ভারতের পশ্চিমবঙ্গ সফর করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে তিনি গঙ্গা নদীতে নৌকাভ্রমণ করেন। তবে শুক্রবার সকালে সফরের ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ারের পরই রাজনৈতিক সমালোচনার শুরু হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয় তাকে খোঁচা মেরে বলেন, একটু যমুনাতেও ডুব দিন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, হাওড়ায় এক জনসভায় মোদিকে কটাক্ষ করে মমতা বন্দোপাধ্যয় জানান, ‘বাংলার গঙ্গা পরিষ্কার বলেই মোদি সেখানে নৌকাভ্রমণ করেছেন। কিন্তু দিল্লির দূষিত যমুনা নদীতে একবার ডুব দিয়ে দেখুন।’ যমুনা নদীর দূষণের প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, ‘বাংলার গঙ্গা আর দিল্লির যমুনার মধ্যে তুলনা করুন। গঙ্গা পরিষ্কার, তাই এখানে নৌকাভ্রমণ করা যায়। কিন্তু দিল্লির যমুনা পরিষ্কার করতে পারেন না,…
Author: প্রাণের সংবাদ
পর্দার অভিনয়ের মাধ্যমে দর্শকদের হাসাতে বা আবেগপ্রবণ করতে পটু ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। কিন্তু এবার বাস্তবে এক গভীর শোক আর শূন্যতা ঘিরে ধরেছে এই অভিনেতাকে। নিজের প্রিয় পোষ্য, শুটিং সেটের নিয়মিত সঙ্গী ‘লালু’কে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক পেজে লালুকে জড়িয়ে ধরে রাখা একটি আবেগঘন ছবি পোস্ট করে এই দুঃসংবাদ জানান নিলয়। তার সেই পোস্ট এবং নেটিজেনদের মন্তব্য থেকে এক হৃদয়বিদারক পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে। নিলয় আলমগীরের পোস্ট থেকে জানা যায়, লালু নামের ওই কুকুরটি অভিনেতার অত্যন্ত আদরের ছিল। মৃত্যুর আগে সেটি নিলয়ের কাছেই এসেছিল। নিলয় আক্ষেপ করে লেখেন, লালু চলে গেলো। মৃত্যুর…
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের খোঁজ-খবর নিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। শুক্রবার (২৪ এপ্রিল) ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়ে তিনি আহতদের সঙ্গে দেখা করেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, হাসপাতালে তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহত যোদ্ধাদের ও হাসপাতাল কর্তৃপক্ষকে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এছাড়া আহতদের উন্নত চিকিৎসার পাশাপাশি তাদের…
ইরানের ওপর পুনরায় বিশ্বাস অর্জন করতে যুগের পর যুগ সময় লাগবে বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাস। শুক্রবার (২৪ এপ্রিল) ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছের চ্যানটিলি শহরে একটি কনফারেন্সে তিনি এ কথা বলেন। আনোয়ার গারগাস বলেন, “আপনি ২ হাজার ৮০০ মিসাইল ও ড্রোন দিয়ে হামলার শিকার হওয়ার পর আমাকে বিশ্বাসের কথা বলতে পারবেন না। পুনরায় বিশ্বাস অর্জনে যুগের পর যুগ সময় লাগবে।” গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা শুরু করে। তারা উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অবকাঠামোকে টার্গেট করে। যুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে হামলা বাণিজ্যিক অবকাঠামোতেও…
শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরের বছরই চ্যাম্পিয়ন অধিনায়ককে ছেড়ে দেয় ওপার বাংলার দলটি। ট্রফি জেতানো অধিনায়ককে ছেড়ে দেওয়া যে বড় ভুল ছিল, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বেঙ্কি মাইসোররা। শ্রেয়াসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যারা নিয়েছিলেন, তাদের অন্যতম একজন ছিলেন কলকাতার সেই সময়ের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই ভুল স্বীকার করেছেন পণ্ডিত। এটাকে দুর্ভাগ্যজনকও বলেছেন তিনি। চন্দ্রকান্ত বলেন, ‘ওকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা দুর্ভাগ্যজনক। শ্রেয়াস দুর্দান্ত ক্রিকেটার। অধিনায়ক হয়ে কেকেআরকে ট্রফি জিতিয়েছে। ও যেভাবে দল পরিচালনা করত, সেটাও প্রশংসনীয়। কিন্তু কখনও কখনও কিছু পরিস্থিতি এবং বৃহত্তর কৌশল এই রকম খেলোয়াড়দের…
