কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সোমবার (৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি বিভিন্ন অভিযোগ করেছেন। ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধার হলো- প্রিয় কুষ্টিয়াবাসী, আসসালামু আলাইকুম। সকল প্রসংশা মহান আল্লাহ তা’আলার দরবারে। যার রহমত এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আজকে সংসদ সদস্য। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমি যখনই আপনাদের জন্য ভালো ভালো কাজের আঞ্জাম দিতে যাচ্ছি, তখনই বেশ কিছু কুচক্রী মহল পেছন দিক থেকে টেনে-হিঁচরে ধরার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আসলে এই মুহূর্তে তাদের হাতে কোনো কল্যাণকর রাজনীতি নেই। তারা…
Author: প্রাণের সংবাদ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের নিকটে সশস্ত্র এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘিরে সিক্রেট সার্ভিস সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ডেপুটি ডিরেক্টর ম্যাথিউ কুইন জানান, হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরের নিরাপত্তা বলয়ের দায়িত্বে থাকা এজেন্টরা প্রথমে এক ব্যক্তিকে শনাক্ত করেন, যিনি আচরণে সন্দেহজনক ছিলেন এবং তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার ইঙ্গিত পাওয়া যায়। এজেন্টরা তার কাছে গেলে তিনি হেঁটে পালানোর চেষ্টা করেন এবং পরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এর জবাবে সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে সন্দেহভাজন ব্যক্তি আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার সময় অল্প সময়ের…
পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১১৮টি হজ ফ্লাইটে ৪৬ হাজার ৫১৪ জন হাজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে গিয়েছেন ৪ হাজার ৭১ জন ও বেসরকারি মাধ্যমে ৪২ হাজার ৪৪৩ জন। আজ মঙ্গলবার (৫ মে) সকালে হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন মক্কায় ও ২ জন মদিনায় মারা যান। মারা যাওয়াদের মধ্যে একজন মহিলা রয়েছেন। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৯১০ জন, সৌদি এয়ারলাইনসের ৪৩টি ফ্লাইটে ১৬ হাজার ১১০ জন ও ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে…
মাঠের বাইরের নতুন বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সান্তোসে সতীর্থ তরুণ খেলোয়াড় রবিনহো জুনিয়রকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন তিনি। ঘটনাটি গত রবিবার অনুশীলনের সময় ঘটে, যার পরপরই সান্তোস ক্লাব অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। ইএসপিএন সূত্রে জানা গেছে, অনুশীলনের সময় ড্রিবল করে নেইমারকে কাটিয়ে যান রবিনহো জুনিয়র। এতে ক্ষুব্ধ হয়ে নেইমার তরুণ এই ফুটবলারের ওপর চড়াও হন। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, এক খেলোয়াড়ের বিরুদ্ধে আরেক খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ তারা গুরুত্ব সহকারে দেখছে। ঘটনার সময় নেইমার নাকি রবিনহোকে ধাক্কা দিয়ে ফেলে দেন, এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। পরে সতীর্থরা এসে পরিস্থিতি সামাল দেন।…
রুপালি পর্দায় তিনি যখন ‘কর্পোরেট মনস্টার’ থেকে জননেতা হয়ে উঠেছিলেন, তখন দর্শক তাকে তালি আর শিসে ভাসিয়েছিল। ২০১৮ সালের ব্লকবাস্টার সিনেমা ‘সরকার’-এ থালাপতি বিজয়ের সেই রাজনৈতিক বিপ্লব এখন ভারতের তামিলনাড়ুতে সত্যি হলো। সিনেমার সেই ‘সুন্দরামাস্বামী’ চরিত্রে থালাপতি বিজয় এখন বাস্তব জীবনের নির্বাচনেও অভাবনীয় চমক সৃষ্টি করে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দোরগোড়ায়। সদ্য তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) বড় ধরনের সাফল্য পেয়েছে। ২৩৪টি আসনের মধ্যে ১০৭টিতে জয়লাভ করে থালাপতি প্রমাণ করেছেন, পর্দার জনপ্রিয়তা শুধু বিনোদনেই সীমাবদ্ধ নয়; বরং জনমানুষের আস্থাতেও তার অবস্থান অনেক ওপরে। অভিনেতা থেকে সরাসরি মুখ্যমন্ত্রী বনে যাওয়ার এই যাত্রাকে দক্ষিণ ভারতীয় সিনেমার রথী-মহারথীরা…
