পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পর্যায়ক্রমে এর কার্যক্রম বন্ধ করা হবে। এক বিবৃতিতে জানানো হয়, কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি এবং আরো দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দপ্তরটি জানিয়েছে, প্রদেশটির সঙ্গে ওয়াশিংটনের সব কূটনৈতিক কার্যক্রম ও দায়িত্ব ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসে স্থানান্তরিত হবে। করাচি ও লাহোরেও তাদের মিশন রয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ‘এই সিদ্ধান্ত আমাদের কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা এবং সম্পদের দক্ষ ব্যবস্থাপনার প্রতি আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে।’ পেশোয়ার মিশন কয়েক দশক ধরে আফগান সীমান্তের কাছে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে…
Author: প্রাণের সংবাদ
চট্টগ্রাম জলসীমায় প্রবেশ করেছে ক্রুড বা অপরিশোধিত জ্বালানি তেলবাহী এমটি নিনেমিয়া। বুধবার দুপুর ১২টার আগেই জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কুতুবদিয়া চ্যানেলে ভিড়বে। বিপিসি জানিয়েছে সেখান থেকেই কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিকেলের আগেই লাইটারিং শুরু হবে। অর্থাৎ, ছোট আকারের লাইটার ট্যাংকারে মাদার ট্যাংকার থেকে তেল খালাস করে ইস্টর্ন রিফাইনারির জেটিতে নিয়ে আসা হবে। বুধবার ভোরেই কুতুবদিয়ার উদ্দেশ্যে দুটি লাইটার ট্যাংকার পাঠিয়ে দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে রাতের মধ্যেই ইস্টার্ন রিফাইনারর ডিপোতে অপরিশোধিত তেল খালাস করা হবে। বৃহস্পতিবার সকাল থেকে রিফাইনারির সবকটি ইউনিট একসঙ্গে চালু করার প্রস্তুতি নেওিয়া হয়েছে। বিপিসি সূত্র জানায়, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রিয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সৌদি আরব থেকে অপরিশোধিত…
ইরানকে পাত্তা না দিয়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সহায়তার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গতকাল সেই কার্যক্রমটিও স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তির পথে ‘ব্যাপক অগ্রগতি’ হওয়ার দাবি করে এ পদক্ষেপ নেওয়ার কথা জানান ট্রাম্প। যদিও এর আগে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়, তাহলে দেশটিকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে’। এদিকে, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণার কয়েক ঘণ্টা আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগর থেকে আটকে পড়া ট্যাংকারগুলোকে বের করে আনার জন্য সোমবার থেকে শুরু হওয়া প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেছিলেন, যার নাম ‘প্রজেক্ট ফ্রিডম’।…
উয়েফা চ্যাম্পিয়নস লিগ-এ দুই দশক পর আবারও ইতিহাস গড়ল আর্সেনাল। টানা ১৪ ম্যাচে অপরাজিত থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করল ইংলিশ ক্লাবটি। মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়াম-এ অনুষ্ঠিত সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারায় আর্সেনাল। ম্যাচের একমাত্র গোলটি করেন তরুণ তারকা বুকায়ো সাকা, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দেয় মিকেল আর্তেতার দলের। প্রথম লেগ ১-১ সমতায় থাকায় দুই লেগ মিলিয়ে গানারদের জয় ২-১ ব্যবধানে। চোট কাটিয়ে দলে ফেরার পর দুর্দান্ত ফর্মে থাকা সাকা টানা দ্বিতীয় ম্যাচে গোল করেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে তার এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। অন্যদিকে, শেষ দিকে নিশ্চিত সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন অ্যাতলেটিকোর…
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় ও সেরা শিক্ষা হাবে পরিণত করার সব ধরনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সেরা এডুকেশন হাব। আমাদের সেই রিসোর্স রয়েছে, আমাদের সেই মেধা রয়েছে, আমাদের সেই প্রোগ্রাম রয়েছে, আমাদের সেই ইচ্ছা রয়েছে। এটাকে বাস্তবায়ন করার জন্য সকলকে এক যোগে কাজ করতে হবে।’ গতকাল রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ভবিষ্যৎ দিকনির্দেশনা ও জাতীয় লক্ষ্য অর্জনে যৌথ কর্মপরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বল্প সময়ের জন্য শিক্ষামন্ত্রীর দায়িত্ব…
