Author: প্রাণের সংবাদ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর এক অভূতপূর্ব রাজনৈতিক পরিস্থিতির সাক্ষী থাকল রাজ্যটি। ২৯৩টি আসনের মধ্যে ২০৭টিতে জয়লাভ করে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও এই ফলাফলকে মানতে অস্বীকার করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি সরাসরি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূল কংগ্রেস পরাজিত হয়নি বরং পরিকল্পিতভাবে অন্তত ১০০টি আসন তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ভবানীপুরের সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্র নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, গণনাকেন্দ্রের ভেতরে তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, এমনকি তাঁকে লাথি পর্যন্ত মারা…

Read More

চীন সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার বেইজিংয়ের উদ্দেশে রওনা হন তিনি। সফরে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণসহ দ্বিপাক্ষিক নানা অমীমাংসিত ও গুরুত্বর্পূণ বিষয় প্রাধান্য পাবে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ থেকে ৭ মে পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী বেইজিংয়ে অবস্থান করবেন। সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। সফরসূচি অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিং-এর…

Read More

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ চীনের রাজধানী বেইজিং সফরে যাচ্ছেন, যেখানে তিনি তার চীনা সমকক্ষ ওয়াং ই-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এই বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের অবসান নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অচলাবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে “অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার” নীতি অনুসরণ করে আসা চীন এই সংকটে একটি কূটনৈতিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। একই সঙ্গে যুদ্ধ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০২১-২২ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ করেছেন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম। আজ মঙ্গলবার (৫ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই অডিট রিপোর্ট পেশ করা হয়েছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্টের (কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট) ওপর প্রাপ্ত পর্যবেক্ষণ, সুপারিশ সংক্রান্ত তথ্য প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ নম্বর ১২৮(১) এবং কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (অ্যাডিশনাল ফাংশন্স) অ্যাক্ট, ১৯৭৪ এর ধারা ৫ অনুযায়ী অডিট রিপোর্ট প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় ১৭…

Read More

২০২৬ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়রকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সেলেসাও কিংবদন্তি কাফু। দুইবারের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক মনে করেন, বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও একটি বিশেষ দিকে নেইমার এগিয়ে আছেন। কাফুর মতে, কারিগরি (টেকনিক্যাল) দক্ষতার বিচারে নেইমার এই দুই মহাতারকার তুলনায় অধিকতর প্রতিভাশালী। সাবেক এই রাইট ব্যাকের এমন মন্তব্য ফুটবল বিশ্বে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। দ্যা টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কাফু বলেন, ফুটবলের টেকনিক্যাল দিক বিবেচনায় নেইমার অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে শ্রেষ্ঠ। তিনি বিশ্বাস করেন, মেসি এবং রোনালদো বিশ্ব ফুটবলে যে উচ্চতা অর্জন করেছেন তা অনস্বীকার্য হলেও বলের ওপর…

Read More

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে অংশ নেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। একটি দক্ষিণ কোরীয় কার্গো জাহাজে বিস্ফোরণের ঘটনার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে সোমবার এইচএমএম নামু নামের একটি জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় সিউলকে মার্কিন প্রচেষ্টায় যোগ দেওয়ার আহ্বান জানান। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাহাজে থাকা ২৪ জন নাবিকই নিরাপদে আছেন, যাদের মধ্যে ছয়জন দক্ষিণ কোরিয়ার নাগরিক। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এতে দক্ষিণ কোরিয়ার অংশগ্রহণ জরুরি। জ্বালানি আমদানির জন্য এই…

Read More

শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার বিকেলে মতিঝিলে তারা এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা বলেন, ১৩ সালে আওয়ামী ফ্যাসিস্ট সরকার এদেশের আলেম ওলামাদের ওপর গণহত্যা চালিয়েছে। আমরা সরকারের কাছে দাবি করছি, এই গণহত্যার বিচার অতি দ্রুত করতে হবে। এর আগে সোমবার ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার কর্তৃক সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

Read More

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে চার শিশু ও নিশ্চিত হাম আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ৪৪৫ জন। আজ (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৩১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৫৪ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৬৩ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত…

Read More

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে। যা আমরা আগেও বলেছি, এখনও বলছি। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা আমাদের মন্ত্রণালয় সম্পর্কে জানতে চেয়েছেন। কিছু পরামর্শও দিয়েছেন তারা। আমরা পরামর্শগুলো গ্রহণ করেছি। কেননা স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। তৃণমূলের সবচেয়ে বড় শক্তিশালী একটি প্রতিষ্ঠান। আর এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। জনগণকে সঙ্গে নিয়ে ডিসিদের কাজ করতে…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন উদ্যোগে নজর কাড়ছেন অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল। এবার জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের জন্য বিশেষ সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্মাণ করতে যাচ্ছে একটি ব্যালকনি ও বিশেষ লাউঞ্জ। বাংলাদেশ জাতীয় দলে খেলা ক্রিকেটাররা এখানে বসে খেলা উপভোগ করতে পারবেন। জানা গেছে, ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের আদলে তৈরি করা হবে এই ব্যালকনি ও লাউঞ্জ। তবে লর্ডসে যেখানে সীমিত সংখ্যক ক্রিকেটার ও কর্মকর্তাদের বসার সুযোগ রয়েছে, সেখানে মিরপুরে আরও বড় পরিসরে এই সুবিধা রাখা হবে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় ক্রিকেটারদের এই লাউঞ্জ সম্পর্কে ধারণা…

Read More