ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য (এমপি) মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, শুক্রবার (৮ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুরসালিন এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেনকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে এ হত্যাকাণ্ডের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, আমি নিহতদের রুহের মাগফেরাত কামনা করছি।…
Author: প্রাণের সংবাদ
আজ বিশ্ব মা দিবস। দিনটি মায়েদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় দিবসটি। সাধারণ মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও এই দিনে আবেগপ্রবণ হয়ে পড়েন। তবে যারা মাতৃত্ব করছেন, সিঙ্গেল মাদার হিসেবে সন্তান বড় করছেন; তাদের জন্যও এই দিনটি বিশেষ। কারণ, মায়েদের এক অন্যরকম লড়াই আর সার্থকতার গল্পও বলা হয় এই দিনে। ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসও তেমনই একজন। ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখার পর দীর্ঘ সময় রাজত্ব করেছেন রূপালী পর্দায়। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালে ভালোবেসে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে বিয়ে করেছিলেন তিনি। তবে দীর্ঘ ৯ বছর সেই খবর…
সব অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন থালাপতি বিজয়। আজ শনিবার (১০ মে) শপথ নিয়ে প্রথমেই জানিয়েছেন, যেসব গ্রাহক মাসিক ৫০০ ইউনিটের কম বিদ্যুৎ খরচ করেন তাদের বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে। এছাড়া নারীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থার নির্দেশ দিয়েছেন তিনি। দায়িত্ব নিয়ে থালাপতি তার প্রথম ভাষণে বলেছেন, “নারীদের নিরাপত্তার পাশাপাশি মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, পানি, কৃষক এবং জেলেদের জন্যও কাজ করব।” তিনি আরও বলেন, “একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্রতা ও ক্ষুধা সম্পর্কে জানি। আমি কোনো রাজ পরিবার থেকে আসিনি। আমি জীবনে অনেক কঠোরতা দেখেছি। মানুষ হয়ত আমাকে অপমান…
সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক (ডিপ্লোমেটিক) অবস্থান জানান দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ইদানিং সীমান্ত হত্যা আবার হঠাৎ করে বেড়ে গেছে। সরকারকে সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান নিতে হবে। সীমান্ত হত্যা নিয়ে ভারত সরকারের কাছে প্রশ্ন রাখতে হবে। বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে এনে সীমান্তে কেন হত্যা বাড়ছে, সরকারকে সেই জবাবদিহি চাইতে হবে। রোববার (১০ মে) বিকালে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ১০০ উপজেলা ও পৌরসভার প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আসিফ মাহমুদ বলেন, সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও সীমান্ত হত্যার…
রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (১০ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া এ তথ্য জানান। আবহাওয়া অফিস জানায়, আজ দিবাগত রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে…
ঢাকা, ১০ মে ২০২৬ – রবি’র একটি ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশ জাতীয় দল ও ইংল্যান্ডের লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেলেন কয়েকজন ফুটবল ভক্ত। রবি আজিয়াটা পিএলসির উদ্যোগে আয়োজিত “হামজা অ্যান্ড ফ্যানস” অনুষ্ঠানে ভক্তরা তাদের প্রিয় তারকার সঙ্গে সময় কাটান। সম্প্রতি ‘শেরাটন ঢাকা’তে অনুষ্ঠিত এক আয়োজনে তারা হামজা চৌধুরীর সঙ্গে কথা বলেন, একসঙ্গে ছবি তোলেন এবং স্মরণীয় মুহূর্ত উপভোগ করেন। এ সুযোগ পেতে ভক্তদের দেশজুড়ে ছড়িয়ে থাকা হামজা চৌধুরীর পোস্টার বা কাটআউটের সঙ্গে সেলফি তুলে তা রবির অফিসিয়াল ফেসবুক পেজে অথবা নিজের প্রোফাইলে #parbetumio হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করতে হয়। গত ১ মে থেকে…
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল অতিরিক্ত মদ পান করেন। আর তার এ মদ পান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য আটলান্টিক। গত মাসে দ্য আটলান্টিক এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশের পর নতুন আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে জানা গেছে, এফবিআইয়ের অন্যান্যদেরও মদ উপহার দেন প্যাটেল। ব্র্যান্ডের দামি বোতলের এসব মদে আবার তার নামও লেখা থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের বিমানে করেও তিনি মদ পরিবহন করেছেন। গত ফেব্রুয়ারিতে ইতালির মিলানে অলিম্পিক উপলক্ষে যান কাশ প্যাটেল। সেখানে তিনি মদ নিয়ে গিয়েছিলেন। অন্যদের মদ উপহার দেওয়ার বিষয়টির পক্ষে অবশ্য সাফাই গেয়েছে এফবিআই। তারা বলেছে, উপহার…
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতা আমাদের প্রেরণার উৎস। তার কবিতায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের জনগণ বিগত ১৭ বছর লড়াই-সংগ্রাম করে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত চারদিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে চিফ হুইপ এসব কথা বলেন। চিফ হুইপ রবীন্দ্রনাথের কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘সত্য যে কঠিন, কঠিনেরে আমি ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।’ বাংলাদেশের জনগণ অনেক কঠিন লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছে। তারা কঠিনকে ভালোবেসেছিল। এই দীর্ঘ সংগ্রাম জনগণকে বঞ্চিত করেনি। তারা একটি…
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি কারাগারে এক নারীকে নির্যাতন করা হয়েছে এমন খবর প্রকাশের পর গার্ডিয়ানের তিন সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগ উঠেছে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। ঘটনাটি দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে। রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভের প্রেক্ষাপটে এই ঘটনাকে দমনমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদক মোহাম্মদ বুলবুল, সাংবাদিক আবদিহাফিদ নুর বার্রে ও আবদিশাকুর মোহাম্মদ মহমুদকে শুক্রবার রাতে মোগাদিসুর একটি রেস্তোরাঁ থেকে আটক করা হয়। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসবিরোধী পুলিশের সদস্যরা পিস্তল দিয়ে তাদের আঘাত করে এবং পরে পুলিশ সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। শনিবার ভোরে তাদের ছেড়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, ২৭ বছর বয়সী রিকশাচালক সাদিয়া…
মাত্র পাঁচ বছর আগে— ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অত্যন্ত কাছের লোক ছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই তিনি মমতাকে ক্ষমতার আসন থেকে হটিয়ে দিয়েছেন। এখন নিজেই হয়েছেন মুখ্যমন্ত্রী। আজ শনিবার (৯ মে) শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন তিনি। সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া জানিয়েছে, শুভেন্দু তিনটি বিষয়ের জন্য পরিচিত। প্রথমটি নন্দিগ্রামে জমি অধিগ্রহণের বিরুদ্ধে তার আন্দোলন। দ্বিতীয়টি মমতা ব্যানার্জির সঙ্গে অত্যন্ত তীব্র রাজনৈতিক বিরোধ এবং শেষটি তৃণমূল কংগ্রেস থেকে হিন্দুত্ববাদী বিজেপিতে তার যোগদান। শুভেন্দু ছিলেন মমতার অত্যন্ত কাছের লোক। কিন্তু ২০২০ সালে তিনি মমতার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখান। তার তৃণমূল ছাড়ার বিষয়টি পশ্চিমবঙ্গের রাজনীতির গতিপথ…
