Author: প্রাণের সংবাদ

ঝংনানহাইয়ের সেই প্রাচীন রাজকীয় উদ্যানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন কিছু গাছ দেখিয়ে মুগ্ধ করার চেষ্টা করলেন, যেগুলো খোদ আমেরিকার ইতিহাসের চেয়েও বয়সে অনেক পুরোনো। কমিউনিস্ট পার্টির সদরদপ্তর হিসেবে পরিচিত ওই সংরক্ষিত এলাকায় শুক্রবার কেবল নিজেদের দোভাষীদের নিয়ে পায়চারি করার সময় একটি গাছের দিকে ইঙ্গিত করে ট্রাম্পকে শি জিনপিং বলেন, ‘‘ওই পাশের মোটা গাছটির বয়স ৪০০ বছর।’’ দুই হাত নেড়ে বেশ উচ্ছ্বাসের সঙ্গে শি বলেন, ‘‘দেখুন, এর মধ্যে কী অদম্য প্রাণশক্তি আর ইতিহাস জড়িয়ে আছে!’’ এই কথোপকথন মূলত বিশেষ একটি বার্তারই বহিঃপ্রকাশ ছিল; যা ট্রাম্পের পুরো সফরজুড়ে তাকে দিতে চেয়েছেন চীনের প্রেসিডেন্ট। সেই বার্তাটি হলো, উভয়…

Read More

সারাদেশে বৃষ্টি কমে শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহ শনিবারও ১৩ জেলায় অব্যাহত ছিল। গতকাল খুলনায় সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় রাজধানীতে তাপমাত্রা কিছুটা বেড়েছে। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এতে বর্ধিত ৫ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকলেও মঙ্গলবার পর্যন্ত মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর আবার সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এর আগে…

Read More

চাঁদপুরের শাহরাস্তিতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন শেষে শনিবার (১৬ মে) দুপুরে বিশাল সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা করেন তিনি। সমাবেশ থেকে সাইফুল ইসলাম লিটন নামের এক সাধারণ কৃষককে ডেকে নিজের পাশে বসান সরকারপ্রধান, কথা বলেন তার সঙ্গে। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার সুখ-দুঃখের কথা শোনেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এমন অভূতপূর্ব ও সাধারণ আচরণে আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক সাইফুল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া যে আমাকে এমন একটি অনন্য সুযোগ করে দিয়েছেন। দেশের প্রধানমন্ত্রীর পাশে বসতে পারা এবং নিজের কথা সরাসরি তাকে বলতে পারা আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। খোর্দ্দ…

Read More

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। তবে ১১০ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। এরপর দলকে একাই টেনে নিয়ে যান লিটন দাস। সিলেটে প্রথম ইনিংসে ১২৬ রান করে আউট হন এই ব্যাটার। যে কারণে প্রথম ইনিংসে ২৭৮ রানের সম্মানজনক একটা পুঁজি পেয়েছে বাংলাদেশ। দলের বাজে সময়ে খেলার ধরন জানতে চেয়ে মাঠ থেকে মেসেজ পাঠিয়েছিলেন লিটন। জবাবে তাকে রানের জন্যই খেলতে বলা হয়েছিল। সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন, ‘আমি মেসেজ পাঠিয়েছিলাম যে অ্যাটাকিং খেলব কিনা। উপর থেকে উত্তর এসেছিল রানের জন্য খেলতে। আমি সেভাবেই খেলেছি।’ পরে লিটন আজকের ইনিংস নিয়ে বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিক ভাই ছিল, রাওয়ালপিন্ডিতে মিরাজ ছিল।…

Read More

আন্তর্জাতিক সামরিক অঙ্গনে যুগান্তকারী পরিবর্তনের আভাস দিয়ে শেষ হতে চলেছে মার্কিন বিমান বাহিনীর ঐতিহ্যবাহী ‘এমকিউ-নাইন রিপার’ ড্রোনের একচ্ছত্র আধিপত্য। ইরান ও ইয়েমেনে সাম্প্রতিক যুদ্ধ ও সামরিক অভিযানে বিপুল সংখ্যক ড্রোন ধ্বংস হওয়ার পর, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখন রিপারের চেয়ে অনেক সস্তা, সহজে তৈরিযোগ্য এবং যুদ্ধক্ষেত্রে তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ নতুন প্রজন্মের ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ওয়াশিংটনে এক শুনানিতে প্রকাশ করেছেন যে, ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে মার্কিন বাহিনী অন্তত দুই ডজন (২৪টি) অত্যাধুনিক এমকিউ-নাইন রিপার ড্রোন হারিয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে সহজে ধরা…

