‘আগ্রাসীদের হুমকি শেষ হলে’ হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। যদিও ওই বিবৃতিটির অর্থ এখনই পুরোপুরি পরিষ্কার নয়, তবে ‘ইরানের নিয়ম-নীতি মেনে’ হরমুজ প্রণালি অতিক্রম করার জন্য জাহাজ মালিকদের ধন্যবাদ জানিয়েছে আইআরজিসি। বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘আগ্রাসীদের হুমকি শেষ হলে এবং নতুন ব্যবস্থার আওতায় প্রণালিটি দিয়ে নিরাপদে ও স্থায়ীভাবে চলাচলের সুযোগ তৈরি হবে।’ আইআরজিসি এই বিবৃতি এমন সময় দিয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক ঘণ্টা আগেই ঘোষণা দেন যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করছে। উল্লেখ্য-যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান যুদ্ধের ইতি টানতে সম্ভাব্য চুক্তির…
Author: প্রাণের সংবাদ
দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ফুটবলের এই জাঁকজমকপূর্ণ আসরকে সামনে রেখে সবচেয়ে আকর্ষণীয় চাকরির প্রস্তাব নিয়ে এসেছে ফক্স স্পোর্টস। যেখানে অফিস যাওয়ারই প্রয়োজন নেই। পুরো সময়টাই কাটবে ফুটবল দেখে! যুক্তরাষ্ট্রভিত্তিক চাকরির প্ল্যাটফর্ম ইনডিডের সঙ্গে যৌথভাবে একজন ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’কে খুঁজছে ফক্স স্পোর্টস। যার কাজই হবে বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো দেখা। সেজন্য পারিশ্রমিক ধরা হয়েছে ৫০ হাজার ডলার। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকা। এক্ষেত্রে ১০৪টি ম্যাচের সবগুলোই দেখতে হবে। চাকরির জন্য বেছে নেওয়া ব্যক্তিকে নিউইয়র্কের টাইমস স্কয়ারের কেন্দ্রস্থলে কাচের তৈরি বিশেষ ঘরের ভেতর বসানো হবে। সেখান থেকেই তিনি প্রতিটি ম্যাচ উপভোগ করবেন। পাশাপাশি সরাসরি দর্শকদের জন্য সোশ্যাল মিডিয়া কনটেন্ট…
বিশ্ব ব্যাংকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করার আশাবাদ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (৬ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জিন পেসমে। এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে মন্ত্রী শেখ রবিউল আলম বিশ্ব ব্যাংক প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ব…
আসন্ন উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ফুটবল দল। টানা দুইবার শিরোপা জয়ের পর এবার ভারতের মাটিতে হ্যাটট্রিকের লক্ষ্য নিয়েই মাঠে নামতে প্রস্তুত দলটি। অধিনায়ক আফঈদা খন্দকার জানিয়েছেন, ভেন্যু যাই হোক তাদের লক্ষ্য জয়। আগের দুই আসরে নেপালের কাঠমান্ডুতে শিরোপা জয়ের ইতিহাস গড়েছিল বাংলাদেশ। তবে এবারের আসর বসছে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের গোয়ায়। স্বাগতিক সমর্থনের সুবিধা না পেলেও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আফঈদারা। আগামী ২৫ মে শুরু হবে টুর্নামেন্ট। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। ২৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান, আর ৩১ মে মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে…
উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি পেয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৬ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। বৈঠকে দুদেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, অনিয়মিত অভিবাসন, রোহিঙ্গা ইস্যু, পুলিশের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক আইনগত সহায়তা-সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। হাইকমিশনার বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়াই বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। বর্তমানে প্রায় এক লক্ষ বাংলাদেশি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন, যার মধ্যে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অংশ…
মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাত দিয়ে তিনি বলেন, মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। সেখান থেকে বর্তমানে তিনি চিকিৎসার জন্য মালয়েশিয়ায়…
মধ্যপ্রাচ্যের রাজপরিবারের সদস্য সেজে কয়েক বছর ধরে ২ কোটি ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩০ কোটি টাকা) জালিয়াতির অভিযোগে মার্কিন দুই নাগরিককে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার দেশটির ওহাইও অঙ্গরাজ্যের একটি আদালত দুই সহোদর ৪২ বছর বয়সী জুবায়ের আল জুবায়েরকে ২৪ বছর এবং ৩১ বছরের মুজাম্মিল আল জুবায়েরকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই ভাই ঘুষ প্রদান, বিলাসবহুল জীবনযাপন এবং বড় অঙ্কের অর্থ আত্মসাতের মতো অপরাধে জড়িত ছিলেন। রায় ঘোষণার সময় বিচারক ডোনাল্ড নুজেন্ট ওই দুই ভাইয়ের উদ্দেশে বলেন, ‘‘আপনারা বিপুল পরিমাণ অর্থ চুরি, মানুষের সঙ্গে প্রতারণা এবং ইস্ট ক্লিভল্যান্ড…
ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তির খবরে কমে গেছে তেলের দাম। অপরদিকে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজার ঊর্ধ্বগতি দেখা গেছে। সংবাদমাধ্যম বিবিসি বুধবার (৬ মে) জানিয়েছে, অপরিশোধিত ব্রেন্ট ফিউচারের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারের নিচে নেমে গেছে। যেখানে দিনের শুরুতে দাম ছিল ১০৮ ডলার। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানায়, যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সম্মত হতে পারে। এরপরই তেলের দামে পতন আর শেয়ারের দাম বেড়ে যায়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই সময়ও আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ছিল ৭০ ডলারের একটু বেশি। এখন দুই দেশের…
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। আজ (বুধবার) মিরপুরে বিসিবি কার্যালয়ে সভায় বসেছিল বিসিবির এডহক কমিটি। তাদের চতুর্থ সভায় বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে বিসিবি গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী, তিনটি ক্যাটাগরির অধীনে ১৯২ জন কাউন্সিলরের নাম আমন্ত্রণের জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব এবং সংগঠনগুলোর তালিকা চূড়ান্ত করেছে বোর্ড। বিসিবি এই কাউন্সিলরদের মনোনয়নের জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব ও সংগঠনগুলোকে চিঠি পাঠাবে, যা ১৬ মে ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে। জেলা কোচ আবেদনকারীদের মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য…
ইরান যুদ্ধের জেরে জ্বালানি তেল রফতানি ব্যাহত হওয়ায় চলতি বছরের প্রথম প্রান্তিকে বড় ধরনের বাজেট ঘাটতির মুখে পড়েছে সৌদি আরব। বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় দেশটির প্রধান আয়ের উৎস তেল বিক্রি ব্যাপকভাবে কমে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে অর্থনীতিতে। সৌদি অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, জানুয়ারি থেকে মার্চ-এই তিন মাসে দেশটির বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ১২৫ দশমিক ৭ বিলিয়ন রিয়াল (প্রায় ৩৩ দশমিক ৫ বিলিয়ন ডলার)। যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং ২০২৫ সালের শেষ প্রান্তিকের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ বেশি। এই সময়ে সরকারের মোট ব্যয় বছরওয়ারি ২০ শতাংশ বেড়ে ৩৮৬ দশমিক ৭…
