হোসে মরিনহো আবারও ফিরছেন সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে! বেশ কয়েকদিন ধরেই এমন সংবাদে সয়লব সর্বত্র। স্প্যানিশ মিডিয়াগুলো আগ বাড়িয়ে দরদাম, এমনকী চুক্তির মেয়াদ পর্যন্ত উল্লেখ করছেন প্রতিবেদনে। মূলত রিয়ালের বস ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে পর্তুগিজ মাস্টার মাইন্ডের সুসম্পর্ক এবং সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবের জন্য একজন সুদক্ষ গুরুর চাহিদার প্রেক্ষিতেই এমন সংবাদ বেশ গ্রহণযোগ্য হয়ে উঠেছে। যদিও অবশেষে বিষয়টি নিয়ে নীরবতা ভেঙেছেন খোদ মরিনহো। রিয়াল মাদ্রিদের ডাগ আউটে ফেরা নিয়ে বেনফিকার কোচ জানিয়েছেন, এখনও পর্যন্ত তার সঙ্গে কোনোরকম যোগাযোগ করেনি সাবেক ক্লাব। এমনকী তিনি নিজেও আগ বাড়িয়ে যোগাযোগ করেননি। ২০২৫-২৬ মৌসুমটা শূন্য হাতে শেষ হয়েছে রিয়াল মাদ্রিদের। এখনও খাতা কলমে লা লিগা টিকে…
Author: প্রাণের সংবাদ
ইরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির কৌশল সফল হবে বলে আবারও জোর দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে নিজেদের শর্তে আলোচনায় বসাতে এবার হরমুজ প্রণালি ব্যবহারকারী ও টোল প্রদানকারীদের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে আলজাজিরার প্রতিনিধি মাইক হ্যানা জানান, ট্রাম্পের দাবি অনুযায়ী, হরমুজ প্রণালি অবরোধের ফলে ইরানের প্রতিদিন লাখ লাখ ডলার ক্ষতি হচ্ছে। ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর চলমান নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে বলেও তিনি বিশ্বাস করেন। ট্রাম্প নিশ্চিত, এই চাপের মুখে শেষ পর্যন্ত তেহরান মার্কিন শর্ত মেনে চুক্তি করতে বাধ্য হবে। এদিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান হরমুজ প্রণালি অতিক্রমের জন্য…
জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপের দেশগুলোর ক্রমবর্ধমান দূরত্বের মধ্যেই ন্যাটো মিত্র জার্মানির বিরুদ্ধে এই পদক্ষেপ নিল ওয়াশিংটন। কয়েক দিন আগে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে তিক্ত বাক্যবিনিময়ের পর দেশটি থেকে সেনা সরিয়ে আনার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। দুই মাস ধরে চলা ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় ইরান সরকার যুক্তরাষ্ট্রকে ‘অপমান’ করছে বলে অভিযোগ তুলেছিলেন জার্মান চ্যান্সেলর। মূলত এর জেরেই ট্রাম্প এই পদক্ষেপ নিলেন বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল রয়টার্সকে জানিয়েছেন, আগামী ছয় থেকে…
দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শনিবার (২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া এসব অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রাত ৩টা থেকে…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা যে যেই ধর্ম মতের হই না কেন, এক সঙ্গে দেশকে গড়বো। বৈষম্যহীন বাংলাদেশ গড়বো। এটাই তরুণ প্রজন্মের প্রত্যাশা। বাংলাদেশের সব নাগরিকের প্রত্যাশা। মত-ভিন্নমত সবকিছু নিয়েই আমরা একসঙ্গে চলবো। সামাজিক সংহতি ও ঐক্যের কেন্দ্রবিন্দু হতে পারে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। শুক্রবার (১ মে) রাতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজধানীর বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে, বৌদ্ধ সম্প্রদায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৌদ্ধ ধর্ম সব সময় শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমাদের এই বাংলা অঞ্চলে…