Read More

ফ্রান্সে জন্ম নিলেও বিশ্বকাপ শুরুর ২৬ দিন আগে মরক্কোর জার্সিতে খেলার অনুমোদন পেলেন আইয়ুব বুয়াদ্দি। রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন (এফআরএমএফ) শুক্রবার নিশ্চিত করেছে, ফিফার স্ট্যাটাস চেম্বারের কাছ থেকে তারা বুয়াদ্দির ক্রীড়া জাতীয়তাবাদ পরিবর্তনের অনুমতি পেয়েছে। এ কারণে সব আন্তর্জাতিক প্রতিযোগিতায় অবিলম্বে মরক্কোর হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি। তারা বিবৃতিতে জানিয়েছে, ‘এই সিদ্ধান্তের অর্থ হলো আইয়ুব বুয়াদ্দি আনুষ্ঠানিকভাবে এবং অবিলম্বে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় মরক্কান জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছেন।’ প্যারিসের উত্তরের শহর সেনলিসে মরক্কান বাবা-মার ঘরে জন্ম নেওয়া বুয়াদ্দি ফরাসি লিগ ওয়ান ক্লাব লিলে খেলেন। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার মরক্কোকে বেছে নেওয়ার আগে ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলের হয়ে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আন্দোলন-সংগ্রাম করে এবং অনেক জীবনের বিনিময়ে দেশের মানুষের ঘাড়ে চেপে বসা স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছে। আমরা গণতন্ত্র, বাক স্বাধীনতা, মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন-সংগ্রাম করেছিলাম। আর বাংলাদেশের জনগণ সেই আন্দোলনে সফল হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে এখন জনগণের শাসন, কথা বলা এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমাদের কাজ দেশকে গড়ে তুলা। রাষ্ট্রকে পুনঃগঠন করতে হবে। আমরা দেখেছি বিগত ১৭ বছর এদেশের মানুষের লাখো কোটি টাকা বিদেশে পাচার হয়েছিল এবং…

Read More

রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামে সালিশি বৈঠক ও দলিলের সিদ্ধান্ত অমান্য করে জোরপূর্বক জমি দখল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী বাবর আলী ও এলাকাবাসীর উদ্যোগে শনিবার সকাল ১০টায় হরিরামপুর গ্রামের বিতর্কিত জমির পাশের রাস্তায় এ মানবন্ধন হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ অর্ধশতাধিক স্থায়ী বাসিন্দা অংশ নেন। মানবন্ধনে বাবর আলী অভিযোগ করে বলেন, তার পিতা ১৯৭৫ সালে রাজশাহী সদর সাব-রেজিস্ট্রার অফিসের ২৯৫০ নম্বর দলিল মূলে জায়েদা খাতুন ও দুংখিনী খাতুনের কাছ থেকে দুই দাগে জমি ক্রয় করেন। নামজারি সম্পন্ন হলেও প্রতিপক্ষ মো. আলাম উদ্দিন গত ৫০ বছর ধরে তা অবৈধভাবে দখল…

Read More

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। এ অবস্থায় চীন উদ্ধার না করলে আপনি আগাতে পারবেন না। শনিবার রাজশাহীতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন। কর্নেল অলি আহমদ বলেন, ভারত বাংলাদেশকে অশান্ত করার জন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। আমাদের দেখতে হবে এখানে শুভেন্দুর কোনো চর আছে কিনা। তিনি আরো বলেন, আমরা কোরআন-সুন্না মানি তাই আমাদের দেশে সব ধর্মের মানুষ নিরাপদ। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এদিকে পদ্মা ব্যারাজ উদ্বোধন করায় সরকারকে ধন্যবাদ জানান জামায়াত আমির। সেই সঙ্গে তিনি তিস্তা মহাপরিকল্পনা…

Read More

ফুটবল দুনিয়ার দুই অবিসংবাদিত সম্রাট লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। বিগত দেড় দশক ধরে বিশ্ব ফুটবলকে বুঁদ করে রাখা এই দুই মহাতারকা ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়েও আরও একবার মুখোমুখি হতে যাচ্ছেন এক চরম মহাকাব্যের। বিশ্বমঞ্চে নিজেদের শেষ অধ্যায়টি রাঙাতে দুজনেই এখন পাখির চোখ করছেন আসন্ন বিশ্বকাপকে। ফুটবলপ্রেমীদের কাছে যা পরিচিতি পেয়েছে এক অবিস্মরণীয় ‘ওয়ান লাস্ট ড্যান্স’ (শেষ নৃত্য) হিসেবে। ইতিমধ্যেই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই দুই খেলোয়াড় নিজেদের ঝুলিতে পুরেছেন অসংখ্য রেকর্ড এবং ট্রফি। তবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বিশ্বকাপকে ঘিরে দুজনের তাড়না এখনো ফুরিয়ে যায়নি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে পরম আরাধ্য ট্রফি এনে দিয়ে মেসি নিজের ক্যারিয়ারের পূর্ণতা পেলেও, ফুটবলের…

Read More