লেস্টার সিটির সঙ্গে সম্পর্ক চুকিয়ে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন জেরেমি মঙ্গা। আর্সেনালের প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে সিটিকে বেছে নেওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন ১৭ বছর বয়সী উদীয়মান ফরোয়ার্ড।
লিগ ওয়ানে লেস্টার সিটি অবনমিত হওয়ার পর ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন মঙ্গা। এরপর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে তিনি ম্যানচেস্টার সিটিতে আসেন।
চেলসির কিংবদন্তি খেলোয়াড় ইডেন হ্যাজার্ডকে নিজের ফুটবল আদর্শ মানলেও সিটির কোচ এনজো মারেস্কার অধীনে খেলার সুযোগ এবং ক্লাবের সফল ইতিহাস তাকে এই দলবদলে অনুপ্রাণিত করে।
বিবিসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মঙ্গা জানান, আর্সেনালের সঙ্গে তার আলোচনা অনেকদূর এগিয়েছিল। তবে শেষ পর্যন্ত সিটির অফারটিকে তিনি সেরা মনে করেছেন।
তিনি বলেন, আর্সেনালের আগ্রহ অনেক জোরালো ছিল। আমি সেখানে যাওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। তবে মূল সিদ্ধান্তটি নির্ভর করেছিল দলের ফুটবল পথ এবং ক্লাবের ওপর। সিটি অত্যন্ত সফল একটি ক্লাব, ফলে যখন তারা ডাকল, তখন সিদ্ধান্ত নেওয়াটা একদম সহজ ছিল। ট্রফি জেতা এবং শীর্ষে থাকা প্রতি শিশুরই স্বপ্ন।
তিনি আরও যোগ করেন, আমি ব্যক্তিগতভাবে নিজেকে সিটিতেই দেখতে পাই। নীল জার্সিতে নিজেকে মাঠে কল্পনা করতে পারি।
বুধবার কে-লীগ স্টার্সের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে ম্যানচেস্টার সিটির জার্সিতে নিজের প্রথম ম্যাচ খেলে ফেলেছেন এই তরুণ ফরোয়ার্ড। ম্যানসিটিতে নিজের প্রভাব বিস্তার করতে বদ্ধপরিকর তিনি।
নিজের ফুটবল আদর্শ ইডেন হ্যাজার্ড সম্পর্কে মঙ্গা জানান, হ্যাজার্ডের সরাসরি আক্রমণ করার ভঙ্গি, নিজের পায়ে বলের কারিকুরি এবং প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছ থেকে বল রক্ষা করার কৌশল তিনি নিজের খেলায় ফুটিয়ে তুলতে চান।

