Author: প্রাণের সংবাদ

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালীর মুজিব কেল্লা থেকে ১৪টি ফ্যান, ১০টি লাইটসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে। বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা দুর্যোগ পুনর্বাসন কেন্দ্রটির দরজা-জানালা খোলা দেখে সন্দেহ করেন। পরে ভেতরে ঢুকে দেখা যায়, বিভিন্ন কক্ষ থেকে ফ্যান ও লাইট খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অরক্ষিত। নিয়মিত তদারকি না থাকায় রাতের বেলা সেখানে মাদকসেবীদের আড্ডা বসে। তাদের ধারণা, ওই মাদকসেবীরাই চুরির সঙ্গে জড়িত। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাসিন্দারা বলছেন, দুর্যোগের সময় সাধারণ মানুষের আশ্রয়ের জন্য নির্মিত গুরুত্বপূর্ণ এই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা দ্রুত চোরদের শনাক্ত করে…

Read More

দীর্ঘ কয়েক বছর পর বিতর্কিত যৌন অপরাধী মার্কিন ধনকুবের জেফরি এপস্টাইনের হাতে লেখা একটি গোপন সুইসাইড নোট আদালতের নির্দেশে জনসমক্ষে আনা হয়েছে। এই চিরকুট মূলত এপস্টাইনের কক্ষসঙ্গী নিকোলাস টারটাগ্লিওনের একটি মামলার নথির সঙ্গে গোপন রাখা হয়েছিল। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। চিরকুটে আক্ষেপ করে এপস্টাইন লিখেছেন, তদন্তকারীরা মাসের পর মাস তদন্ত করেও তার বিরুদ্ধে কিছুই পাননি। তবুও তাকে অনেক বছর আগের পুরনো অভিযোগে ফাঁসানো হয়েছে। তিনি লিখেছেন, নিজের বিদায় জানানোর সময়টা নিজে বেছে নিতে পারা একটি ভাগ্যের ব্যাপার। চিরকুটে অত্যন্ত ক্ষোভের সঙ্গে তিনি উল্লেখ করেন, লোকে কি চায় তিনি কান্নায় ভেঙে পড়বেন? এর…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট। বুধবার রাতে বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাতে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এনসিপি থেকে জানানো হয়েছে, বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিকাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ…

Read More

বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে কার্যত খড়কুটোর মতো ভেসে গেছে তৃণমূল কংগ্রেস। এমনকি দলের সর্বময় কর্তা মমতা ব্যানার্জি নিজেও হেরেছেন তারই একসময়ের সতীর্থ শুভেন্দু অধিকারীর কাছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। আগামী ৯ মে, শনিবার পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকার গঠিত হতে চলেছে। সকাল ১০টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। ইতোমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত। কিন্তু ভোটে হেরে যাওয়ার পরেও পদত্যাগ না করার বিষয়ে এখনও অনড় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার (৬ মে) কালীঘাটে নিজ দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানে তিনি বলেন, “আমি পদত্যাগ করবো না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক।ওরা আমাকে বরখাস্ত করুক।…

Read More

দেশের ১৮টি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস বলছে, এ সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব…

Read More

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দলের প্রস্তুতি ও মানসিকতা নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি এসময় ধারাবাহিকতা, মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং মানসিক দৃঢ়তার গুরুত্ব তুলে ধরেন। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিমন্স বলেন, সিরিজ শুরুর আগে কৌশলগত দিকের চেয়ে মানসিক দিকটাই বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব খেলোয়াড় সাম্প্রতিক সময়ে লাল বলে খেলেছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তিনি বলেন, “এটা মূলত মানসিক পরিবর্তন, তবে একই সঙ্গে অনেক খেলোয়াড় আছেন যারা সাদা বলে খেলেননি এবং গত কয়েক মাস ধরে লাল বল নিয়েই কাজ করছেন। তাই পরিবর্তনটা আপনারা যতটা ভাবছেন, তার চেয়ে সহজ হবে।” শুক্রবার থেকে শুরু হওয়া এই সিরিজে…

