Author: প্রাণের সংবাদ

মিরপুরের হোম অব ক্রিকেটে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এক মহাকাব্যিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এটাই টাইগারদের প্রথম জয়। প্রথম দিন থেকে ম্যাচের শেষ পর্যন্ত দাপুটে ক্রিকেটে শান মাসুদদের কোণঠাসাই করে রেখেছিল নাজমুল হোসেন শান্তর দল। ঐতিহাসিক এই জয়ের নেপথ্যে অবদান রেখেছে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। শান্তর ‘ক্যাপ্টেনস নক’ ও মুমিনুলের অভিজ্ঞতা ম্যাচের প্রথম ইনিংসের শুরুতেই উইকেট হারিয়ে যখন দল ধুঁকছিল, তখন নাজমুল হোসেন শান্ত তার ক্যারিয়ারের অন্যতম সেরা সেঞ্চুরি তুলে নেন এবং মুমিনুল হকের ৯১ রানের ইনিংসটিও দলের বড় সংগ্রহ তৈরি করতে সাহায্য করে। শান্তর ব্যাট থেকে আসা বড় রান কেবল স্কোরবোর্ডকে শক্তিশালী করেনি,…

Read More

বিগত জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবার স্থানীয় সরকার নির্বাচনের সময় মাঠে থাকতে চায়। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যুক্ত হওয়ার পাশাপাশি ভোটার তালিকা হালনাগাদসহ ছয় দফা প্রস্তাব সম্বলিত একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বিএনসিসি। তবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছুউদ জানিয়েছেন, আপাতত বিএনসিসিকে নির্বাচনী মাঠে রাখার কোনো পরিকল্পনা নেই। মঙ্গলবার (১২ মে) জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছুউদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় বিএনসিসিকে ভোটগ্রহণের কার্যক্রমে মোতায়েন করার বিষয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি। যার ফলে তাদের ভূমিকা কেবল পোস্টাল ব্যালট কেন্দ্রগুলোতে সীমাবদ্ধ রাখা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার স্থানীয় নির্বাচনে দায়িত্ব পালন এবং…

Read More

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে আইনপ্রণেতাদের কঠোর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এই যুদ্ধের দীর্ঘসূত্রতা এবং কংগ্রেসের অনুমোদন না থাকায় খোদ রিপাবলিকান পার্টির অনেক সদস্যও উদ্বেগ প্রকাশ করেছেন। প্রতিরক্ষা ব্যয়ের তদারককারী প্রতিনিধি পরিষদ ও সিনেটের ক্ষমতাধর বিভিন্ন উপকমিটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের ২০২৭ সালের প্রস্তাবিত সামরিক বাজেট পর্যালোচনায় একের পর এক শুনানি করছে। এই বাজেটে সামরিক খাতের জন্য ঐতিহাসিক দেড় ট্রিলিয়ন ডলারের বরাদ্দ চাওয়া হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, বাজেট আলোচনার মোড় ঘুরে যাবে যুদ্ধের বর্তমান পরিস্থিতির দিকে। ইরান যুদ্ধ বর্তমানে স্থবির অবস্থায় আটকে আছে বলে মনে করা হচ্ছে। এর ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আসন্ন…

Read More

দেশের সাত অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১২ মে) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার দেওয়া বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ দিবাগত রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লার ওপর দিয়ে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪…

Read More

ঢালিউডের চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমা। দুই দশকেরও বেশি সময় ধরে পর্দায় নিজের অভিনয়ের জাদুতে মুগ্ধ করে রেখেছেন দর্শকদের। তবে সিনেমার রঙিন দুনিয়ায় পা রাখার আগের সময়টা মোটেও সহজ ছিল না তার জন্য। বিশেষ করে শুটিংয়ের আগে নিজেকে তৈরি করার সেই দিনগুলো আজও তার স্মৃতিতে উজ্জ্বল। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর অজানা এক অভিজ্ঞতা শেয়ার করেছেন এই নায়িকা। পূর্ণিমা জানান, নায়িকা হিসেবে নির্বাচিত হওয়ার পরও শুরুতে তিনি অনুভব করতে পারেননি যে তিনি একজন চিত্রনায়িকা হতে যাচ্ছেন। শুটিং শুরুর আগে তাকে কঠোর গ্রুমিংয়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা মনে করে পূর্ণিমা বলেন, ‘আমাকে যখন নায়িকা হিসেবে সিলেক্ট…

