আমরা মাথাভারী কোনো প্রশাসন বাড়াতে চাই না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আমরা জাতিকে শিক্ষিত করার জন্য তাদেরকে অ্যাড্রেস করতে চাই। প্রশাসন নিয়ে আমাদের চিন্তা নেই। আমাদের চিন্তা হচ্ছে শিক্ষকদের কীভাবে আমরা মানসম্মত করব, আমরা কারিকুলাম কীভাবে অ্যাড্রেস করব সেগুলো। রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডেপুটি কমিশনারদের (ডিসি) সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়–সংক্রান্ত সেশন শেষে তিনি এ কথা বলেন। শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রথমত হলো ৩২ হাজার ৫০০ হেড মাস্টার মামলার কারণে আটকে আছে। সেটাকে গ্রিড লক থেকে বেরিয়ে আসতে হবে। অপরদিকে ১৪ হাজার ৩০০ শিক্ষক লাস্ট গর্ভমেন্ট তড়িঘড়ি করলো, সেটাকে আমরা…
Author: প্রাণের সংবাদ
বাংলাদেশের জনপ্রিয় রকশিল্পী নগরবাউল জেমস। মঞ্চে গিটার হাতে যার দাপুটে উপস্থিতি ভক্তদের হৃদয়ে কম্পন ধরায়। তবে এবার গিটার নয়, বরং ড্রামস আর ছেলের সঙ্গে এক অন্যরকম জেমসকে দেখল নেটদুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জেমসের একটি ভিডিও, যেখানে তিনি তার ছোট পুত্র জিবরান আনামকে ড্রামসের খুঁটিনাটি শেখাচ্ছেন। ভিডিওটিতে দেখা যায়, পরম মমতায় জিবরানকে ড্রাম স্টিক ধরা শেখাচ্ছেন বাবা জেমস। গুরুর এমন ঘরোয়া আর স্নেহমাখা রূপ দেখে উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই মন্তব্যের জোয়ার ভেসেছে। একজন নেটিজেন লিখেছেন, ‘গুরু যখন শেখাচ্ছে, ভবিষ্যতে বড় মিউজিশিয়ান হবে ইনশাআল্লাহ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ওহে ভবিষ্যৎ গুণিজন, আমরা তোমার বিশ্বজয় দেখতে শেষ…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় অগ্রগতি না হওয়ায় ইরানি এক সামরিক কর্মকর্তা পুনরায় যুদ্ধ শুরুর ‘আশঙ্কা’ প্রকাশ করে সতর্ক করেছেন। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আরেকটি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তেহরানে কূটনীতিকদের জানানো হয়েছে, লড়াই চালিয়ে যাওয়া কিংবা আলোচনার টেবিলে ফেরার সিদ্ধান্ত এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের হাতে। ইরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্প প্রশাসনের প্রত্যাখ্যান করা প্রস্তাবে হরমোজ প্রণালিতে নৌযান চলাচল উন্মুক্ত করা এবং ইরানের ওপর মার্কিন অবরোধ তুলে নেওয়ার কথা বলা হয়েছিল। তবে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী সময়ের জন্য তুলে রাখার প্রস্তাব দেওয়া হয়। এর আগের দিন তেহরানের দেওয়া নতুন…
মানবাধিকার একটি সর্বজনীন বিষয়। যারা ভিন্ন মতাদর্শ লালন করেন, তাদেরও এটি পাওয়ার অধিকার রয়েছে। একইসঙ্গে সরকারের সমালোচনা করার কারণে গ্রেপ্তার করা এবং জামিন না দিয়ে হয়রানি করার সংস্কৃতি বন্ধ করতে হবে। রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনের তৃতীয় সেশনে বক্তারা এসব কথা বলেন। ‘মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার: বর্তমান ঝুঁকি ও করণীয়’ বিষয়ে সেশনটি আয়োজিত হয়। এই সেশনে সভাপতিত্ব করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। এছাড়া বক্তব্য রাখেন আইনজীবী ও মানবাধিকার কর্মী সারা হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল…
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে সংসদ পরিচালিত হলে তা আরও কার্যকর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আবদুল মঈন খান। রবিবার সকাল গাজীপুরের টঙ্গীতে অবস্থিত গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ড. মঈন খান বলেন, সংসদে আবেগ নয়, যুক্তি ও তর্কের ভিত্তিতে আলোচনা হওয়া উচিত। ভিন্নমতের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক বা ডিবেট গণতান্ত্রিক ব্যবস্থারই অংশ, এটিকে উত্তেজনা হিসেবে না দেখে স্বাভাবিক চর্চা হিসেবে দেখা উচিত। তিনি বলেন, একদলীয় শাসনামলে সংসদে একপাক্ষিক বক্তব্যের প্রাধান্য ছিল। তবে গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত থাকবেই, সবাই একইভাবে…
ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ট্যাক্সিওয়ে দিয়ে ধীরে চলার সময় এয়ার অ্যারাবিয়ার শারজাহ-চেন্নাই ফ্লাইটে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। এক পুরুষ যাত্রী হঠাৎ বিমানের জরুরি নির্গমন দরজা খুলে নিচে লাফ দিলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি মূল রানওয়ে থেকে বেরিয়ে ট্যাক্সিওয়েতে ধীরে এগোচ্ছিল, তখনই ওই যাত্রী আকস্মিকভাবে দরজা খুলে বাইরে চলে যান। এর সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে এবং দ্রুত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, যাত্রীটি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। যাত্রাপথে তিনি বমিভাবের অভিযোগ করেছিলেন এবং বিমানের ভেতর অন্তত দুবার বমি করেছেন বলেও জানা…
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০তম সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের নাম আজ গেজেট আকারে প্রকাশ হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। এর ফলে আজ রোববার রাতে জাতীয় সংসদে অন্য ৪৯ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যেরসঙ্গে তার শপথ নেওয়াও হচ্ছে না। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও আইনি প্রক্রিয়া ও আপিলের সময় সংরক্ষণের কারণে এই বিলম্ব ঘটছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার এই গেজেট প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ এই কমিশনার। রোববার (৩ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য…
স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে হাম টিকাদান কর্মসূচিতে এরইমধ্যে ৮১ শতাংশ অগ্রগতি অর্জিত হয়েছে এবং দ্রুত শতভাগ কভারেজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে কাজ চলছে। একইসঙ্গে ভেজাল ওষুধ ও অপচিকিৎসা রোধে সারা দেশে মোবাইল টিমের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তিনি জানান। রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডেপুটি কমিশনারদের (ডিসি) সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়–সংক্রান্ত সেশন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। জেলা প্রশাসকদের কাছ থেকে বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় উঠে এসেছে এবং সেগুলো মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, বিগত…
বলিউডডের ভাইজান সালমান খান মানেই নতুন কোনো চমক। বর্তমানে তার ঝুলিতে রয়েছে একাধিক বিগ বাজেটের সিনেমা। সম্প্রতি রীতেশ দেশমুখের ‘রাজা শিবাজি’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে এবার অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রহস্যময় পোস্ট দিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করেন সালমান। সেখানে তাকে কখনো পোষ্যের সঙ্গে আদুরে মুহূর্তে, আবার কখনো সবুজে ঘেরা প্রকৃতির মাঝে গাড়িতে টুপি পরে বসে থাকতে দেখা যায়। ছবিগুলোর ক্যাপশনে নিজের জীবনবোধ ও আদর্শের কথা ফুটে তুলেছেন এই সুপারস্টার। সালমান লিখেছেন, ‘যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে ভাবনাচিন্তা করা প্রয়োজন। নির্দিষ্ট বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান…
বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন ‘জলদস্যুদের’ জন্য ‘কবরস্থানে’ পরিণত করার হুমকি দিয়েছেন আইআরজিসির প্রাক্তন কমান্ডার ও তেহরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। হরমুজ প্রণালী অবরোধকারী মার্কিন বাহিনীকে ‘জলদস্যুদের’ সঙ্গে তুলনা করেছেন মোহসেন রেজাই। তিনি এই জলপথকে মার্কিন বিমানবাহী রণতরী ও সৈন্যদের ‘কবরস্থানে’ পরিণত করার হুমকি দিয়েছেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র জলদস্যু যাদের বিমানবাহী রণতরী আছে। জলদস্যুদের মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের সক্ষমতা যুদ্ধজাহাজ ডোবানোর সক্ষমতার চেয়ে কোনো অংশে কম নয়।’ গত মাসে একটি এফ-১৫ই বিমান ভূপাতিত করার ঘটনার উল্লেখ করে তিনি যোগ করেন, ‘আপনাদের রণতরী ও বাহিনীর কবরস্থানের মুখোমুখি হওয়ার জন্য…
