Author: প্রাণের সংবাদ

ভারতের মধ্যপ্রদেশের ধার নামক এলাকার একটি মসজিদকে মন্দির ঘোষণা করেছেন মধ্যপ্রদেশ হাইকোর্ট। এতে করে সেখানে এতদিন মুসল্লিদের জুমার নামাজ আদায়ের সুযোগ থাকলেও সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার (১৫ মে) আদালত বলেন, কামাল মওলা মসজিদ কমপ্লেক্সটি ভোজশালা মন্দিরের অংশ। ২০০৩ সালে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থার নির্দেশনা অনুযায়ী সেখানে নামাজ আদায় করতে পারছিলেন মুসলিমরা। ভোজশালা এখনো দেশটির প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থার নিয়ন্ত্রণে থাকবে। তবে এখন থেকে সেখানে শুধুমাত্র হিন্দুরা পূজা করতে পারবেন। মধ্যপ্রদেশ আদালত মুসলিমদের রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে নতুন মসজিদ নির্মাণ করতে জায়গা বরাদ্দ নিতে বলেছেন। আদালতের দুই বিচারক বিজয় কুমার শুকলা এবং অলোক অস্তি তাদের রায়ে বলেছেন, ভোজশালায়…

Read More

জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এতে স্বাক্ষর করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এ সময়ে এ চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূতাবাস জানিয়েছে, এ সমঝোতা স্মারক বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। এটি সাশ্রয়ী মূল্য ও সাপ্লাই চেইনের টেকসইতার ভিত্তিতে জ্বালানি উৎস বহুমুখীকরণে সহায়তা করবে এবং…

Read More

ভারতে দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর অবশেষে বাড়ানো হলো জ্বালানির দাম। শুক্রবার দেশটির সরকার পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি তিন রুপি এবং সিএনজির দাম কেজিপ্রতি দুই রুপি বাড়ানোর ঘোষণা দিয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বাড়তি চাপ, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং রুপির অবমূল্যায়নের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে লিটারপ্রতি ৯৭ রুপি ৭৭ পয়সা, যা আগে ছিল ৯৪ রুপি ৭৭ পয়সা। একইভাবে ডিজেলের দাম ৮৭ রুপি ৬৭ পয়সা থেকে বেড়ে হয়েছে ৯০ রুপি ৬৭ পয়সা। তেল শিল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মুম্বাইয়ে পেট্রোলের দাম এখন ১০৬ রুপি ৬৮ পয়সা…

Read More

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাদক থেকে বাঁচতে শিক্ষার্থীদের খেলাধুলার বিকল্প নেই। এ জন্য খেলাবান্ধব পরিবেশ তৈরিসহ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুক্রবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রতিটি শহরে অনেক বড় বড় বাড়ি নির্মিত হয়েছে। সেখানে অনেক ছেলে-মেয়ে বাস করে। কিন্তু এসব ছেলে-মেয়েদের খেলাধুলা করার মতো কোনো জায়গা নেই। এতে করে তাদের স্বাস্থ্যের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি মনও নষ্ট হয়ে যাচ্ছে। তাই প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রতি সপ্তাহে একদিন…

Read More

ফিফা বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে দলগুলো। আজ (শুক্রবার) বেলজিয়াম তাদের ২৬ জনের স্কোয়াড প্রকাশ করেছে। ইনজুরির কারণে চলতি মৌসুমে সব মিলিয়ে মাত্র এক ঘণ্টা খেলেও এই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু। বুধবার ৩৩তম জন্মদিন পালন করা লুকাকু এই মৌসুমে নাপোলির কোনো ম্যাচেই শুরুর একাদশে ছিলেন না। সাত ম্যাচে বদলি হয়ে মাঠে নামেন এবং ফেব্রুয়ারিতে ভেরোনার বিপক্ষে একটি গোল করেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত দুই মাস ধরে বেলজিয়ামে পুনর্বাসনে ছিলেন তিনি। দেশের শীর্ষ গোলদাতাকে স্কোয়াডে রেখে বেশ বড় ঝুঁকি নিলেন রুডি গার্সিয়া। ২০১৮ সালের বিশ্বকাপ সেমিফাইনালিস্টরা এবার জি গ্রুপে মিশর, ইরান ও নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে। লুকাকু…