Read More

২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যায় বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, তখন হেফাজতের সঙ্গে বিএনপি ছিল। কিন্তু সেই পরিস্থিতিতে বিএনপির প্রকৃত ভূমিকা ঠিক কী ছিল, বর্তমান সময়ে এসে তা গভীরভাবে বিশ্লেষণের দাবি রাখে। দেশের জনগণের একটা বড় অংশ যখন বিপদগ্রস্ত, এরকম একটা রাজনৈতিক হত্যাকাণ্ড, তখন প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির উচিত ছিল সেই আন্দোলনে জোরালো নেতৃত্ব দেওয়া এবং আরও সাহসী ভূমিকা পালন করা। মঙ্গলবার (১২ মে) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা এলায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা : বিচারহীনতার এক যুগ’ শীর্ষক…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। এ লক্ষ্যে জনমত গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১৫৬ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ১৭ জন শিক্ষার্থী সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করেন। একজন শিক্ষার্থীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আপনারা মনে করছেন দেশে অনেক কিছু হওয়া উচিত। ধীরে ধীরে সবকিছু গড়ে তুলতে হলে দেশে একটি স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। আমরা যদি তা না…

Read More

পাকিস্তানকে ঘরের মাটিতে প্রথমবারের মতো টেস্টে হারাল বাংলাদেশ দল। আজ মঙ্গলবার দিনের শেষ সেশনে পাকিস্তানি ব্যাটারদের অলআউট করে জয় নিশ্চিত করেন টাইগার বোলাররা। ১০৪ রানের বিশাল জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। তবে জয়ের পাশাপাশি প্রশংসা পাচ্ছে দিনের প্রথম সেশনেই ইনিংস ঘোষণা করার সেই সাহসী সিদ্ধান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই সাহসী পদক্ষেপ নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ব্যাটিংয়ে আমরা সকাল থেকেই পরিষ্কার ছিলাম যে আমরা কী করতে চাই। সত্যি বলতে আমাদের ইচ্ছা ছিল আরও ১৫-২০টি রান করার। তবে মাঝে মাঝে আমার মনে হয় যে এইরকম সাহসী সিদ্ধান্ত নেওয়াটাও জরুরি। টেস্ট টিম হিসেবে আমরা…

Read More

ঢাকা, ১২ মে ২০২৬: সম্ভাবনাময় নবীন ক্রিকেটারদের স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে রবি আজিয়াটা পিএলসি। দেশের ৫০টিরও বেশি ক্রিকেট একাডেমির ৯০ জন ‘ইয়াং টাইগার’-এর হাতে একটি করে ক্রিকেট কিট তুলে দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে সম্ভাবনাময় এই খেলোয়াড়দের মাঝে ক্রিকেট কিট বিতরণ করা হয়। জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, ঘরোয়া ক্রিকেটের এক সময়ের নিয়মিত মুখ শাফাক আল জাবির ও বর্তমান জাতীয় দলের নিয়মিত সদস্য তাইজুল ইসলাম তাদের হাতে কিট ব্যাগ তুলে দেন। এ সময় বিসিবি ও রবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ‘এবার নতুন স্বপ্ন গড়তে পারবে তুমিও’ শীর্ষক এই উদ্যোগ তরুণ ক্রিকেটারদের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে…

Read More

ইরানের পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করায় এবার ওয়াশিংটনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার হুথির মিডিয়া অফিসের উপ-প্রধান নাসরুদ্দিন আমের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় এই সতর্কতা সংকেত দেন। তিনি সাফ জানিয়েছেন, শুরু থেকেই মার্কিন উসকানি ও একগুঁয়েমি দেখে এটি স্পষ্ট ছিল যে তারা ইরানের প্রস্তাব গ্রহণ করবে না। ফলে এর পরবর্তী ফল যে কোনো মাত্রায় বা যে কোনো রূপেই আসুক না কেন, তার দায়ভার সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। নাসরুদ্দিন আমের তার বক্তব্যে আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনার পরপরই ট্রাম্প এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেন,…

Read More