Author: প্রাণের সংবাদ

ড. মুহাম্মদ ইউনূস। নোবেলজয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব। থ্রি জিরোর প্রবক্তা হিসেবে জগেজাড়া খ্যাতি। কিন্তু বিশেষ মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার চেয়ারে বসে বিদায়বেলায় দেশকে অনেকটাই ভঙ্গুর করে রেখে গেছেন বলে অভিযোগ উঠেছে। শ্রুতিমধুর বক্তৃতা দিয়ে বিশ্ব বদলে দেওয়ার স্বপ্ন দেখানো যত সহজ; দেশ চালানো যে ততটাই কঠিন তা বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের বদলে আরো ‘বিশৃঙ্খলায়’ রেখে গিয়ে তারই প্রমাণ দিয়েছেন। তিনিসহ নিজের সহকর্মী আরো ‘তিন ডক্টরেট’ অর্থনীতিবিদও দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যকে টেনে তোলার বদলে অনেকটাই ডুবিয়েছেন বলে বিভিন্ন মহল থেকে ‘কড়া’ সমালোচনা চলছে। ব্যবসায়ী, অর্থনীতিবিদ, সাবেক আমলা—কেউ আর তাঁর সমালোচনায় রাখঢাক করছেন না। সবকিছুতে ব্যর্থতার পুরো দায়ভার তাঁকে দিয়ে পারলে একেবারেই…

Read More

ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ ইরানের বন্দরে যাওয়া পথে একটি ইরানি পতাকাবাহী জাহাজকে আটক করেছে। সেন্টকম জানায়, শুক্রবার জাহাজটি ইরানের বন্দরের দিকে যাচ্ছিল। এদিকে, পাকিস্তান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই সফরকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার শনিবার পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন বলে কথা রয়েছে। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি…

Read More

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর দিকে অনেক পাকিস্তানি ক্রিকেটারই এই লিগে খেলেছেন। তবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়ায় সর্বশেষ এক দশকেরও বেশি সময় ধরে আইপিএলে খেলতে পারেন না পাকিস্তানিরা। এমনকি ভারতের অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা দিতে দেরি করেছিল ভারত। পাকিস্তানিদের প্রতি ভারতের এত অনীহা থাকা সত্ত্বেও এবার আইপিএলে দল পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত এক ক্রিকেটার। পাকিস্তানি বংশোদ্ভুত ইংলিশ অলরাউন্ডার রেহান আহমেদকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। বেন ডাকেটের বদলি হিসেবে দিল্লিতে যোগ দিচ্ছেন এই অলরাউন্ডার। ৭৫ লাখ রুপিতে আইপিএলের বাকি মৌসুমে দিল্লির জার্সিতে খেলবেন তিনি। আসর শুরুর আগে মিনি নিলাম থেকে দুই কোটি রুপিতে ডাকেটকে কিনেছিল দিল্লি।…

Read More

রাশিয়া হামলা চালালে ইউরোপকে রক্ষায় যুক্তরাষ্ট্রের এগিয়ে আসা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি প্রশ্ন রেখে বলেছেন, রাশিয়া যদি কোনো ন্যাটো দেশে হামলা চালায়, তখন যুক্তরাষ্ট্র কি সত্যিই ইউরোপকে রক্ষা করার প্রতিশ্রুতি রাখবে? একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নকে একটি ‘বাস্তব শক্তিশালী জোট’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে টাস্ক বলেন, ইউরোপের সবচেয়ে বড় প্রশ্ন হলো—ন্যাটো চুক্তিতে যেমন বলা আছে, বাস্তবেও কি যুক্তরাষ্ট্র ততটাই প্রতিশ্রুতিবদ্ধ? এ সময় পোল্যান্ডের প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, রাশিয়া কয়েক মাসের মধ্যেই ন্যাটোর কোনো সদস্য দেশে হামলা চালাতে পারে। তার মতে, এটি দূরের কোনো আশঙ্কা নয়, বরং স্বল্প…

Read More

মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের লোপে ওকান্দা রেইনফরেস্টে শিকার করতে গিয়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের শিকারি আর্নি ডোজিও (৭৫)। তিনি বিরল প্রজাতির অ্যান্টিলোপ ইয়েলো ব্যাকড ডুইকার শিকারের উদ্দেশ্যে প্রায় ৩০ হাজার পাউন্ড ব্যয়ে সেখানে গিয়েছিলেন। তাঁর সঙ্গে একজন পেশাদার শিকারি গাইডও ছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানায়, শিকারের সময় ঘন ঝোপঝাড়ের মধ্যে হঠাৎ পাঁচটি মাদি হাতি ও একটি শাবকের মুখোমুখি হয়ে পড়েন ডোজিও। বিশেষজ্ঞদের মতে, শাবক থাকলে হাতির দল অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাতির দলটি এতটাই আড়ালে ছিল যে ডোজিও ও তাঁর গাইড হঠাৎ করেই তাদের সামনে পড়ে যান। পরিস্থিতি বুঝে ওঠার আগেই হাতিরা আক্রমণ…