ক্যাম্পাসগুলোতে মেধা ও যোগ্যতার রাজনীতির বিপরীতে আবারও সন্ত্রাস ও দখলদারি রাজনীতি ফিরে আসছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ যেভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তার একটি চিত্র আবারও দেখা যাচ্ছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) নতুন নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে আসিফ মাহমুদ এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের লড়াই এখনো শেষ হয়নি, বরং আরও দীর্ঘায়িত হয়েছে। আগামী দিনে মেধা ও যোগ্যতার রাজনীতি প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে। এজন্য সারাদেশে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা জরুরি।’ জাতীয় নাগরিক পার্টির অস্তিত্ব নিয়ে…
বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এক বিএনপি নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের বগুড়া জেলা স্কুল কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক শিক্ষার্থীর নাম ঈশিতা আক্তার তিশা (১৮)। তিনি শহরের চকসূত্রাপুর এলাকার জীবন শেখের মেয়ে এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্রে বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুনের পরিবর্তে পরীক্ষায় অংশ নেন ঈশিতা। পরীক্ষা চলাকালে খাতা স্বাক্ষরের সময় কক্ষ পরিদর্শকের সন্দেহ হয়। প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে পরীক্ষার্থীর…
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের পর ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দীর্ঘ সময় লাগবে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, দুই দেশের মধ্যে আস্থা পুনর্গঠনে ‘অনেক অনেক সময়’ লাগবে। ফ্রান্সের প্যারিসের কাছে শঁতিলি শহরে আয়োজিত বিশ্ব নীতি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়। গারগাশ বলেন, ‘আপনার ওপর ২,৮০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হবে, এরপর আবার আস্থার কথা বলা হবে, এটা সম্ভব নয়। আস্থা ফিরতে দীর্ঘ সময় লাগবে।’ ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে এই সংঘাত শুরু হয়। এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে…
যারা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করবে, তারা ধুলোয় মিশে যাবে বলে মন্তব্য করেছেন ডাকসু সভাপতি সাদিক কায়েম। শুক্রবার (২৪ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত গণভোটের রায় বাস্তবায়ন করার দাবিতে আয়োজন গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে,নির্বাচন হয়েছে ও সরকার গঠন হয়েছে, সে সরকার আজ জুলাইকে অস্বীকার করছে। বিপ্লবীদের ফসল তারা ঘরে তুলে বিপ্লবীদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তাদের হুঁশিয়ার করতে চাই, যারা শহীদদের সঙ্গে প্রতারণা করবে, তারা ধুলোর সঙ্গে মিশে যাবে। তিনি আরও বলেন, ছাত্রদল আবারও দেশের প্রতিটা ক্যাম্পাসে সন্ত্রাস কায়েম করতে চাইছে। তারা গণরুম কালচার ফিরিয়ে আনতে…
বিশ্বব্যাপী খাদ্য সংকটে থাকা মানুষের দুই-তৃতীয়াংশের অবস্থান করছেন মাত্র ১০টি দেশে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। জাতিসংঘ সমর্থিত ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস’-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা মানুষের বড় অংশই আফগানিস্তান, বাংলাদেশ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া ও ইয়েমেনে অবস্থান করছে। এর মধ্যে শুধু সুদান, নাইজেরিয়া ও কঙ্গো—এই তিন দেশেই মোট আক্রান্ত মানুষের এক-তৃতীয়াংশ রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে প্রায় ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগেছে, যা ২০১৬ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশেষজ্ঞদের মতে, সংঘাত এবং চরম জলবায়ু পরিস্থিতি…