Read More

ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যেই একটি চুক্তি হতে পারে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বায়ার এক লাইভ অনুষ্ঠানে এ তথ্য জানান। বায়ার বলেন, ‘কিছুক্ষণ আগে প্রেসিডেন্টের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তিনি এই চুক্তি, এই সমঝোতা স্মারকটি নিয়ে আশাবাদী, তিনি মনে করেন এটি ফলপ্রসূ হবে।’ তবে ট্রাম্প বিষয়টিকে ‘সতর্ক আশাবাদ’ হিসেবে দেখছেন বলেও বায়ার উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি তার কাছে সময়সীমা সম্পর্কে জানতে চেয়েছিলাম, তিনি সবকিছু গুছিয়ে আনতে এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন।’ বায়ার আরো বলেন, ‘এ চুক্তির মূল শর্ত হিসেবে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বের…

Read More

কখনো তার অভিনয়, কখনো বা ক্যানভাসে ফুটিয়ে তোলা শিল্পকর্ম সবখানেই মুন্সিয়ানা দেখিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কাকের প্রতি অগাধ ভালোবাসা দেখানোর কারণে নেটিজেনরা তাকে নিয়ে বেশ আলোচনা করেছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা চর্চা হলেও ভাবনা নিজের অবস্থানে অনড়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা এবং কাক প্রীতি নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে নিজের অভিনীত সিনেমা ‘পায়ল’ (আর্কটিক বিভাগ) নিয়ে হাজির হয়েছিলেন ভাবনা। বিদেশের মাটিতে লাল গালিচায় নিজের দেশের সংস্কৃতি তুলে ধরতে তিনি বেছে নিয়েছিলেন দেশীয় বেনারসি। তবে পোশাকের চেয়েও বেশি আলোচনায় এসেছে তার কাক প্রীতি। ভাবনা বলেন, ‘ভালোবাসার উৎপত্তি তো আসলে বলে বোঝানো…

Read More

যুক্তরাষ্ট্রের বাজারে সাধারণ মানের পেট্রোলের (রেগুলার গ্যাসোলিন) দাম গত এক সপ্তাহে গ্যালনপ্রতি ৩১ সেন্ট বেড়েছে। অটোমোবাইল অ্যাসোসিয়েশন ‘এএএ’-এর তথ্য অনুযায়ী, গত বুধবার দেশটিতে প্রতি গ্যালন তেলের গড় দাম দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৪ ডলারে, যা ইরান যুদ্ধ শুরুর আগের তুলনায় ৫২ শতাংশ বেশি। গাড়ির জ্বালানি তেলের দাম এভাবে লাফিয়ে বাড়ার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থাকে। এই সরু জলপথটি দিয়ে সাধারণত বিশ্বের মোট অপরিশোধিত তেলের এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। কিন্তু যুদ্ধের কারণে এই প্রণালীর কাছাকাছি তেলের ট্যাংকারগুলো আটকা পড়েছে। ইরান তাদের উপকূলীয় এই জলপথটি কার্যত বন্ধ করে দেওয়ায় গত দুই মাস ধরে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বাড়ছে, যা…

Read More

বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার বর্তমানে ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত সময় পার করছেন। একের পর এক সিনেমার শুটিং আর প্রচারণায় তাকে দেখা যায় সবসময়ই। তবে সম্প্রতি জানা গেল, এই ব্যস্ত শিডিউলের মাঝেই শারীরিক অসুস্থতার কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে এই অভিনেতাকে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ৬ মে সকালে অক্ষয় কুমারের চোখে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রামে রয়েছেন। তবে ভক্তদের উদ্বেগের কিছু নেই, দ্রুতই সুস্থ হয়ে তিনি আবার কাজে ফিরবেন বলে জানা গেছে। অক্ষয় এখন কিছুদিন বিশ্রামে থাকবেন, কারণ সুস্থ হওয়ার পরপরই তাকে ‘কেরলম’ সিনেমার বাকি থাকা সব কাজ দ্রুত শেষ করতে হবে। এই ছবিতে তার সাথে স্ক্রিন…

Read More