Read More

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরুর (১৮ এপ্রিল) দিন থেকে শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত ৭৩টি ফ্লাইটের মাধ্যমে ২৯ হাজার ৩১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে একজন টাঙ্গাইলের সদরের বাসিন্দা মো. আবুল কাশেম, সৌদির মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। আরেকজন জয়পুরহা্টের বাসিন্দা সদরের মো. নইম উদ্দীন মন্ডল, তিনি স্বাভাকিভাবে মক্কায় মারা যান। এর আগে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৪১৯ জন…

Read More

ইরানের জব্দ করা একটি জাহাজে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম আছে বলে জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন। শুক্রবার (২৪ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে তারা এ তথ্য জানায়। গত ১৯ এপ্রিল ভারত মহাসাগরে তোসকা নামে একটি জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। চিকিৎসার সরঞ্জাম বহন করা জাহাজ জব্দের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে ইরানি মিশন। এক্সে পোস্টে তারা বলেছে, “জাহাজটি গুরুত্বপূর্ণ ডায়ালাইসিস সাপ্লাই এবং চিকিৎসা সরঞ্জাম বহন করছিল। এই জাহাজ জব্দ করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।” “এই জবরদস্তিমূলক ও বেআইনি কর্মকাণ্ড মানুষের জীবনকে বিপন্ন করছে, অবাধ নৌ-চলাচলকে বাধাগ্রস্ত করছে এবং সংকটাপন্ন রোগীদের চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এই…

Read More

ইংলিশ মৌসুমের বাকি সময়ে আর মাঠে নামতে পারছেন না এস্তেভাও। ব্রাজিলিয়ান উইঙ্গারের বিশ্বকাপে খেলাও শঙ্কার মুখে পড়েছে। শুক্রবার এই তথ্য দেন চেলসির অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গত সপ্তাহের ১-০ গোলের হারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান ১৯ বছর বয়সী উইঙ্গার। আগামী রোববার লিডসের বিপক্ষে চেলসির এফএ কাপ সেমিফাইনালে তাকে নিয়ে দুঃসংবাদ দেন ম্যাকফারলেন। চলতি সপ্তাহে লিয়াম রোজেনিয়র বরখাস্ত হওয়ার পর স্ট্যামফোর্ড ব্রিজের দায়িত্ব পাওয়া এই কোচ বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এস্তেভাও এই মৌসুমে আমাদের হয়ে আর খেলবে না। বেশ কিছু সময়ের জন্য সে মাঠের বাইরে যাচ্ছে।’ বিশ্বকাপের জন্য এস্তেভাওকে ফিট পাওয়া যাবে কি না প্রশ্নে ম্যাকফারলেন বলেন, ‘সত্যি কথা বলতে…

Read More

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১লা মে ঢাকায় বৃহৎ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে মে দিবসের কর্মসূচি ঘিরে শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টা ৫০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে শ্রমিক দল। পরে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, আগামী ১ মে ঢাকায় সমাবেশ করবে শ্রমিক দল। এটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে বলে সংগঠনটি আশা প্রকাশ করছে। মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, ঢাকা শহরের…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাইয়ের অঙ্গীকার ছিল—আগামীর বাংলাদেশ গড়ে উঠবে ১৯৪৭ সাল, ২০১৩ সাল এবং ২০২৪ সালের ঐতিহাসিক বিজয়ের ভিত্তির ওপর। আজ যারা মনে করেন, কেন বাংলাদেশের নাগরিক সমাজ ও ইসলামপন্থীরা জুলাই বিপ্লবের পক্ষে কাফনের কাপড় বেঁধে রাজপথে নামতে চায়—আমি তাদের বলতে চাই, আমরা জুলাই বিপ্লবকে এজন্যই বাস্তবায়ন করতে চাই। কারণ, এই জুলাই বিপ্লব ১৯০৫ এর বঙ্গভঙ্গের চেতনাকে ধারণ করে, ১৯২১ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটকে ধারণ করে, ১৯৪৭ সালের স্বাধীন জাতিসত্তাকে ধারণ করে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ধারণ করে, ২০১৩ সালের শাপলার চেতনাকে ধারণ করে এবং ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানকে ধারণ করে। তিনি বলেন, যারা ইসলামকে…

Read More