শিকড় ভুলে যাওয়া মানেই নিজের অস্তিত্ব বিলীন করা। সাফল্যের শিখরে পৌঁছে গেলে অনেকেই তা ভুলে যান। তবে সে কাজটি করেননি বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শত ব্যস্ততার মাঝেও প্রাণের অস্তিত্ব অতীতকে আঁকড়ে ধরে রেখেছেন একসময়ের দেশসেরা এই গোলরক্ষক। ফুটবলের পাঠ চুকিয়ে নিজেকে সফল রাজনীতিবিদ হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন আমিনুল। তার ফুটবলের যাত্রাটা শুরু হয়েছিল মিরপুর সিটি ক্লাব থেকে। এরপর ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক শিরোপা জিতে ইতিহাস গড়েছেন তিনি। এখন এই ক্লাবটি ক্রিকেট, ফুটবল, দাবাসহ নানা ইভেন্টে সাফল্য পাচ্ছে। সামাজিকমাধ্যমে সিটি ক্লাবের স্মৃতিচারণ করে আমিনুল লিখেছেন, ‘মিরপুর সিটি ক্লাব আমার খেলোয়াড়ি জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এ ক্লাব থেকেই আমার…
Author: প্রাণের সংবাদ
রাশিয়া তাদের সামরিক শক্তির বহরে যুক্ত করতে যাচ্ছে এক ভয়ংকর মারণাস্ত্র। সম্প্রতি রাশিয়ার শিপইয়ার্ড থেকে ‘খাবারভস্ক’ নামক একটি বিশেষ পারমাণবিক সাবমেরিন উন্মোচন করা হয়েছে। এটি মূলত পুতিনের বহুল আলোচিত ‘অজেয়’ অস্ত্র ‘পসেইডন’ পারমাণবিক টর্পেডো বহন করার জন্য তৈরি করা হয়েছে। এই পদক্ষেপ সমুদ্রের তলদেশে এক নতুন স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। স্যাটেলাইট চিত্র ও উন্মুক্ত তথ্যের ভিত্তিতে সামরিক বিশ্লেষকরা বলছেন, খাবারভস্ক সাবমেরিনটি প্রায় ১৩৫ মিটার লম্বা। এটি রাশিয়ার বোরি-ক্লাস ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের নকশার ওপর ভিত্তি করে তৈরি। এর প্রধান কাজ হলো শত্রুদেশের উপকূলীয় শহর এবং কৌশলগত অবকাঠামোতে পারমাণবিক আঘাত হানা। সাবমেরিনটি অত্যন্ত নিভৃতে চলাচল করতে সক্ষম, যা একে মার্কিন রাডার ও সোনার…
সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে দেশের অভ্যন্তরীণ নদীপথ উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, দেশব্যাপী খাল খনন ও নদীপথ উন্নয়ন কার্যক্রমে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সোমবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, নদীমাতৃক বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ঐতিহাসিকভাবে শিল্পের কাঁচামাল ও পণ্য পরিবহনের সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম হলেও নাব্যতা সংকট ও অবৈধ দখলের কারণে এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। তিনি নদীতীর…
ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ হামাস ও হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্র রুখতে প্রায় ৯৯ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে। আয়রন ডোমের প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের চেয়ারম্যান ইউভাল স্টেইনিৎজ এই দাবি করেছেন। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউভাল স্টেইনিৎজ বলেছেন, শুধু হামাস-হিজবুল্লাহ নয়, ইরানের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্রও আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে এই ব্যবস্থা। জেরুজালেম সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের এক সম্মেলনে তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লাহ সম্মিলিতভাবে ইসরায়েল অভিমুখে প্রায় ৪০ হাজার রকেট ছুড়েছে। আয়রন ডোমের সক্ষমতা তুলে ধরে তিনি…
আজই শেষ হচ্ছে আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রাথমিক দল ফিফার কাছে হস্তান্তরের সময়সীমা। শেষ সময়ে এসে আর্জেন্টিনার প্রথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। প্রাথমিক স্কোয়াড হওয়ায় লম্বা তালিকা করেছেন স্কালোনি। ৫৫ জনের এই প্রাথমিক তালিকা থেকে চূড়ান্ত দল হবে ২৬ জনের। আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে সবচেয়ে বড় চমক সান্তিয়াগো বেলট্রান। ছয় গোলরক্ষকের তালিকায় জায়গা করে নিয়েছেন রিভার প্লেটের তরুণ এই গোলরক্ষক। এ ছাড়া বোকা জুনিয়র্সের লাউতারো দি ললো ও হেতাফের জাইদ রোমেরোও জায়গা করে নিয়েছেন। দলে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে ও ক্লদিও এচেভেরির মত ফুটবলাররা। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দল: গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্শেই), হুয়ান মুসো…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে লবণ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং স্থানীয় লবণ চাষিদের স্বার্থ রক্ষায় সরকার উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে লবণের ন্যায্য মূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে। সোমবার (১১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে লবণ চাষিদের জীবনমান উন্নয়ন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয় বর্তমানে লবণ চাষিদের উৎপাদন খরচ পর্যালোচনা করছে যাতে তারা তাদের পরিশ্রমের সঠিক মূল্য পান। দেশে ইন্ডাস্ট্রিয়াল ও ভোজ্য লবণের চাহিদা নিরূপণ করে আমদানির যৌক্তিকতা যাচাই করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, যথাযথ তথ্য-উপাত্ত সংগ্রহের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমনভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যাতে দেশ লবণ উৎপাদনে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং…
আলোচনায় অগ্রগতি না হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ মুহূর্তে যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। দেশটি বলেছে, তারা তাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে। গতকাল রোববার ইরান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ বন্ধের একটি পাল্টা প্রস্তাব পাঠায়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি প্রত্যাখ্যান করেন। এতে করে আবারও হামলা ও পাল্টা হামলা শুরুর শঙ্কা তৈরি হয়। এরপরই পাকিস্তান জানাল আপাতত পুনরায় যুদ্ধ শুরুর সম্ভাবনা নেই। সোমবার (১১ মে) বার্তাসংস্থা আনাদোলুকে পাকিস্তান সরকারের কয়েকটি সূত্র বলেছেন, তারা আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংকটের সমাধানে পৌঁছানোর চেষ্টা করবেন। এখন আর যুদ্ধ শুরু হবে না উল্লেখ করে এক কর্মকর্তা বলেছেন, “চলমান অচলাবস্থা সত্ত্বেও পাকিস্তান…
সান্তোসের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নেইমার জুনিয়র। গত মৌসুমে ইনজুরি নিয়েও একের পর এক দুর্দান্ত ম্যাচ খেলে তিনি ক্লাবটিকে অবনমনের হাত থেকে বাঁচিয়েছেন। কিন্তু তার ফিটনেস নিয়ে প্রশ্ন কাটছিল না। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের স্কোয়াডে রাখা নিয়ে শর্ত জুড়ে দেন। তাই এই মুহূর্তে ক্লাবের সব ম্যাচের পুরোটা সময় খেলতে মরিয়া সাবেক বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ড। মাঠে আলো ছড়িয়ে নেইমার প্রশংসাও কুড়াচ্ছেন। ব্রাজিলিয়ান লিগ সেরি-আ’য় ব্রাগান্তিনোর বিপক্ষে গতকাল ২-০ ব্যবধানে সান্তোসের জয় পাওয়ার ম্যাচে এক গোল করেন নেইমার। যাতে ভর করে তিন ম্যাচ পর তার দল জয়ের দেখা পেল। একইসঙ্গে ১৫তম স্থানে উঠে গেল সান্তোস। এর…
বাংলাদেশের শিশু-কিশোর চলচ্চিত্রে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ‘গুপ্তধনের খোঁজে’র ফার্স্ট লুক পোস্টার ও অফিসিয়াল টিজার। সম্প্রতি জমকালো আয়োজনে অনুষ্ঠিত বাইফা অ্যাওয়ার্ড প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় চলচ্চিত্রটির পোস্টার ও টিজার। প্রকাশিত ফার্স্ট লুকে রহস্য ও অ্যাডভেঞ্চারের আবহ স্পষ্টভাবে ফুটে উঠেছে। অন্যদিকে অফিসিয়াল টিজারে দেখা গেছে রহস্যময় পরিবেশ, ধনসম্পদের ইঙ্গিত, বিপজ্জনক অভিযান এবং শিশু চরিত্রগুলোর সাহসী যাত্রার কিছু ঝলক; যা ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। রহস্য, ইতিহাস, বন্ধুত্ব, সাহসিকতা এবং রোমাঞ্চকর অভিযানের গল্পে তুলে ধরা হয়েছে সিনেমায়। নির্মাতাদের প্রত্যাশা, ভিন্নধর্মী গল্প ও আন্তর্জাতিক মানের উপস্থাপনার মাধ্যমে বাংলা শিশুতোষ সিনেমায় নতুন…
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার তীব্রতা সবচেয়ে বেশি থাকবে উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে। রোববার (১০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য…