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বল মাঠে না গড়াতেই বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ নিশ্চিতের মিশন। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজ বাঁচানোর লক্ষ্যে নামবে। যদিও দ্বিতীয় টি-টোয়েন্টির মতো শেষ ম্যাচটিও বৃষ্টিতে ভেস্তে যাওয়ার শঙ্কা রয়েছে। মিরপুরও চট্টগ্রামের ভাগ্য বরণ করে কি না সেটাই দেখার বিষয়। বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমে এলেও সকালের বৃষ্টি মিরপুর স্টেডিয়ামকে খেলার উপযুক্ত রাখতে পারবে কি না সেই শঙ্কা থাকছে। এ ছাড়া গেল কয়েকদিন বৃষ্টি হওয়ায় এখানকার উইকেট সচরাচর মিরপুর ঘরানার হওয়ার সম্ভাবনা কম। তবুও ব্যাট-বলের…
যুক্তরাজ্যের ব্রাইটনের ওল্ড প্যালেস্টাইন হাউসে গাজার শিশুদের আঁকা ছবি ও লেখা নিয়ে আয়োজিত এক প্রদর্শনীতে হৃদয়স্পর্শী দৃশ্যের দেখা মিলেছে। নানা আবেগঘন শিল্পকর্মের মাঝে ঝুলছে একটি খালি ক্যানভাস—যা আট বছর বয়সী ফিলিস্তিনি শিশু গাজী রমজানের। খবর মিডল ইস্ট আইয়ের। গাজী একটি শপিং মলের ছবি আঁকতে চেয়েছিল, যেখানে সে ঘুরে বেড়াবে এবং নিজের পছন্দের জিনিস কিনবে—একটি সাধারণ শিশুসুলভ স্বপ্ন। ২০২৩ সালের অক্টোবরের আগে, বিশ্বের অন্যান্য অংশের মতো গাজাতেও জীবনের যে সাধারণ আনন্দগুলো ছিল, ঠিক সেগুলোই। কিন্তু সে তার মলটি আঁকতে পারেনি। ২০২৪ সালের এপ্রিলে গণহত্যার সময় ইসরাইল তাকে হত্যা করে। গাজী যা যা আঁকতে চেয়েছিল, তার সব জিনিস তার শিল্পকলার শিক্ষক ক্লিওপেট্রা…
৩৬৪ দিন সবাই শ্রমিকদের দাবিগুলো ভুলে থাকলেও পহেলা মে দরদি ও আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়েন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না। শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এক শ্রমিক সমাবেশে জামায়াত আমির এসব কথা বলেন। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। জামায়াত আমির বামপন্থী সংগঠনগুলোর সমালোচনা করে বলেন, দুনিয়ার বিভিন্ন প্রান্তে যারা নিজেদের বামপন্থী বলে দাবি করেন, তারা শ্রমিকদের অধিকার নিয়ে বেশি সংগ্রাম করেন। এখন…
ভারতের বিনোদন ও ক্রীড়াজগতের অন্যতম জনপ্রিয় জুটি অনুশকা শর্মা ও বিরাট কোহলি। বিয়ের পর থেকে ধীরে ধীরে অভিনয়জগৎ থেকে সরে আসেন অনুশকা। বলিউড ও ক্রিকেট দুটি আলাদা দুনিয়া হলেও, বক্তিগত জীবনে তাদের বোঝাপড়া, একে অপরের প্রতি দায়িত্ববোধ এবং ভালোবাসা বহু মানুষের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে। বছরের পর বছর ধরে এই জুটি একে অপরের ক্যারিয়ারে অবিচলভাবে সমর্থন জুগিয়েছেন। কিছুদিন প্রেম করার পর অনুশকা এবং বিরাট কোহলি ২০১৭ সালে ইতালিতে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন। শুক্রবার (১ মে) অনুশকা শর্মা ৩৮ বছরে পা দিলেন। এই বিশেষ দিনে বিরাটের প্রেমে পড়ার কারণটি জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী। স্টার স্পোর্টসের সঙ্গে একটি পুরোনো আলাপচারিতায় অনুশকা…
কানাডার ক্রিকেটে চলছে অস্থির সময়। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের একটি ম্যাচকে ঘিরে আইসিসির এন্টি-করাপশন ইউনিট তদন্ত শুরু করেছে। এরই মাঝে নতুন প্রধান কোচ নিয়োগ দিলো তারা। নেপাল ও আফগানিস্তানের সাবেক কোচ মন্টি দেশাই কানাডার পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন। তবে কতদিনের মেয়াদে তিনি কোচ হচ্ছেন, তা প্রকাশ করা হয়নি। ক্রিকেট কানাডার প্রেসিডেন্ট অরবিন্দর খোসা বলেছেন, ‘আমাদের প্রধান অগ্রাধিকার হলো পারফরম্যান্স, পেশাদারিত্ব এবং একটি নতুন ও প্রাণবন্ত লক্ষ্যের মাধ্যমে ক্রিকেট কানাডার গৌরব পুনরুদ্ধার করা। মন্টি দেশাইকে নিয়োগ দেওয়া আমাদের সেই লক্ষ্যের প্রতিফলন। সহযোগী দেশগুলোর সাথে, বিশেষ করে নেপাল ও আফগানিস্তানের সাথে তার কাজের অভিজ্ঞতা প্রমাণ করে যে, কার্যকর নেতৃত্ব, শৃঙ্খলা এবং…
