কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল সৌদি আরব। সেই ঐতিহাসিক জয়ের অন্যতম সাক্ষী ছিলেন ডিফেন্ডার সাউদ আব্দুলহামিদ। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ফিফা সাথে এক সাক্ষাৎকারে আব্দুলহামিদ জানিয়েছেন, সেই অবিশ্বাস্য রাতটির কথা তিনি বা তার সতীর্থরা কোনোদিন ভুলতে পারবেন না। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষে ড্রেসিংরুমের পরিবেশ কেমন ছিল, তা তুলে ধরেন এই ২৬ বছর বয়সী রাইট-ব্যাক। তিনি বলেন, ‘প্রথমার্ধে আর্জেন্টিনার কয়েকটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় কোচ মোটেও খুশি ছিলেন না। তিনি আমাদের বলেছিলেন সর্বোচ্চটা দিয়ে খেলতে। সামনে মেসি ছিলেন, যিনি বিশ্বের সেরা খেলোয়াড়। আমরা জয় পেতে জানপ্রাণ দিয়ে লড়েছিলাম এবং শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার অশেষ কৃপায় জয় এসেছিল।’ সালেম…
Author: প্রাণের সংবাদ
বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার (১৫ মে) রংপুর সফরে যাচ্ছেন। বুধবার (১৩ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত স্থানীয় রংপুর মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিতব্য উপজেলা/থানা আমির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। একই দিন তিনি রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য, জেলা/মহানগর আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে তিনি ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগরী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর জেলার নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। বিকাল সাড়ে ৪টায় রংপুর মহানগর উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি…
আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশ বাহিনী গঠনের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্তের মধ্য দিয়ে সফলভাবে শেষ হলো পুলিশ সপ্তাহ ২০২৬। বর্ণাঢ্য আয়োজন এবং জনসেবামুখী বহুমাত্রিক কর্মসূচির মধ্য দিয়ে চার দিনব্যাপী এ আয়োজন আজ বুধবার (১৩ মে) শেষ হয়েছে। আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে পুলিশ সপ্তাহের চতুর্থ ও শেষ দিনে আজ সন্ধ্যায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কর্মরত পুলিশ কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলনে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তুলে ধরেন। একই সঙ্গে কর্মরত কর্মকর্তারাও পুলিশের আধুনিকায়ন, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং জনমুখী পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার ওপর মতামত ব্যক্ত করেন। এর…
বগুড়া সিটি করপোরেশনের নাগরিকদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য একটি পূর্ণাঙ্গ ‘ওয়াসা’ বা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। বুধবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বগুড়া সিটি করপোরেশন এলাকায় পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী পানি সরবরাহ এবং আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে ‘ওয়াসা’ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে একটি প্রস্তাবনা পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আধুনিক প্রযুক্তিতে সুপেয় ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যেই এই বিশেষায়িত কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্রমবর্ধমান…
সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরা লিমা তার পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১৩ এপ্রিল) অ্যাটর্নি জেনারেল বরাবর পাঠানো পদত্যাগ পত্রে আঞ্জুমান আরা লিমা লিখেছেন, ২০২৪ সালের ২৪ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত হই। আমি সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে ১৫ মে হতে কার্যকরভাবে পদত্যাগ করতে ইচ্ছুক। এই দপ্তরে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত গৌরব ও মর্যাদার বিষয় ছিল। বিচার প্রশাসনে অবদান রাখার এবং রাষ্ট্রের সেবা করার এই সুযোগের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। তবে, বিদেশে ক্রমবর্ধমান পারিবারিক দায়বদ্ধতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দায়িত্বের কারণে আমার নিয়মিত উপস্থিতি ও সময় প্রদান করা ক্রমশ কঠিন হয়ে পড়েছে। গভীরভাবে বিবেচনা করে আমি মনে…
