Author: প্রাণের সংবাদ

গ্যাসচালিত পরিবহনে ভাড়া বেশি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘শুধু ডিজেলচালিত বাসেই ভাড়া বাড়বে, গ্যাসচালিত পরিবহন বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে। তেলের দামের সঙ্গে বাস ভাড়া সমন্বয় করা হয়েছে। যদি তেলের দাম আবার কমে যায়, কোনো আলোচনা ছাড়াই ভাড়া কমে যাবে। তবে শুধু ডিজেলচালিত বাসেই ভাড়া বাড়বে, গ্যাসচালিত পরিবহনে ভাড়া বাড়বে না।’ আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শেখ রবিউল আলম বলেন, ‘তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো চাপ নেই। সরকার উপায়…

Read More

ইরানে আবারও যুদ্ধ শুরু করতে চায় ইসরাইল। যুদ্ধ পুনরায় শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে তেল আবিব। ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধ শুরুর আগ্রহের কথা জানিয়ে ওয়াশিংটনকে একটি বার্তা পাঠিয়েছে তেল আবিব। এতে বলা হয়, ‘আমরা ইরানের বিরুদ্ধে অভিযান পুনরায় শুরু করতে আগ্রহী।’ ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা থাকলে ইসলামাবাদ যেতে প্রস্তুত ভ্যান্সইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা থাকলে ইসলামাবাদ যেতে প্রস্তুত ভ্যান্স গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে এফ/এ-১৮ যুদ্ধবিমানের একটি অতিরিক্ত স্কোয়াড্রন, জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন এবং এই অঞ্চলজুড়ে প্রতিরক্ষাব্যবস্থা ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র স্থানান্তর করে তাদের উপস্থিতি জোরদার করেছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়,…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশায় ছিল। বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন। শনিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাইন্ডেশনের তৃতীয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার মেধানির্ভর আত্মবিশ্বাসী ও শৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। প্রত্যাশিত দেশ গড়ে তুলতে চাইলে জনবান্ধব প্রশাসন গড়ে তোলার বিকল্প নেই। প্রধানমন্ত্রী বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন…

Read More

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মেহেরুন নেসার বাবা মোশারফ হোসাইন বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ নতুনভাবে চলবে, কোনো স্বৈরাচারী কায়দায় চলবে না। যদি শহীদদের দাবি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা না হয়, তবে ১১-দলীয় জোটের ডাকে মানুষ আবাবিল পাখির মতো রাজপথে নেমে আসবে। শনিবার (২৫ এপ্রিল) জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে অবিলম্বে গণভোটের দাবি বাস্তবায়নে বাংলাদেশ জামায়াত ইসলাম আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন। মোশারফ হোসাইন বলেন, গতরাতেও আমি আমার মেয়ের জন্য কেঁদেছি। আমরা কী হারিয়েছি, তা শুধু আমরাই বুঝি। আন্দোলনে যাদের চোখ নেই, হাত নেই কিংবা পা নেই—তাদের দিকে তাকাতে পারি না। তারেক রহমান, আপনি জটিলতা তৈরি করবেন না। আপনি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের…

Read More

খেলার মাঝেই মাঠে অজ্ঞান হওয়ার পর প্রাণ হারিয়েছেন নাইজেরিয়ার সাবেক ফরোয়ার্ড মাইকেল এনেরামো। ৪০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে ‘হৃদরোগে আক্রান্ত’ হওয়ার কথা জানিয়েছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ)। আন্তর্জাতিক ফুটবলে এনেরামো ১০টি ম্যাচ খেলেছেন। গতকাল (শুক্রবার) সকালে কাদুনার উঙ্গওয়ান ইয়েলওয়ায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচটির প্রথমার্ধে পুরোটা সময়ই খেলেন তিনি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই বিপত্তি বাধে। এক বিবৃতিতে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘৪০ বছর বয়সী এনেরামো ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই সম্ভবত কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন।’ এনএফএফ–এর সাধারণ সম্পাদক মোহাম্মেদ সানুসি বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক। এই মুহূর্তে আমি ভাষাহীন।’ এর আগে এনেরামো নাইজেরিয়ার হয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিউনিসিয়ায়…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কথিত যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার খান ইউনিসে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত আটজন নিহত হন, যাদের মধ্যে তিনজন সাধারণ পথচারী ছিলেন। গাজা সিটিতে পৃথক আরেকটি হামলায় নিহত হয়েছেন দুইজন পুলিশ কর্মকর্তা। এ ছাড়া উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বাড়িতে বোমা হামলায় আরও দুইজন প্রাণ হারান। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তারা হস্তক্ষেপ করে বেসামরিক এলাকায় নিরাপত্তা ফিরিয়ে আনতে কাজ করা স্থানীয় পুলিশ…

