গণভোটের রায় বাস্তবায়নে সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের আন্দোলন চলমান থাকবে: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজার রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম…
Author: প্রাণের সংবাদ
আগামী মে মাসে দেশের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের শক্তি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে। বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে মে মাসজুড়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হবে। জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং ১ মে থেকে তা বলবৎ থাকবে। প্রসঙ্গত, বিদ্যমান আইন অনুযায়ী সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে একবার জ্বালানি তেলের…
বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপের পূর্বাভাস প্রত্যাখ্যান করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তার দল তৃণমূল কংগ্রেস আবারও রাজ্যে ‘মা, মাটি, মানুষের সরকার’ গঠন করবে। দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণের পরদিন বৃহস্পতিবার মমতা বন্দোপাধ্যায় এই মন্তব্য করেছেন বলে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়ে একাধিক সংস্থার বুথফেরত সমীক্ষা প্রকাশের পর ওই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে রেকর্ড ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম…
মাসখানেকের বেশি সময় ধরে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর তোড়জোড় শুরু করে আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বিসিবির সর্বশেষ কমিটি। যদিও পাকিস্তান সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও সাবেক এই অধিনায়ককে দলে রাখা হয়নি। সাকিব কবে ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা, সে বিষয়ে জানা যায়নি বিস্তারিত। প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। ২০২৪ সালে ভারত সফরে কানপুর টেস্টে বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছিলেন তিনি। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন এই টাইগার অলরাউন্ডার। এবার সাকিবের ফেরা নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আজ সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘আমরা গত এক দেড় দুই বছর ধরে একজনকে নিয়েই কথা…
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত হয়েছেন। এই ৪৯ জনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান। তিনি বলেন, ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন (এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম বাদে, তিনি ১৯ মিনিট পর মনোনয়ন জমা দিয়েছিলেন)। এদের মধ্যে বিএনপি জোটে ৩৬ জন, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্রদের জোটের এক বৈধ প্রার্থীসহ মোট ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে তাদের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। বিএনপির ৩৬ নির্বাচিত নারী সংসদ সদস্য (এমপি) হলেন- সেলিমা রহমান,…
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭ জন প্রার্থী মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংগঠন রয়েছে বলে জানিয়েছেন নরওয়েজিয়ান নোবেল কমিটির সেক্রেটারি ক্রিস্টিয়ান বার্গ হারপভিকেন। তিনি বলেন, গত বছরের তুলনায় এবারের তালিকায় নতুন প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। “প্রতি বছর তালিকায় এতটা পরিবর্তন হয় যে, এটা কিছুটা বিস্ময়কর,” বলেন তিনি। ট্রাম্পের মনোনয়ন নিয়ে জল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও সম্ভাব্য মনোনীতদের তালিকায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা তাকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন। তবে নোবেল কমিটির নিয়ম অনুযায়ী মনোনয়ন তালিকা ৫০ বছর গোপন রাখা হয়, ফলে এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।…
শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। কাঠামোগত সংস্কারের লক্ষ্যে সাময়িকভাবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)-এর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে সরকার। বুধবার দেওয়া এক ঘোষণায় জানানো হয়, এখন থেকে এসএলসির সব প্রশাসনিক কার্যক্রম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে। মন্ত্রণালয় জানায়, এই ব্যবস্থা স্থায়ী নয়; বরং ক্রিকেট প্রশাসনের বিদ্যমান সংকট মোকাবিলা ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্যই সাময়িক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে খুব শিগগিরই একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যা বর্তমান সমস্যাগুলো চিহ্নিত করে কাঠামোগত সংস্কারের সুপারিশ করবে। শ্রীলঙ্কা ক্রিকেট দেশটির সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হলেও দীর্ঘদিন ধরে এটি দুর্নীতি, আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে জর্জরিত। এসব…
‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ ও ‘মহান মে দিবস’ উপলক্ষে দেশের শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বৃহস্পতিবার বিকেলে এক বাণীতে তিনি শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ ও ‘মে দিবস’ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’—এই প্রতিপাদ্যের অন্তর্নিহিত প্রেরণাকে ধারণ করেই দিবসটি উদযাপিত হচ্ছে। তিনি দেশে-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী-কর্মজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং বলেন, জীবিকা নির্বাহ ও দেশের উন্নয়নে অবদান রাখা প্রত্যেক শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রধানমন্ত্রী ১৮৮৬…
ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য এক লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ডিজেল আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য মাজেদা অয়েল কোম্পানি লিমিটেড থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে এক লাখ…
আকাশ, জল ও স্থলের মতো নিজেদের পরমাণু ও মিসাইল কার্যক্রমকেও রক্ষা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি। তিনি বলেছেন, পরমাণু ও মিসাইল তাদের জাতীয় সম্পদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির মাধ্যমে ইরানের এসব কার্যক্রমকে সীমিত করার চেষ্টা করছেন। এরমধ্যেই এমন বার্তা দিলেন মোজতবা। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তার এ লিখিত বার্তা দেশটির রাষ্ট্রয়াত্ত্ব টিভিতে পড়ে শোনানো হয়। মোজতবা এতে বলেছেন, “দেশের ভেতরে কিংবা বাইরে—যেখানেই থাকুক না কেন, ৯ কোটি গর্বিত ইরানি তাদের আত্মপরিচয়, আধ্যাত্মিকতা, মানবিকতা আর বিজ্ঞান-প্রযুক্তির সব অর্জনকে জাতীয় সম্পদ মনে করে। ন্যানো ও বায়োটেকনোলজি থেকে শুরু করে পরমাণু বা মিসাইল শক্তি—সবই তাদের কাছে…