হামজা-জামালদের পরবর্তী প্রধান কোচ ঠিক করতে আজ পুনরায় জাতীয় দল কমিটি সভায় বসেছিল। এই সভাতেও কোনো সিদ্ধান্তে আসেনি। বিগত সভার মতো আজকেও ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান আলোচনায় ছিলেন বেশিরভাগ সময় জুড়ে। ক্রিস কোলম্যান বাংলাদেশে কাজ করতে আগ্রহী। আবার বাফুফেও তাকে চায়। এই দুই পক্ষের চাওয়ার মধ্যে বাধা হয়ে দাড়িয়েছে আর্থিক বিষয়। কোলম্যান তার পুরো কোচিং স্টাফসহ আসলে বাফুফেকে প্রতি মাসে ৬০-৭০ লাখ টাকার বেশি ব্যয় করতে হবে। যা ফেডারেশনের পক্ষে একেবারেই অসম্ভব। কোলম্যানের মতো একজন কোচ বাংলাদেশে কাজ করতে চেয়েছেন এই সুযোগও হাতছাড়া করতে চায় না বাফুফে। তাই নিজেরাই অপারগতা প্রকাশ করে এখনই কোলম্যানের সম্ভাবনা শেষ করতে চায় না। আজকের…
বাবা ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের ফুটবলের বর্তমান, আর ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো যেন দেশটির ফুটবলের ভবিষ্যৎ। পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) মঙ্গলবার জানিয়েছে, আগামী ১৯ থেকে ২৪ মে পর্তুগালের উত্তরাঞ্চলে অনুষ্ঠিতব্য উয়েফা ডেভেলপমেন্ট টুর্নামেন্টের জন্য অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেয়েছেন রোনালদো জুনিয়র। পর্তুগালের ব্রাগানসা শহরে আয়োজিত এই টুর্নামেন্টে রোনালদো জুনিয়রদের প্রতিপক্ষ গ্রিস, ইতালি এবং চেক প্রজাতন্ত্র। ১৫ বছর বয়সী জুনিয়র রোনালদো ইতোমধ্যে পর্তুগালের বয়সভিত্তিক দলে নিজের জাত চিনিয়েছেন। অনূর্ধ্ব-১৬ দলের হয়ে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ১টি গোল করেছেন তিনি। এর আগে অনূর্ধ্ব-১৫ দলের হয়েও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। বাবার ক্লাব পরিবর্তনের সাথে সাথে জুনিয়র রোনালদোর ফুটবল পাঠশালাও বদলেছে। জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড এবং বর্তমানে…
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা এবং তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো স্থাপন, শিক্ষা ও চিকিৎসাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বুধবার (১৩ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব নির্দেশ দেন। প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে করণীয় ঠিক করতে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা ও সক্ষমতাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। এমন বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে…
দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তির মাঝে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে উচ্চপর্যায়ের এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বুধবার ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানের বিমান চীনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত প্রায় এক দশকের মধ্যে কোনও মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর এটি। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের শীর্ষ নেতাদের বহুল প্রতীক্ষিত বৈঠকে ইরান সংকট, বাণিজ্য যুদ্ধ এবং তাইওয়ান ইস্যু প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গত মার্চে এই সফর হওয়ার কথা থাকলেও ট্রাম্প তা পিছিয়ে দিয়েছিলেন। তবে বেইজিং সফরে চীনের…
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সময়ের সঙ্গে নিজেকে ভেঙে নতুনভাবে গড়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন দীঘি। যেখানে একেবারে কিলার লুকে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলোতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের স্টাইলিশ গাউনে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী। পোশাকের সঙ্গে কালো নকশা ও রূপালি অলংকরণের মিশেলে তার লুক পেয়েছে ভিন্নমাত্রা। খোলা চুলের স্টাইল, গ্ল্যামারাস মেকআপ আর আত্মবিশ্বাসী অভিব্যক্তি দীঘির উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। একটি ছবিতে দেয়ালে হাত রেখে আবেদনময় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে।…
