ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চার জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) আট জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দুই জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয় জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) এক জন…
Author: প্রাণের সংবাদ
শত্রু পক্ষের নৌযান মোকাবিলায় হরমুজ প্রণালিতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হালকা প্রকৃতির বিশেষ সাবমেরিন মোতায়েন করেছে ইরানের নৌবাহিনী। ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী এসব সাবমেরিনকে ‘পারস্য উপসাগরের ডলফিন’ বলে উল্লেখ করেছে। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক ভাষণে বলেছেন, আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা সাবমেরিনগুলো শত্রুর হুমকি মোকাবেলায় সক্ষমতা প্রদর্শন এবং প্রয়োজনে হরমুজ প্রণালীর বিস্তীর্ণ জায়গা জুড়ে অবস্থান নিতে পারে। ইরানি অ্যাডমিরাল আরও বলেন, দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালীর পানির গভীরে সমুদ্রতলে অবস্থান করা এবং বিভিন্ন শত্রু জাহাজকে বাধা দেওয়া ও ধ্বংস করা নৌবাহিনীর হালকা সাবমেরিনগুলোর অন্যতম বৈশিষ্ট্য। এই সাবমেরিনগুলো “পারস্য…
সম্প্রতি পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে ‘রাষ্ট্রপতি বিদেশ যাওয়ায় পুলিশ পদকের জিও করা সম্ভব হয়নি’ মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানানো হয়েছে। রোববার (১০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদরদপ্তর জানায়, বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য প্রদান করেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রক্রিয়াগত কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ সদরদপ্তর আরও জানায়, এ সম্পর্কে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন জারির পূর্বে কোনো কর্মকর্তাকে উদ্ধৃত…
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে ৩৪ রানের লিড নিয়ে আজ রোববার তৃতীয় দিন শেষ করেছে টাইগাররা, হাতে আছে ১০ উইকেট। দিনের খেলা শেষে মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, অন্তত ৩০০ রান করে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাতে চান তারা। মিরাজ বলেন, ‘এখনও ২ দিন বাকি আছে। ফিফটি-ফিফটি পরিস্থিতি আছে। আমরা অনেক বেশি লিড পাইনি। দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। মিরপুরে কত রান নিরাপদ এটা আপনি বলতে পারবেন না। তবে মিনিমাম একটা রান যেন করতে পারি যেটা বোলাররা ডিফেন্ড করতে পারবে। আমার মনে হয় ২৯০ বা ৩০০ ভালো স্কোর হতে পারে এই উইকেটে। ৪-৫ নম্বর দিনে ব্যাটিং করা…
চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবে প্রতিক্রিয়া পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তেহরান।রবিবার (১০ মে) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া সংঘাতের অবসানের জন্য ওয়াশিংটনের প্রস্তাবিত খসড়ার জবাবে একজন পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে পাঠানো হয়েছে। ইরানের প্রতিক্রিয়ার বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে শুধু এটুকু বলা হয়েছে যে, প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, এই পর্যায়ে আলোচনা এই অঞ্চলে যুদ্ধের অবসানের বিষয়টির ওপর কেন্দ্র করে পরিচালিত হবে। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র ইরনাকে জানিয়েছে, ইরানের প্রস্তাব অনুযায়ী, আলোচনার বর্তমান পর্যায়টি শুধুমাত্র এই অঞ্চলে শত্রুতা বন্ধের উপরই আলোকপাত করবে। উভয় পক্ষ বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, সর্বশেষ শান্তি প্রচেষ্টার লক্ষ্য হলো, যুদ্ধ বন্ধ করার জন্য…
