোই বল করছে। এমনকি পেসাররাও… তারা উইকেট এনে দিচ্ছে। এই পিচে কিছুটা স্পিন ধরতে পারে। এখানে বল ঘুরাতে হবে।’ শেষ ওয়ানডেতে রিশাদের না থাকা নিয়ে মুশতাক বলেন, ‘রিশাদ শেষ ওয়ানডের একাদশে ছিল না। এটা ওর উন্নতির অংশ।…
লেবাননে কার্যকর থাকা যুদ্ধবিরতি লঙ্ঘন করে দেশটির দক্ষিণাঞ্চলে ইসরাইলের সামরিক বাহিনীর হামলা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নাবাতিহ জেলার ইয়াহমুর আল-শাকীফ গ্রামে দুটি পৃথক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নাবাতিহ জেলাটি লিতানি নদীর উত্তরে অবস্থিত এবং এটি ইসরাইল কর্তৃক ঘোষিত ‘ইয়েলো লাইন’ বা বর্জনীয় অঞ্চলের অন্তর্ভুক্ত নয়। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলের সামরিক তৎপরতার যে ধারাবাহিকতা চলছে, এটি তারই অংশ বলে মনে করা হচ্ছে। এদিকে দক্ষিণ লেবাননের টায়ার শহর থেকে আজ শনিবার সকালজুড়েই বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। জানা গেছে, ইসরাইলের বাহিনী সীমান্তবর্তী এলাকাগুলোতে একের পর এক ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস…
বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালের অবদানকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু। তাদের নেতৃত্ব ও পারফরম্যান্সের ধারাবাহিকতায় দেশের ক্রিকেট ধাপে ধাপে এগিয়েছে বলে মনে করেন তিনি। ইসরাফিল খসরু বলেন, ‘ক্রিকেট রাজনীতির ঊর্ধ্বে, এটা আমি বিশ্বাস করি। ক্রিকেটে আজকে যে জায়গাটাতে আমরা এসেছি এটা কিন্তু ধাপে ধাপে। এই যে মাশরাফিদের কাঁধে করে, সাকিব ও তামিমদের কাঁধে চড়ে।’ ক্রিকেটারের নিজস্ব সমর্থকগোষ্ঠী রয়েছে, যা ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মনে করেন ইসরাফিল, ‘তামিমের ফ্যান আছে বাংলাদেশে, সাকিবের ফ্যান আছে বাংলাদেশে, রিয়াদ ভাইয়ের ফ্যান আছে বাংলাদেশে, মুশফিকুর রহিমের ফ্যান আছে বাংলাদেশে। একেকজন আমাদের ক্রিকেটের স্তম্ভ। আপনি যদি…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গণভোটে হ্যাঁ-এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি। তিনি বলেন, বিএনপি যখন বলে যে তারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সরকার গঠন করেছে, তাই তারা যা খুশি তাই করতে পারে– এই বক্তব্য গণভোটের সঙ্গে প্রতারণার শামিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের পর শপথের প্রথম দিনেই বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনরায় উপেক্ষা করে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিচ্ছে। শনিবার (২৫ এপ্রিল) এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। সভায় জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।…
বিভিন্ন রকমের জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও কয়েকটি জাহাজ। এখন কোনোটিতে চলছে খালাস কার্যক্রম, আবার কোনো কোনোটি বহির্নোঙরে অপেক্ষমাণ। জেট ফুয়েল নিয়ে চীনা পতাকাবাহী ‘শিং তং ৭৯৯’ নামের জাহাজটি শুক্রবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এ ছাড়া ডিজেল নিয়ে আসা দু’টি বড় জাহাজ থেকেও ডলফিন জেটিতে খালাস চলছে। শনিবার বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দক্ষিণ কোরিয়া থেকে ৩৪ হাজার ৬৬৭ টন জেট ফুয়েল নিয়ে ভিড়েছে শিং তং ৭৯৯ নামের চীনা পতাকাবাহী একটি জাহাজ। দৈনিক আড়াই হাজার টন চাহিদা হিসেবে এই জেট ফুয়েল দিয়ে চলা যাবে প্রায় ১৪ দিন। তিনি জানান,…
