যুক্তরাষ্ট্র ইতোপূর্বে নয় দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল। এর জবাবে তেহরান স্থায়ীভাবে ‘যুদ্ধ বন্ধের’ লক্ষ্যে ১৪ দফার একটি পাল্টা প্রস্তাব দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরান থেকে পাঠানো নতুন শান্তি প্রস্তাবটি পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছেন। তবে এর গ্রহণযোগ্যতা নিয়ে তিনি গভীর সংশয় প্রকাশ করেছেন। ১৪ দফার শান্তি প্রস্তাব আর ট্রাম্পের মন্তব্যের জবাবে শনিবার ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামনে দু’টি বিকল্প রয়েছে। বলও তাদেরই কোর্টে। তিনি বলেন, তেহরান যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত। যুক্তরাষ্ট্রকে বেছে নিতে হবে, তারা কী চায়। যুক্তরাষ্ট্রের সামনে কূটনৈতিক প্রক্রিয়ায় আলোচনা চালিয়ে নিয়ে যাওয়া এবং সংঘাতের অবসান ঘটানোর সুযোগ রয়েছে বলে দাবি করেছেন কাজেম। সেই…
Author: প্রাণের সংবাদ
দেশের চার বিভাগে আগামীকাল সোমবার দুপুরের মধ্যে অতিভারি বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলেও আশঙ্কা করছে সংস্থাটি। ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আগামীকাল সোমবার দুপুর ১টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। ফলে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
চলতি বছরের জুনে ইংল্যান্ডে মাঠে গড়াচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে ভারত। প্রথম বার জাতীয় দলে ডাক পেলেন নন্দিনী শর্মা। দলে নেওয়া হয়েছে উইকেটকিপার-ব্যাটার যস্তিকা ভাটিয়া এবং অলরাউন্ডার রাধা যাদবকেও। হরমনপ্রীত কৌরের দলে জায়গা পেয়েছেন মোট ১৫ জন ক্রিকেটার। এই দলটিই বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। গতবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন নন্দিনী। ১৭টি উইকেট পেয়েছিলেন তরুণ মিডিয়াম পেসার। চোটের জন্য অমনজ্যোৎ কৌর ছিটকে যাওয়ায় নন্দিনীকে নেওয়া হয়েছে। কাশ্বী গৌতমও এ বার চোটের জন্য খেলতে পারছেন না। গৌতমের ডান হাঁটুতে অস্ত্রোপচার হবে। জায়গা হয়নি অনুষ্কা শর্মা এবং উমা ছেত্রীরও। চোটের কারণে দীর্ঘ…
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ নেবেন। রবিবার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) তাদের শপথবাক্য পাঠ করানো হবে। গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত গেজেট অনুযায়ী সংরক্ষিত নারী আসনগুলোয় রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের ভিত্তিতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র ১ জন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বিএনপি জোট থেকে…
বলিউড তারকাদের বিলাসিতা আর নানা অদ্ভুত আবদার নিয়ে প্রায়ই আলোচনা হয় বিনোদন অঙ্গনে। আউটডোর শুটিংয়ে নানান বিলাসবহুল চাহিদার কথা শোনা গেলেও এবার সামনে এসেছে এক চমকপ্রদ তথ্য। শোনা যায়, জনপ্রিয় অভিনেতা রণবীর সিং নাকি সাধারণ পানির বদলে মিনারেল ওয়াটার বা বোতলজাত পানি দিয়ে গোসল করেন। সম্প্রতি এক সেলিব্রিটি ইনফ্লুয়েন্সারের ভিডিও এবং সামাজিক মাধ্যমে এক নেটিজেনের মন্তব্যে এমন তথ্য উঠে এসেছে। মূলত, ঋদ্ধিমা সামন্ত নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ভিডিও থেকে। তার দাবি, বলিউডের অনেক তারকা শুটিং সেটে অদ্ভুত সব কাণ্ড ঘটান। এমনকি কেউ কেউ সুপেয় পানি কিংবা মিনারেল ওয়াটার দিয়ে গোসল করার শর্তও জুড়ে দেন, যার জন্য প্রযোজকদের আলাদাভাবে পানির…
