হরমুজ প্রণালীতে নিজেদের তেলের ট্যাংকারে হামলা হয়েছে বলে স্বীকার করলো সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তবে এই হামলায় কেউ আহত হয়নি। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, এই হামলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৮১৭-এর সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে নৌ চলাচলের স্বাধীনতার গুরুত্ব নিশ্চিত করা হয়েছে এবং বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু করা বা আন্তর্জাতিক সামুদ্রিক পথ বন্ধ না করার কথা উল্লেখ করা হয়েছে। বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু করা এবং হরমুজ প্রণালীকে অর্থনৈতিক চাপ বা ব্ল্যাকমেলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জলদস্যুতার কাজ। এটি এই অঞ্চল, জনগণ এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার সরাসরি জন্য হুমকি। ইরানকে এমন হামলা বন্ধ করতে…
Author: প্রাণের সংবাদ
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সাথে আজ সোমবার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সংগৃহীত ছবি বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সাথে আজ সোমবার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক হজ যাত্রী মক্কা ও মদীনায় গমন করেন। তিনি বলেন, ধর্মীয় অভিন্নতার ভিত্তিতে পবিত্র হজ পালন দুই দেশের জনগণের মাঝে পারস্পরিক শ্রদ্ধা এবং দীর্ঘমেয়াদী…
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার কর্তৃক সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার ফেসবুকে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। পোস্টে বলা হয়েছে, ‘২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ফ্যাসিস্ট আওয়ামী নেতৃত্বাধীন সরকার কর্তৃক সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে। তারিখ: ৫ মে ২০২৬ স্থান: শাপলা চত্বর, মতিঝিল সময়: দুপুর ৩:৩০ মিনিট’ এছাড়াও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো একটি তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ ও ৬ মে রাজধানীর বাংলাদেশ জাতীয়…
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভাইরাল হওয়া ‘খেলা হবে’ গানটি লিখেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্য। আর এই গানটি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস পর্যন্ত রাজ্যের সব রাজনৈতিক দলের মাঝে আলোড়ন তৈরি করেছিল। এর পাঁচ বছর পর তৃণমূল চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারকে সরিয়ে দেবাংশু ভট্টাচার্যকে সেখানে প্রার্থী করে। দলের আশা ছিল এই গানের স্রষ্টা দেবাংশু ভট্টাচার্য হয়তো হুগলিতে ম্যাজিক দেখাবেন। কিন্তু সেই বাজি উল্টো ফল দিয়েছে বলেই মনে হচ্ছে। ‘খেলা হবে’ গানের স্রষ্টা দেবাংশু ভট্টাচার্যের পাশাপাশি মমতা বন্দোপাধ্যায়ের জন্য এখন সময়টা ‘খেলা শেষের’। তৃণমূলের এই খেলা শেষের সুর এখন বেঙ্গল প্রেসিডেন্সি বিভাগসহ পুরো রাজ্যজুড়ে বাজছে। পশ্চিমবঙ্গে ‘বেঙ্গল প্রেসিডেন্সির’…
ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ করে তুলতে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন। সোমবার (৪ মে) ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কোনো সরকারের নীতি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা। গত ২ মাসে সরকারের ঘোষিত ম্যানিফেস্টো প্রতিটি সেক্টরে কার্যকর করা শুরু হয়েছে। উপদেষ্টা বলেন, দেশের জনসংখ্যার একটি বিশাল অংশ তরুণ। তাদের প্রাধান্য দিয়ে দেশে এবং দেশের বাইরে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, এ বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা লার্নিং উইথ হ্যাপিনেসের মাধ্যমে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুনাগরিকের গুণাবলি…