তালেবান সরকার ক্ষমতায় আসিন হওয়ার পর থেকেই আফগানিস্তানে নারীদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে। মেয়েদের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা নিষিদ্ধ করে তারা। পাশাপাশি নারী ক্রিকেটও নিষিদ্ধ করা হয় দেশটিতে। আফগানিস্তানে নারীদের খেলাধুলায় নিষেধাজ্ঞার প্রতিবাদে এর আগে আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলত অস্বীকৃতি জানায় অস্ট্রেলিয়া। এবার আইসিসি টুর্নামেন্ট ব্যতীত আফগানিস্তানের সাথে কোনো ধরণের ম্যাচ বা সিরিজ না খেলার ঘোষণা দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তালেবান শাসনের অধীনে নারীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই কথা জানান ইসিবির সভাপতি রিচার্ড থম্পসন। ইসিবি জানিয়েছে, সেই স্বাধীনতা ব্যবহার করেই তারা টেস্ট চ্যাম্পিয়নশিপেও আফগানিস্তানের বিপক্ষে সম্ভাব্য সিরিজ বর্জন করবে। থম্পসন বলেন, ‘আফগানিস্তানের…
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর খাতাম আল আনবিয়ার কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি। ইরানের গণমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। কোনো ছবি বা ভিডিও প্রকাশ না করেই সংবাদমাধ্যমগুলো লিখেছে, খাতাম ঘাঁটির কমান্ডার সর্বোচ্চ নেতা খামেনিকে একটি প্রতিবেদন দিয়েছেন। সেনাবাহিনী, রেভোল্যুশনারি গার্ডস কোর(আইআরজিসি), নিরাপত্তা এবং সীমান্ত পুলিশ বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বাসিজসহ ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতির বিষয়ে জানানো হয়েছে এই প্রতিবেদনে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত সাতই মে সর্বোচ্চ নেতার সঙ্গে একটি “আড়াই ঘণ্টার” বৈঠকের কথা জানালেও সেটি ঠিক কখন হয়েছিল তা নির্দিষ্ট করে জানাননি। উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বাসভবনে যুক্তরাষ্ট্র…
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে আজকের এই ‘তাসনিয়া ফারিণ’ হয়ে ওঠার পেছনে লুকিয়ে আছে এক নারীর দীর্ঘ লড়াই আর ত্যাগের গল্প। তিনি ফারিণের মা। মা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের জীবনের সেই অজানার অধ্যায়গুলো তুলে ধরে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেত্রী। অনুষ্ঠানে ফারিণ জানান, তার আজকের এই অবস্থানের পেছনে বাবার চেয়ে মায়ের অবদানই মূখ্য। তিনি বলেন, ‘আমার মা আমার বাবার সাথে যুদ্ধ করে আমাকে নাচের স্কুলে ভর্তি করেছেন। মানুষ ইমোশনটাকে দুর্বলতা মনে করে।’ ‘আমি ইউজুয়ালি ভেরি ইমোশনাল, কিন্তু ইমোশন দেখাতে চাই না। তবে আজ এখানে সবার মাঝে হয়তো আমি সবচেয়ে ইয়াঙ্গেস্ট। এই বয়সে আমার এত অর্জন আমি কখনো স্বপ্নেও…
বিনা বিচারে কোনো হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করে জননিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন, জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির ফেসবুক পোস্টে লেখেন, ‘অতি সম্প্রতি নওগাঁ জেলায় ৪ জন, চট্টগ্রামে ৩ জন এবং গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এগুলো কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ? বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ ব্যাপারে স্বরাষ্ট্র…
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনিকে দেশটির শীর্ষ সামরিক নেতৃত্ব আশ্বস্ত করেছে যে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যেকোনো কৌশলগত ভুল বা আগ্রাসন মোকাবিলায় সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। রোববার (১০ মে) ইরানের সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি আয়াতুল্লাহ খামেনির সঙ্গে বৈঠক করেন এবং দেশটির সেনাবাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী, আইনশৃঙ্খলা ও সীমান্তরক্ষী বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বাসিজ বাহিনীর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন। বৈঠকে আবদুল্লাহি বলেন, ইরানের সব যোদ্ধা মনোবল, প্রতিরক্ষা ও আক্রমণাত্মক প্রস্তুতি, কৌশলগত পরিকল্পনা এবং প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জামের দিক থেকে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে, যাতে যুক্তরাষ্ট্র-ইরায়েলের যেকোনো…
