Author: প্রাণের সংবাদ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অস্থির রাজ্য মণিপুরে প্রতিদ্বন্দ্বী জাতিগত গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার গভীর রাতে পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘তীব্র গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।’ সংঘর্ষটি উখরুল জেলার মুল্লাম গ্রামে ঘটে। নিহতরা কোন গোষ্ঠীর সদস্য ছিলেন, তা জানায়নি পুলিশ। সহিংসতা আরো ছড়িয়ে পড়া ঠেকাতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অভিযান এখনও চলমান রয়েছে। মণিপুরে প্রায় তিন বছর ধরে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতেই সম্প্রদায় এবং প্রধানত খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে। এ পর্যন্ত এই সহিংসতায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এই দ্বন্দ্বের মূল কারণ জমি ও সরকারি চাকরি নিয়ে প্রতিযোগিতা। মানবাধিকার কর্মীরা…

Read More

হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৪২টি শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২০৯ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৪ হাজার ৪৬০ শিশু। আর হাম উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৩০ হাজার ৬০৭ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১২৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭১০ শিশু। শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ…

Read More

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে আয়োজনের পরিকল্পনা করছে সরকার। শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের সেশনজট নিরসনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। একই ধারাবাহিকতায় এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনার কথা জানান তিনি। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, আমরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চাই। একই কারণে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে। গত বছর জুনের শেষে শুরু হয়েছিল এইচএসসি পরীক্ষা। রেজাল্ট হয়েছিল অক্টোবরের মাঝামাঝি। তাদের ভর্তি পরীক্ষা হয়েছে ২০২৬ সালের জানুয়ারিতে।…

Read More

চাবাহার বন্দরের অংশীদারিত্ব একটি ইরানি কোম্পানির কাছে হস্তান্তর করার পরিকল্পনা করছে ভারত। বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের চাবাহার বন্দরে ভারতের বিনিয়োগ এবং ব্যবহারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ক্ষেত্রে ছাড়ের মেয়াদ আগামী ২৬ এপ্রিল শেষ হচ্ছে। আর এই মেয়াদ শেষ হওয়ার আগেই নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে কৌশলগত পদক্ষেপ নিচ্ছে ভারত। প্রতিবেদনটিতে বলা হয়, একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থার কথাও বিবেচনা করছে ভারত। এই ব্যবস্থা অনুযায়ী মার্কিন নিষেধাজ্ঞা চলাকালীন একজন ইরানি অপারেটর বন্দরটি পরিচালনা করবে এবং পরবর্তীতে ভারতের কার্যক্রম পুনরায় শুরু করার সম্ভাবনা থাকবে। এই ব্যবস্থার মূল ভিত্তি হল একটি পারস্পরিক বোঝাপড়া-যদি ভবিষ্যতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল হয় বা উঠে যায়, তবে…

Read More

আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানাকে জরিমানা করেছে আইসিসি। শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ওয়ানডেতে এ ঘটনা ঘটে। আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লেভেল–১ আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুজনকেই ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। নাহিদা আক্তার আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন, যা ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণের সঙ্গে সম্পর্কিত যা প্রতিপক্ষকে উসকানি দিতে পারে। অন্যদিকে, শারমিন সুলতানা ২.৮ ধারা ভঙ্গ করেছেন, যা আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট। ম্যাচের সময় ১৭তম ওভারে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হওয়ার পর…

Read More

প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ার মঞ্চে গান শোনাতে যাচ্ছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তার সঙ্গে থাকছে বেঙ্গল সিম্ফনি এবং শিল্পী ইমন চৌধুরী। আগামী ১ ও ৮ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন শহরে অনুষ্ঠিত হবে দুটি জমকালো সংগীতানুষ্ঠান। ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে ‘বাংলাদেশ নাইট’ শীর্ষক অনুষ্ঠান। এতে রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনির পাশাপাশি গান শোনাবেন পিন্টু ঘোষও। অন্যদিকে ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড সিম্ফনি লিগ্যাসি ট্যুর’ শিরোনামের আরেকটি আয়োজন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধু একটি সাধারণ সংগীতানুষ্ঠান নয়; বরং দর্শকদের জন্য হতে যাচ্ছে আজীবন মনে রাখার মতো এক সুরের…

Read More

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, গণভোটের গণরায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জুলাইযোদ্ধারা কি কখনো চিন্তা করেছিল গণভোট হওয়ার পরেও আবারও এরকম সমাবেশ করে দাবি আদায় করতে হবে? অবশ্যই নয়। এই রায়ের পক্ষে সবাই একমত ছিল, শুধু ফ্যাসিবাদ ছাড়া। শনিবার বেলা ১১টার দিকে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। হামিদুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকার বদ্ধ পরিকর। জনগণ আপনার এ বক্তব্য শুনতে চায় না। যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, তাহলে জুলাই শহীদ পরিবার…

Read More

মুম্বাইয়ের মতো ব্যস্ত শহরে মাথা গোঁজার ঠাঁই পাওয়া যেখানে সাধারণ মানুষের স্বপ্ন, সেখানে উল্টো পথে হাঁটলেন বলিউড অভিনেতা অনুপম খের। বিলাসবহুল সব সম্পত্তি বিক্রি করে দিয়ে এখন তিনি থাকছেন ভাড়া বাড়িতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন। ‘জিন্দেগি উইথ রিচা’ অনুষ্ঠানে হাজির হয়ে অনুপম খের জানান, দীর্ঘ সময় ধরে একটি স্থায়ী ঠিকানার খোঁজে ছিলেন তিনি ও তার স্ত্রী কিরণ খের। কিন্তু সঠিক বাড়ি খুঁজে পেতে চার বছর কেটে যায়। এর মধ্যে কিরণ খের এমপি নির্বাচিত হয়ে চণ্ডীগড়ে চলে যান। একপর্যায়ে অনুপম উপলব্ধি করেন, এই ইঁদুর দৌড়ের কোনো মানে নেই। জটিলতা কমিয়ে সাদামাটা জীবনযাপনের জন্যই তিনি ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত…

Read More

গাজা যুদ্ধের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিচ্ছেন ফিলিস্তিনিরা। অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার একটি কেন্দ্রীয় এলাকায় পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর এটিই প্রথম নির্বাচন। রামাল্লাভিত্তিক কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে প্রায় ১৫ লাখ এবং গাজার দেইর আল-বালাহ এলাকায় ৭০ হাজার মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। ইসরাইলের চলমান যুদ্ধে গাজার বেশির ভাগ মানুষ এখনো তাদের মৌলিক চাহিদা মেটাতে সংগ্রাম করছে। যুদ্ধে উপত্যকাটিতে অন্তত ৭২ হাজার ৫৬৮ জন নিহত এবং ১ লাখ ৭২ হাজার ৩৩৮ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল…

Read More

আবারও বন্দি বিনিময় করেছে ইউক্রেন ও রাশিয়া। শুক্রবার উভয়পক্ষ ১৯৩ জন করে যুদ্ধবন্দিকে মুক্ত করে নিজ নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। এই বিনিময় প্রক্রিয়ায় মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত। টানা চার বছর ধরে যুদ্ধে লিপ্ত রাশিয়া ও ইউক্রেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের আগ্রাসন শুরু করে রাশিয়া। বন্দি বিনিময় নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বলেন, “বন্দি বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মানুষরা দেশে ফিরছে-এটাই সবচেয়ে বড় বিষয়।” ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র ও আমিরাত এই বন্দি বিনিময়ে সহায়তা করেছে। গত চার বছরে যুদ্ধ চলাকালে…

Read More