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের পথে রয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। সেখানকার ২৯৪টি আসনের ২৯৩টি আসনে আজ ভোটগণনা চলছে। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিজেপি ২০৫টি আসনে এগিয়ে আছে। অপরদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস মাত্র ৮২টি আসনে এগিয়ে আছে। যা তাদের গতবার জেতা আসনের চেয়ে ১৩২টি কম। দল এমন ভূমিধস জয়ের পথে থাকা অবস্থায় পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে। মোদি জানান, পশ্চিমবঙ্গের মানুষ তাদের যে ম্যান্ডেট দিয়েছে, সেই অনুযায়ী তারা সবার স্বপ্ন পূরণ ও সুশাসন দেবেন। ফেসবুকে করা পোস্টে মোদি লিখেছেন, “পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের…
আটলান্টিক মহাসাগরে ভাসমান একটি প্রমোদতরিতে হান্টাভাইরাসের সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আরও তিনজন অসুস্থ হয়ে পড়েছেন, যা পুরো জাহাজজুড়ে উদ্বেগ তৈরি করেছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান ওশানওয়াইড এক্সপেডিশনসের পরিচালিত মেরু অঞ্চলগামী জাহাজ এমভি হোন্ডিয়াসে এই ঘটনা ঘটে। জাহাজটি বর্তমানে আফ্রিকার পশ্চিমে কেপ ভার্দের অদূরে অবস্থান করছে। হান্টাভাইরাস মূলত ইঁদুরবাহিত একটি প্রাণঘাতী রোগ, যা ইঁদুরের বিষ্ঠা বা মূত্র থেকে বাতাসে ছড়িয়ে মানুষের শরীরে প্রবেশ করে। বিরল ক্ষেত্রে এটি একজন থেকে আরেকজনের দেহেও ছড়াতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে প্রমোদতরিটি তিন সপ্তাহ আগে আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করে। পথে অ্যান্টার্কটিকাসহ কয়েকটি স্থানে যাত্রাবিরতি…
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভ্যন্তরে পারিশ্রমিক বণ্টনে অনিয়ম দেখে বিস্ময় প্রকাশ করেছেন বোর্ডের অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল। নারী পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বোর্ড থেকে ৬৫০ টাকা বরাদ্দ থাকলেও তারা পাচ্ছেন মাত্র ৩০০ টাকা করে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এর গ্যালারির ওয়াশরুম পরিদর্শনে গিয়ে বিষয়টি সামনে আসে। দর্শকদের অভিযোগের ভিত্তিতে সেখানে গিয়ে কয়েকজন ক্লিনারের সঙ্গে কথা বলেন তামিম। তারা জানান, দৈনিক পারিশ্রমিক হিসেবে মাত্র ৩০০ টাকা পান। পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখে তামিম জানতে পারেন, প্রতি ক্লিনারের জন্য বিসিবি ৬৫০ টাকা করে বিল পরিশোধ করে। কিন্তু মাঝপথে একটি মধ্যস্বত্বভোগী চক্র সেই অর্থের বড় অংশ আত্মসাৎ করছে।…
রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত হত্যাকান্ড স্মরণে আগামী ৮ মে ‘শাপলার শহীদগাঁথা ৫ মে‘র গণহত্যা: স্মরণ ও মূল্যায়ন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে শাপলা স্মৃতি সংসদ। জাতীয় জাদুঘরে আয়োজিত এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়, ৮ মে শাপলার শহীদগাঁথা অনুষ্ঠান সফলে গত রোববার শাপলা স্মৃতি সংসদের নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক। বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদ সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি…
গত বছরের নভেম্বরে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের জীবন আলো করে এসেছে তাদের প্রথম সন্তান। দীর্ঘ প্রতীক্ষার পর একরত্তি পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি। মা হওয়ার পর থেকে নিজেকে অনেকটা আড়ালেই রেখেছিলেন ক্যাটরিনা। তবে দীর্ঘ বিরতি আর মাতৃত্বকালীন ছুটির রেশ কাটিয়ে অবশেষে ভিকির হাত ধরে ক্যামেরার সামনে ধরা দিলেন এই অভিনেত্রী। সম্প্রতি বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন ভিকি-ক্যাটরিনা। সেখানে দেখা যায়, বাদামি রঙের জ্যাকেটে ভিকি ছিলেন ক্যাজুয়াল লুকে, আর ক্যাটরিনার পরনে ছিল একটি কালো রঙের স্টাইলিশ ওভারকোট। মা হওয়ার পর অভিনেত্রীর চেহারায় যেন এক নতুন আভা খেলা করছে। তার ফিটনেস এবং স্নিগ্ধতা দেখে নেটিজেনরা রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ।…