Read More

আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র হজ পালনের উদ্দেশে প্রতি বছর মক্কায় সমবেত হন লাখো ধর্মপ্রাণ মুসলিম। এ বছর হজের উদ্দেশে শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানা গেছে। আইটি হেল্প ডেস্কের বুলেটিন অনুযায়ী, শুক্রবার রাত ৩টা পর্যন্ত মোট ৮১টি ফ্লাইটে ৩২ হাজার ৫৩২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি ফ্লাইটে গেছেন ১৩ হাজার ৬৮৪ জন। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (সাউদিয়া) ৩০টি ফ্লাইটে পৌঁছেছেন ১১ হাজার ২৯৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী জেদ্দায়…

Read More

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনি যখন ক্ষমতাসীন ছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ, শান্তি ও আলোচনার বিষয়ে তার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। কিন্তু তার উত্তরসূরি একই ধরনের ক্ষমতার চর্চা করছেন না। সাবেক নেতার উত্তরসূরি ও ছেলে আয়াতুল্লাহ সাইয়েদ মুজতবা খামেনিকে এক রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত মার্চে দায়িত্ব গ্রহণের পর তাকে কোথাও দেখা যায়নি বা তার কোনো বক্তব্যও শোনা যায়নি। তার বদলে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) যুদ্ধরত সেনাধিনায়ক ও তাদের সঙ্গে সংশ্লিষ্টরাই নিরাপত্তা, যুদ্ধ ও কূটনীতির বিষয়ে মূল সিদ্ধান্ত দিচ্ছেন। মাহমুদ আহমাদিনেজাদের ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় তার উপদেষ্টা হিসেবে কাজ করা রাজনীতিবিদ আবদুর রেজা দাভারি…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপে বসার কোনো পরিকল্পনা ইরানের নেই বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদে যাওয়াকে ‘সরকারি সফর’ বলেও উল্লেখ করেছেন তিনি। গত কাল রাতে ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি সেখানে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইসমাইল বাঘায়েই বলেন, “আমরা একটি সরকারি সফরে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছি। যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধের অবসান এবং আমাদের অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও সদিচ্ছার অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।” “ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের পর্যবেক্ষণগুলো পাকিস্তানকে জানানো হবে।”…

Read More

ফুটবল বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের সতর্ক করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। বৃহস্পতিবার জারি করা এই সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রে ‘কর্তৃত্ববাদ ও সহিংসতা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, যুক্তরাষ্ট্রে বর্তমানে অভিবাসন নিয়ে কড়াকড়ি এবং মানবাধিকার পরিস্থিতির অবনতি হওয়ায় পর্যটকদের জন্য এই সতর্কতা জরুরি ছিল। তাদের অভিযোগ, ফিফা বা আয়োজক শহরগুলো দর্শকদের নিরাপত্তা ও অধিকারের বিষয়ে এখনো কোনো জোরালো গ্যারান্টি দিতে পারেনি। সতর্কবার্তায় বলা হয়েছে, বিদেশি পর্যটকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযৌক্তিক বাধা দেওয়া হতে পারে। এমনকি তাদের ফোন এবং সোশ্যাল মিডিয়া তল্লাশির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর এই সতর্কবার্তাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে নিন্দা জানিয়েছে মার্কিন পর্যটন…

Read More