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই দাবি জানিয়ে বলেন, দেশের ইতিহাসে এটি একটি বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়। সেদিন ধর্মপ্রাণ তাওহিদী জনতার ওপর যে নির্মম অভিযান পরিচালিত হয়েছিল, তা জাতির বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছিল। এই নারকীয় হত্যাকাণ্ড মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থি একটি জঘন্যতম ঘটনা। শফিকুর রহমান আরো বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও…
ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে মঙ্গলবার (৫ মে) কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সকাল ৭টার পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর ১টা পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।…
অবশেষে সব আইনি জটিলতা কাটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ নম্বর সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করলো নির্বাচন কমিশন (ইসি)। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে মঙ্গলবার (৫ মে) গেজেট প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান। তিনি জানান, আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করার পর সোমবার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছিল এবং আজ কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক গেজেট জারি করা হয়েছে। এর আগে, এই আসনটিকে কেন্দ্র করে নাটকীয়তা…
২০২৫ সালে মেক্সিকোর জুম্পাঙ্গো দে ওকাম্পোতে অনুষ্ঠিতব্য মেক্সিকো অ্যারোস্পেস ফেয়ার (ফ্যামেক্স) ২০২৫ চলাকালীন সান্তা লুসিয়া সামরিক বিমান ঘাঁটিতে একটি ব্রাজিলিয়ান এমব্রেয়ার সি-৩৯০ মিলেনিয়াম বিমান পার্ক করা আছে। রয়টার্স ফাইল ছবি ব্রাজিলীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এমব্রায়ারের কাছ থেকে ২০টি সি-৩৯০ মিলিটারি কার্গো বিমান কেনার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। রয়টার্সের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে আরব আমিরাত প্রথম দেশ হিসেবে এই বহুমুখী সামরিক পরিবহন বিমানটি বেছে নিয়েছে। চুক্তি অনুযায়ী, শুরুতে ১০টি বিমান নিশ্চিতভাবে সরবরাহ করা হবে এবং পরবর্তী সময়ে আরো ১০টি বিমান কেনার সুযোগ রাখা হয়েছে। প্রায় ১০০ কোটি মার্কিন ডলার দামের এই চুক্তি এমব্রায়ারের জন্য একটি বড় মাইলফলক। এমব্রায়ারের প্রতিরক্ষা…
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার লড়াইয়ে আর্সেনালের মুখোমুখি হচ্ছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২০১৬ সালের পর প্রথমবার ফাইনালে খেলার লক্ষ্য তাদের। ১০ বছর আগে টাইব্রেকারে হৃদয়ভাঙার স্মৃতি যেন এখনো তরতাজা। সেই দুঃস্বপ্নের পুনরাবৃত্তি যেন আর না হয়, সেই সংকল্প মাদ্রিদ ক্লাবের। তার আগে পার হতে হবে আর্সেনাল বাধা, যা টপকে ফাইনালে খেলতে বদ্ধপরিকর আন্তোয়ান গ্রিজম্যান এবং গড়তে চান ইতিহাস। মেত্রোপলিতানোতে গত বুধবার আর্সেনালের সঙ্গে সেমিফাইনালের প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল অ্যাতলেটিকো। আজ (মঙ্গলবার) রাতে তারা এমিরেটস স্টেডিয়ামে খেলবে এবং জিততে পারলে ফাইনালে পিএসজি কিংবা বায়ার্ন মিউনিখকে পাবে। ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না গ্রিজম্যান। ২০১৬ সালের শিরোপা নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ে…