Read More

নাইজেরিয়ার সাবেক বিদ্যুৎমন্ত্রী সালেহ মাম্মানকে ৭৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ৩৩ দশমিক ৮ বিলিয়ন নাইরা (প্রায় ২ কোটি ৪৭ লাখ ডলার) অর্থ পাচারের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দেশটির দুর্নীতিবিরোধী অভিযানে এই রায়কে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গত সপ্তাহে মাম্মানকে মোট ১২টি অভিযোগে দোষী ঘোষণা করে আদালত। অভিযোগ অনুযায়ী, সরকারি অর্থায়নে পরিচালিত বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের টাকা তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পাচার করেছেন। বুধবার রাজধানী আবুজার একটি উচ্চ আদালত তার অনুপস্থিতিতেই এই সাজা ঘোষণা করে। একই সঙ্গে আদালত তাকে ২২ বিলিয়ন নাইরা ফেরত দেওয়ার নির্দেশ দেয়। দেশটির অর্থনৈতিক ও আর্থিক অপরাধ কমিশন (EFCC) জানিয়েছে, দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই…

Read More

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আগামী জুনের মধ্যে বিনিয়োগবান্ধব নীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত ‘সোনাগাজী ১৩০ মেগাওয়াট সোলার পিভি উইথ বিএসএস পিপিপি প্রকল্প’ শীর্ষক মার্কেট সাউন্ডিং কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। অনুষ্ঠান উপস্থিত ছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী আনিন্দা ইসলাম অমিত, বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ইকবাল হাসান মাহমুদ বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগকারীদের সহায়তায় সরকার কী ধরনের সুযোগ-সুবিধা দিতে পারে তা নির্ধারণে প্রধানমন্ত্রী একটি কমিটি গঠন করেছেন। খুব দ্রুতই বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন করে সরকার এ খাতে…

Read More

পবিত্র জিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) বলেছে, গণনা অনুযায়ী ওই দিন জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সেই হিসেবে আগামী ২৭ মে (বুধবার) বিশ্বের বেশির ভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। আইএসির জ্যোতির্বিজ্ঞান বিষয়ক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র বলেছে, আগামী ১৭ মে মুসলিম দেশগুলো জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেবে। ওইদিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। আমিরাতের এই সংস্থা বলেছে, মধ্য ও পশ্চিম এশিয়া,…

Read More

বিগত সরকারের উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, অতীতে যেসব পরিকল্পনা নেওয়া হতো, সেগুলো প্রকাশের দিনই মৃত (ডেথ অন অ্যারাইভাল) বলে গণ্য হতো। আগের সরকার জনরায়হীন হওয়ায় ইচ্ছেমতো প্রকল্পে অর্থ ব্যয় করে জনগণকে ঋণের জালে নিমজ্জিত করেছে। আমরা কোনো ফটোকার্ডের রাজনীতিতে বিশ্বাসী নই, বরং জনরায় ও জবাবদিহিমূলক বাস্তবভিত্তিক রাজনীতি করছি। বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশল প্রণয়ন সংক্রান্ত অ্যাডভাইজরি কমিটির দ্বিতীয় সভা শেষে তিনি এসব কথা বলেন। সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর। অনুষ্ঠানে…

Read More

কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায়, দেশের কাঠামোগত পরিবর্তন না হওয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে। এর দায়িত্ব বর্তমান সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ (বৃহস্পতিবার) নোয়াখালীর মাইজদি বাজারে অনুষ্ঠিত জেলা ও থানা যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এ মন্তব্য করেন। তিনি বলেন, স্বাধীনতার প্রত্যাশা পূরণে অতীতের সরকারগুলোর ব্যর্থতার ধারাবাহিকতায় এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রেক্ষিতেই চব্বিশে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। দেশকে নতুন করে গঠন করার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। কিন্তু কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায়, দেশের কাঠামোগত পরিবর্তন না হওয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে। এর…

Read More