ভোতেকোশী ও ত্রিশুলী নদী অববাহিকায় গত ২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতির ঘটনায় নেপালে বিশেষায়িত দল পাঠিয়েছে ভারত ও চীন। পাশাপাশি উদ্ধার অভিযান পরিচালনা করতে অত্যাধুনিক সরঞ্জাম মোতায়েন করেছে দেশ দুটি। দ্য হিমালয়ানের প্রতিবেদন অনুযায়ী, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে ভারত। নেপালে ১৩ জন সামরিক কর্মী এবং ১৯ সদস্যের একটি ফরেনসিক দল পাঠিয়েছে দেশটি। এছাড়া, ১১ টন জরুরি ত্রাণসামগ্রী নিয়ে চতুর্থ ভারতীয় ফ্লাইট নেপালে পৌঁছেছে। এর মাধ্যমে দুর্যোগের পর থেকে নেপালে মোট প্রায় ৫৭.৫ টন ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে ভারত। এই সহায়তার মধ্যে রয়েছে অনুসন্ধান ও উদ্ধার সরঞ্জাম, ত্রিপল, প্লাস্টিক শিট, স্লিপিং ব্যাগ, কম্বল ও স্যানিটারি কিট।…
Author: প্রাণের সংবাদ
আন্তর্জাতিক অঙ্গনে ঢাকাই অভিনয়শিল্পীদের কাজের পরিধি বাড়ানোর ধারাবাহিকতায় এবার কানাডার মাটিতে বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন ঢালিউড তারকা জায়েদ খান ও অধরা খান। নাম ঠিক না হওয়া সিনেমাটিতে জুটি বাঁধার বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ খান ও অধরা। তবে সিনেমাটির গল্প, পরিচালক ও অন্যান্য বিষয় এখনই প্রকাশ করতে চান না তারা। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান। জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিভিন্ন আন্তর্জাতিক কাজ ও প্রজেক্টে যুক্ত হচ্ছেন।অন্যদিকে, ২০২৫ সালে কানাডায় যাওয়ার পর অধরা খান স্টেজ শো, বিজ্ঞাপন ও আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন। নতুন এই সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জায়েদ খান। তিনি বলেন, কানাডায় বাংলাদেশি সিনেমার একটি…
বার্সেলোনার স্ট্রাইকার খোঁজার গ্রীষ্মকালীন মিশন অবশেষে পূর্ণতা পেতে যাচ্ছে। অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে জুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর জোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হওয়ার পর বার্সেলোনা নজর দেয় আর্সেনাল তারকা গ্যাব্রিয়েল জেসুসের দিকে। সব গুঞ্জন সত্য করে ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে কাতালান জায়ান্টরা। গ্রীষ্মের পুরো সময় জুড়েই বার্সার মূল লক্ষ্য ছিলেন আলভারেজ। কিন্তু অ্যাতলেতিকো মাদ্রিদ স্পষ্ট জানিয়ে দেয়, তারা কোনো অবস্থাতেই এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বার্সেলোনার কাছে বিক্রি করবে না। এরপর থেকেই বিকল্প খুঁজতে বাধ্য হয় বার্সা বোর্ড। সেই বিকল্প হিসেবে শেষ মুহূর্তে বাজিমাত করল কাতালান ক্লাবটি। দল-বদল বিষয়ক ফুটবল বিশেষজ্ঞ ও জনপ্রিয় ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য মতে, ১০ মিলিয়ন ইউরো…
প্রাণনাশের হুমকির মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র থেকে বিমানে করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ‘শিন বেট’ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানায়, ইয়াইর ওপর হামলার উল্লেখযোগ্য ঝুঁকি ছিল। পরিস্থিতি পর্যালোচনা করে তাকে এবং তার নিরাপত্তা দলকে জরুরি ভিত্তিতে সরিয়ে নিয়ে ইসরায়েলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সংস্থাটি হুমকির উৎস সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি। এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম ‘নিউজম্যাক্স’ জানিয়েছিল, গত ডিসেম্বরে ফ্লোরিডায় অবস্থানকালে ইয়াইর নেতানিয়াহু ইরানের একটি কথিত গুপ্তহত্যা পরিকল্পনার লক্ষ্যবস্তু হয়েছিলেন। নিউজম্যাক্স যুক্তরাষ্ট্রের একজন আইন প্রয়োগকারী কর্মকর্তার বরাত…
বেশ কয়েক বছর ধরে আইপিএলসহ বেশ কিছু বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের পরিচিত মুখ ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার সুনিল নারাইন। সম্প্রীতি এই ‘মিস্ট্রি স্পিনার’ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয়ে কথা বলেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে তার ফেরার কোনো পরিকল্পনা নেই। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। সর্বশেষ ২০১৯ সালের আগস্টে ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে তিনি দেশের হয়ে খেলেছিলেন। বড় টুর্নামেন্টগুলোর জন্য তাকে দলে ফেরানোর অনেক চেষ্টা করা হলেও, নারাইন তার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতিই মনোযোগ ধরে রেখেছেন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় কাইরন পোলার্ড তাকে দলে ফেরার প্রস্তাব…
আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৭৫২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ)। স্থানীয় সময় দুপুর ১টায় এই তথ্য জানানো হয়েছে। নেপালের পুলিশ জানিয়েছে, এখনো দুই হাজার ৪৯৮ জন নিখোঁজ রয়েছেন। তবে দুপুরে নিখোঁজের সংখ্যা আগের থেকে বেড়ে ২,৫০২ জন হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে আট হাজার ১৮৬ জনকে। প্রায় ২০ হাজার নিরাপত্তা কর্মী এই উদ্ধার কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হলেও এখনো ৩২০ পর্যটকের খোঁজ মেলেনি। অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতের ভূমিধসে ১৬ জন নিহত হয়েছে। আগে সাতজন নিহত হওয়ার…
বাংলাদেশে ক্রীড়া প্রশাসনের সাথে ওতপ্রোতভাবে জড়িত জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবন। ২০০৬ সালে নতুন ভবন হওয়ার আগ পর্যন্ত পুরো পরিষদই ছিল এই ভবনে। নতুন অট্টালিকা হলেও দাবা, তায়কোয়ান্দো, ভারত্তোলন ফেডারেশনের কার্যালয় রয়েছে পুরাতন ভবনেই। জিমন্যাস্টিক্স ও তায়কোয়ান্দো খেলা পরিচালিত হয় পুরাতন ভবনের জিমনিসিয়ামে। ক্রীড়াঙ্গনের একমাত্র আর্কাইভ হিসেবে খ্যাত ক্রীড়াজগতও এই ভবনে অবস্থিত। ক্রীড়া পরিষদের পাঁচ দশক আগের পুরনো ভবন ভাঙার আলোচনা অনেক দিন থেকেই। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তায়কোয়ান্দোর এক অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে পুরাতন ভবন ভেঙে বহুতল ভবন নির্মাণের ঘোষণা দেন। ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের ইনডোর ও আধুনিক সব সুযোগ-সুবিধা সংবলিত একটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা…
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না। আর কোনো মাকে সন্তানের জন্য, কোনো স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না। রবিবার রাজধানীতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, আজ ৩০ আগস্ট, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০২৬। আজ এমন এক দিন, যা আমাদেরকে বুকফাটা হাহাকার আর তীব্র বেদনার অতল গহ্বরে নিয়ে যায়। বক্তব্যের শুরুতে আমি তীব্র কষ্ট-বেদনা নিয়ে এবং গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশসহ সারা বিশ্বে জোরপূর্বক গুমের শিকার সব মানুষকে। তিনি বলেন, স্মরণ করছি, সেই সব মা-বাবা, ভাই-বোনদের যারা দিনের পর দিন,…
‘ক্রিকেট শেষ পর্যন্ত ভাত দেবে না’— বাবার মুখে এমন কথা শুনে একসময় বেশ বিরক্তই হতেন শাহরিয়ার নাফীস। জাতীয় দলের অধিনায়ক হওয়ার পরও কেন বারবার পড়াশোনায় মনোযোগ দিতে বলা হচ্ছে, সেটিও তখন বুঝতেন না তিনি। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই উপলব্ধি। এখন তিনি উপলব্ধি করছেন, ক্রিকেটের পাশাপাশি পড়াশোনার গুরুত্ব নিয়ে বাবার সেই সতর্কবার্তাই ছিল বাস্তবতার প্রতিফলন। খেলাধুলা ও পড়াশোনার মধ্যে ভারসাম্যের গুরুত্ব তুলে ধরেই এবার বই লিখেছেন শাহরিয়ার নাফীস। শনিবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তার লেখা ‘প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’ বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি যৌথভাবে লিখেছেন এইচ এম আতিফ ওয়াফিক। বই প্রকাশের অনুষ্ঠানে নিজের…
শুটিং শেষে রাতে ঢাকায় ফিরছিলেন অভিনেত্রী তাসনুভা তিশা। পথেই ঘটে গেল সড়ক দুর্ঘটনা। ভৈরবের টোল প্লাজার কাছে একটি পিকআপের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিশাকে বহনকারী গাড়ি। তবে ভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অভিনেত্রীসহ গাড়িতে থাকা সবাই। শনিবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি এসে নিজেই দুর্ঘটনার খবর জানান তাসনুভা তিশা। অভিনেত্রী জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা। ভৈরব সেতু পার হওয়ার পর টোল প্লাজার কাছাকাছি পৌঁছাতেই একটি পিকআপ তাদের গাড়িতে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তিশার জানান, শ্রীমঙ্গল থেকে শুটিং শেষ করে আমরা ঢাকা ফিরছিলাম। ভৈরব ব্রিজ ক্রস করার পর টোল প্লাজার…
