ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পর আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ১.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১.৬০ ডলারে পৌঁছায়। দিনের শুরুতে এটি দুই শতাংশের বেশি বাড়লেও পরে কিছুটা স্থিতিশীল হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১.১ শতাংশ বেড়ে ৯৫.৮৭ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালি দিয়ে তাদের যুদ্ধজাহাজ উপসাগর ছাড়ার সময় ইরান ‘উসকানিমূলক’ হামলা চালায়। এতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান ব্যবহার করা হয় বলে অভিযোগ ওয়াশিংটনের। তবে মার্কিন বাহিনী জানিয়েছে, তারা আত্মরক্ষামূলক পাল্টা হামলা চালিয়েছে এবং তাদের কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। অন্যদিকে ইরানের সামরিক বাহিনী অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র…
Author: প্রাণের সংবাদ
চলতি মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের জেরে ইংল্যান্ডের সর্বোচ্চ আয়ের ক্লাব হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে আর্সেনাল। প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ—দুই প্রতিযোগিতাতেই শিরোপার লড়াইয়ে থাকা এমিরেটসের দলটি আর্থিক আয়ের দিক থেকে লিভারপুল ও ম্যানচেস্টার সিটিকে ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে স্কাই স্পোর্টস। মিকেল আরতেতার অধীনে ইতিহাসের অন্যতম সেরা সময় পার করছে আর্সেনাল। প্রিমিয়ার লিগে মাত্র তিন ম্যাচ বাকি থাকতেই গানাররা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দ্বিতীয়স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে তারা ৫ পয়েন্ট এগিয়ে। পাশাপাশি ২০০৬ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে গানাররা। ইউরোপীয় মঞ্চে আর্সেনালের এই যাত্রা ক্লাবটির জন্য বিশেষভাবে লাভজনক হয়েছে। লিগের সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদকে…
তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং ভারতের পার্লামেন্ট লোকসভার এমপি মহুয়া মৈত্রের বিমানযাত্রার সময় তাকে লক্ষ্য করে ‘তৃণমূল চোর’ এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান উঠেছে। গতকাল বুধবার ইন্ডিগো এয়ারলাইন্সের কলকাতা-দিল্লি রুটের একটি ফ্লাইটে ঘটেছে এ ঘটনা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনার ভিডিও পোস্ট করে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরের এমপি মহুয়া মৈত্রের অভিযোগ, এ ঘটনায় বিমানটির ভেতরে তার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। এই স্লোগান ‘নাগরিক ক্ষোভের’ বহিঃপ্রকাশ নয় বলেও দাবি করেছেন তিনি। এক্সবার্তায় মহুয়া বলেছেন, “সতর্কবার্তা! আমি আজ দাপ্তরিক কাজে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলাম। আমি সিক্স-ই ৭১৯ ফ্লাইটে ১এফ আসনে ছিলাম। ৪-৬ জন লোক একসাথে বিমানে…
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে বেছে নিতে আজ শুক্রবার বিজেপির জয়ী ২০৭ জন প্রার্থীর সঙ্গে বৈঠক করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন তা স্থির হওয়ার কথা রয়েছে। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের নতুন সরকার। কাকে মুখ্যমন্ত্রী করা হবে, তা এখনো স্পষ্ট নয়। বিজেপির অভ্যন্তরেও এ ব্যাপক জল্পনা রয়েছে। অনেকেই মনে করছেন, শুভেন্দু অধিকারীকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করতে পারে পদ্মশিবির।শুভেন্দুকে পর পর দু’বার নির্বাচনে মমতা বন্দোপাধ্যায়কে পরাজিত করেছেন। বৈঠকে অংশ নেবেন রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল এবং রাজ্য বিজেপির সাধারণ সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী। রীতি মেনে…
‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়াননিমাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাকা।’ তালবিয়ার এই ধ্বনি মুখে সারা পৃথিবী থেকে মক্কা অভিমুখে ছুটে চলেছে আল্লাহর মেহমানদের কাফেলা । সর্বোচ্চ যাত্রী অবতরণ করেন জেদ্দা বিমানবন্দরে। আজ আমরা পাঠকদের জন্য তুলে ধরব এর পরিচিতি। জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে ৫২৬৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর জেদ্দা। এটা সৌদির আন্তর্জাতিক বিমানবন্দর। দেশের প্রধান সমুদ্রবন্দর জেদ্দা শহরের ১৯ কিলোমিটার উত্তরে এর অবস্থান। ১৯৭৪ সালে নির্মাণকাজ শুরু হয়ে এপ্রিল ১৯৮১-এ আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন করা হয়। এর আয়তন প্রায় ১০৫ বর্গকিলোমিটার। সব…
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে— এমন সব দেশের ওপর যে ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে ‘অবৈধ’ বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য আদালত। এ আদালতটি যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের (হাইকোর্ট) সমমর্যাদার। গতকাল বৃহস্পতিবার এক রায়ে ট্রাম্পের ‘বেইসলাইন’ শুল্ককে ‘আইন বহির্ভূত’ উল্লেখ করে বাণিজ্য আদালত ৩ জন বিচারপতির একটি বেঞ্চ বলেছেন, আইইইপিএ নামের যে আইনের জোরে ট্রাম্প ‘বেইসলাইন শুল্ক’ আরোপের নির্দেশ দিয়েছিলেন, তা তাকে এই নির্দেশ প্রদানের অনুমোদন দেয় না। ৩ বিচারপতির বেঞ্চের ২ জন রায়ের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে তৃতীয় বিচারকের মতে, ট্রাম্পের ‘বেইসলাইন শুল্ক’ আইইইপিএ আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়। আদালত সূত্রের বরাত দিয়ে…
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক শান মাসুদ। ফলে স্বাগতিক টাইগাররা আগে ব্যাটিং করতে নামবে। মিরপুরের উইকেটেও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেন।
ঢাকা, ০৭ মে ২০২৬ – গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরের শুরুতেও শক্তিশালী আর্থিক অবস্থান ধরে রেখেছে রবি আজিয়াটা পিএলসি। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৯.২% মার্জিনসহ ২৩২.৩ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা (পিএটি) অর্জন করেছে কোম্পানিটি। প্রথম প্রান্তিকে রবির মোট আয় হয়েছে ২,৫৩১.২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮.১% বেশি। শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.৪৪ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮৫.২% বেশি। এ সময়ে রবি নেটওয়ার্ক ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে ৩৪৯.৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। একই সঙ্গে কর, ভ্যাট ও ফি বাবদ রবি সরকারি কোষাগারে ২,০৭৩.৬ কোটি টাকা জমা দিয়েছে, যা ওই প্রান্তিকে…
পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। ছবি: সংগৃহীত ভারতের বিরুদ্ধে আবারো কঠোর ও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ভারতকে সবচেয়ে বড় সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেছেন, আন্তর্জাতিক মহলে ভারতের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা ক্রমেই কমছে। বৃহস্পতিবার (৭ মে) ‘মারকা-ই-হক’ নামে পাকিস্তানের ভাষ্য অনুযায়ী গত বছরের ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পাকিস্তান নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পাকিস্তানের মতে, গত বছরের ২২ এপ্রিল পেহেলগাম হামলার পর শুরু হওয়া সামরিক উত্তেজনা, ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ এবং ১০…
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে একটি প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন অভিনেতা বাপ্পারাজ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। বিষয়টি সংবাদ মাধ্যমে জানিয়েছে এই দুই শিল্পী। বাপ্পারাজ বলেছেন, চেয়েছিলাম বাবার (নায়করাজ রাজ্জাক) কবর জিয়ারত করে সুখবরটি সামনে আনব। তার আগেই গণমাধ্যমে চলে এসেছে। এক দিক দিয়ে ভালোই হয়েছে। কারণ, সভাপতি পদে প্রার্থী হওয়ার খবরে অনেক শিল্পীই ফোন করে এবং টেক্সট করে শুভকামনা জানিয়েছেন। বাপ্পারাজ আরও বলেছেন, শিল্পীরা চান আমি যেন শিল্পী সমিতির হাল ধরি। শিল্পীদের চাওয়াকে গুরুত্ব দিয়েই দায়িত্ববোধের জায়গা থেকে এবার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল…