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে গত ৪ মে, সোমবার। সেই দিন, অর্থাৎ সোমবার রাত থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে সহিংসতার খবর। ভোটের ফল প্রকাশের পর রাত থেকেই কলকাতাসহ রাজ্যের বেশ কয়েকটি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর শুরু করে বিজেপি সমর্থকরা, হামলা হয়েছে তৃণমূল কর্মীদের ওপরও। রাজ্যের বিভিন্ন এলাকায় সংঘর্ষ, এমনকি খুনেরও অভিযোগ উঠেছে। ন্যাজাটে গুলিবিদ্ধ ওসি উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার রাজবাড়ি এলাকায় সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন কর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজবাড়িতে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হচ্ছিল । খবর পেয়ে ঘটনাস্থলে যান ওসি ভরত। তখনই…
যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ আগামী এক দশকে প্রায় ৫২৯ বিলিয়ন ডলার সাশ্রয় করতে পারে বলে দাবি করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের অর্থনীতিবিদদের করা এই বিশ্লেষণ ট্রাম্প প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ নীতির প্রথম সামগ্রিক অর্থনৈতিক পূর্বাভাস হিসেবে বিবেচিত হচ্ছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের কাছে এই নীতিকে বড় সাফল্য হিসেবে তুলে ধরছেন ট্রাম্প। বিশ্লেষণে বলা হয়েছে, মার্কিন সরকার ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে হওয়া চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে কিছু ওষুধের দাম অন্যান্য উন্নত দেশের সমপর্যায়ে নামিয়ে আনা হলে এই বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় সম্ভব হবে। তবে এই দাবির বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তাদের মতে, প্রকৃত সাশ্রয়ের হিসাব…
তামিলনাড়ুর দীর্ঘদিনের দ্বিমেরু রাজনীতিতে ধস নামিয়ে এবার বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। সরকার গঠনের ম্যাজিক ফিগার ছুঁতে না পারলেও একক বৃহত্তম দল হিসেবে বিজয়ের দল এখন রাজ্যের ক্ষমতায় বসার দোরগোড়ায়। এমন পরিস্থিতিতে সরকার গড়ার প্রয়োজনীয় সমর্থন চেয়ে কংগ্রেসের দ্বারস্থ হয়েছেন বিজয় নিজেই। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল আজ এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিজয় ইতিমধ্যে কংগ্রেসের সমর্থন চেয়ে চিঠি পাঠিয়েছেন। এই রাজনৈতিক প্রেক্ষাপটে তামিলনাড়ু কংগ্রেসের রাজ্য শাখা আগামীকাল চেন্নাইয়ে একটি জরুরি বৈঠক ডেকেছে। সেখানেই বিজয়কে সমর্থন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। তবে বেনুগোপাল স্পষ্ট করে দিয়েছেন, তামিলনাড়ুর মানুষ…
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার কর্তৃক সংঘটিত গণহত্যার বিচার চেয়েছেন ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি এ বিচার দাবি করেন। পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, ৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক। ইসলামের বিরুদ্ধে কাঠামোগত বিদ্বেষের পথ চিরতরে বন্ধ হোক। এদিকে ২০১৩ সালের ৫ মে হেফাজতের আন্দোলনে সারা দেশে ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, শাপলা চত্বর গণহত্যায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার সরকারের ঊর্ধ্বতনদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ মামলায় প্রধান আসামি হবেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। তিনি বলেন, ‘দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে। তবে সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে কোনো নাগরিক প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।’ মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক্ষেত্রে গুণগত পরিবর্তন আসবে এমন আশা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই আমলে চিকিৎসা সেবার ক্ষেত্রে দ্রুত একটা গুণগত পরিবর্তন আসবে। সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে তা প্রমাণ করেছেন। তিনি বলেন, ইতিহাস থেকে জানি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর…