আইন শিক্ষাকে আরও বাস্তবমুখী ও কার্যকর করতে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এর আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় জাতীয় সংসদ ভবন পরিদর্শন। এই শিক্ষামূলক সফরের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা লাভের সুযোগ পায়। আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট জসীম উদ্দীনের নেতৃত্বে অনুষ্ঠিত এ সফরে বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও অংশগ্রহণ করেন। তাঁর দিকনির্দেশনায় শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন। তারা অধিবেশন কক্ষ ও ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন এবং আইন প্রণয়নের ধাপসমূহ সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করেন, যা তাদের একাডেমিক শিক্ষাকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে। এ প্রসঙ্গে অ্যাডভোকেট জসীম উদ্দীন বলেন,…
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘিরে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। যুদ্ধ শুরুর পর থেকে সারের চালান কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়ে ফসলের উৎপাদন ভয়াবহ মাত্রায় কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় সারের উচ্চমূল্য এবং ফসলের ফলন ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। আর এর প্রভাব সরাসরি খাদ্যপণ্যের দামের ওপর পড়তে পারে। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে আলাপকালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরিও ওই আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। কারণ আমরা ফসল রোপণের ক্যালেন্ডারের সঙ্গে পাল্লা…
সৌদি আরবে সব ধরনের ভিজিট ভিসাধারীদের জন্য হজ পালন নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিশেষ বিবৃতিতে মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, ভিজিট ভিসা নিয়ে আসা ব্যক্তিদের হজ করার কোনো সুযোগ নেই। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হলে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা অফিশিয়াল হজ পারমিট বা অনুমতিপত্র থাকা বাধ্যতামূলক। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৭ হিজরি সালের আসন্ন হজ মৌসুম সামনে রেখে এই বিধিনিষেধ জারি করা হয়েছে। মন্ত্রণালয় হজযাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সরকারি নিয়ম মেনে চলার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে যে, হজের নিয়ম লঙ্ঘন করে অনুমতি ছাড়া কেউ হজ করার…
ইয়েমেনের শাবওয়া প্রদেশের উপকূলে এমটি ইউরেকা নামের একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই করে। ফাইল ছবি ইয়েমেনের শাবওয়া প্রদেশের উপকূলে এমটি ইউরেকা নামের একটি তেলবাহী ট্যাংকার সশস্ত্র অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের দখলে গেছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, হামলাকারীরা জাহাজে উঠে সেটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং পরে ট্যাংকারটিকে এডেন উপসাগর হয়ে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যেতে শুরু করে। ঘটনার আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানায়, আল-মুকাল্লা বন্দরের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৮৪ নটিক্যাল মাইল (প্রায় ১৫৫ কিলোমিটার) দূরে একটি বাল্ক ক্যারিয়ার সন্দেহজনক গতিবিধির মুখে পড়ে। প্রতিবেদনে বলা হয়, একটি সবুজ রঙের স্কিফ নৌকা এবং একটি মাছ ধরার জাহাজ ওই বাণিজ্যিক জাহাজটির কাছে অস্বাভাবিকভাবে…
‘প্রধানমন্ত্রী যদি ওয়াইফের মাথায় ছাতা ধরতে পারে, তাহলে তোমরা কোন লাট সাহেব..??!!’, বা ‘তুমি কি প্রধানমন্ত্রীর চেয়েও ব্যস্ত যে আমাকে সময় দিতে পার না।’ অথবা ‘সারা দেশে ঘরে ঘরে আগুন লাগানোর জন্য স্যালুট পিএম।’ এমন সব স্ট্যাটাসে আজ সকাল থেকেই ভরে উঠেছে ফেইসবুক। আর এই আগুন ধরিয়ে দেয়ার মূল কারিগর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের কিছু ছবি। ছবিগুলো আর ভিডিওতে দেখা যায়, এক হাতে স্ত্রীর হাত আর আরেক হাতে ছাতা ধরে আছেন প্রধানমন্ত্রী। আর এই ছবিগুলোতেই আগুন ধরে গেছে ফেসবুক পাড়ায়। নারীরা মন্তব্য করছেন, প্রধানমন্ত্রী ১৮ ঘণ্টা কাজ করেও যদি স্ত্রীকে এভাবে সময় দিতে পারেন…
