পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাতে ৩ লাখ কোটি টাকার মধ্যে ১০ হাজার ৮৪৩ কোটি টাকা কৃষি খাতে বরাদ্দ রাখা হয়েছে। সরকার ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে কাজ করছে। ২০৩৫ সালের মধ্যেই সেই লক্ষ্য বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত ‘২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বাংলাদেশে কৃষির টেকসই উন্নয়ন’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, একটি ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা থেকে উত্তরণে কাজ করছে সরকার। কৃষির রূপান্তরের মাধ্যমে প্রান্তিক কৃষকদের নানামুখী সংকট উত্তরণেও কাজ করা হবে। তিনি বলেন, কৃষিকে টিকিয়ে রাখতে হলে জমি, উৎপাদন ও বিপণন— এই তিনটি খাতে সমন্বিতভাবে কাজ…
Author: প্রাণের সংবাদ
ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। ফিফা বিশ্বকাপে জায়গা করে নেওয়া তারা এখন পর্যন্ত দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে এই অর্জন করেছে। দেশটির জনসংখ্যা সাড়ে পাঁচ লক্ষেরও কম হলেও বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স করে তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এই ঐতিহাসিক সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন অবসর ভেঙে ফেরা অভিজ্ঞ ডিফেন্ডার ইয়ানিক তাবারেস, তিনি ফুটবল বিশ্বে ‘স্টপিরা’ নামেই বেশি পরিচিত। কেপ ভার্দের রাজধানী প্রাইয়াতে জন্ম নেওয়া এই ডিফেন্ডার ইউরোপে খেলতে গিয়ে ফরাসি স্ট্রাইকার ইয়ানিক স্টোপিরার নাম থেকে ‘স্টপিরা’ ডাকনাম পান। ২০২৩ সালে হাঙ্গেরির ক্লাব ফেহেরভার এফসিতে দীর্ঘ সময় খেলার পর তিনি অবসর নেন। তবে এক বছর পর আবারও ফুটবলে ফিরে আসেন…
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উদযাপন উপলক্ষে বাহিনীর সব স্তরের সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বাহিনীটির ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬। এ উপলক্ষে মঙ্গলবার প্রধানমন্ত্রী এক বার্তায় এ শুভেচ্ছা জানান। বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উদযাপিত হচ্ছে। এই শুভলগ্নে আমি এই বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং তৃণমূলের অকুতোভয় আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী এই বাহিনীর ৬৭০ জন শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।” সরকার প্রধান বলেন, “দেশের যেকোনও প্রয়োজনে এই বাহিনীর সদস্যদের সময়োপযোগী ভূমিকা উল্লেখযোগ্য। ফেব্রুয়ারি মাসে…
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকাল পাঁচটায় তালিকাটি প্রকাশ করা হয়। খসড়া তালিকায় থাকা ১৮৪ জন কাউন্সিলরের সবাই-ই থাকছেন চূড়ান্ত তালিকায়। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে চূড়ান্ত কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেয়েছেন ৬৬ জন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে চূড়ান্ত কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন ৭৬ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ বিশেষায়িত সংস্থা এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ৪২ জন। এবারের নির্বাচনে মোট ভোটার অর্থাৎ কাউন্সিলর মনোনয়ন পাওয়ার কথা ছিল ১৯২ জন। তবে কুমিল্লা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম এবং নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলশিপ জমা দেওয়া হয়নি। বিশেষ সংস্থার মধ্যে কুমিল্লা মাধ্যমিক ও…
পবিত্র হজ পালনের জন্য আগামীকাল বুধবার দুপুরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। পবিত্র হজ পালন শেষে তিনি আগামী ১ জুন দেশে প্রত্যাবর্তন করবেন। মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিকে মঙ্গলবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডা. নাসির ইসলামকে দেখতে যাবেন বিরোধীদলীয় নেতা।
যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ সৃষ্টি হবে বলে সতর্ক করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল। একই সময়ে ওয়াশিংটন কিউবার প্রধান গোয়েন্দা সংস্থা ও দেশটির শীর্ষ নেতাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে দুই বৈরী দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। মিগেল দিয়াজ-কানেল সোমবার কিউবার আত্মরক্ষার অধিকার নিয়ে জোরালো অবস্থান তুলে ধরেন। এর একদিন আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, হাভানা রাশিয়া ও ইরান থেকে ৩০০টিরও বেশি সামরিক ড্রোন সংগ্রহ করেছে এবং সেগুলো যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ব্যবহারের বিষয় বিবেচনা করছে। হাভানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, কিউবার কমিউনিস্ট সরকারকে উৎখাত করতে যুক্তরাষ্ট্র…
জুলাই গণঅভ্যুত্থান ঘিরে দেশজুড়ে ধাপে ধাপে বন্ধ ছিল ইন্টারনেট সেবা। আর এ সময়টায় তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ফোনে কথা বলতেন সরকারে থাকা অনেকেই। ইন্টারনেট চালু না করার নির্দেশনা এসেছে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের কাছ থেকেও। এমনই একটি ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করে প্রসিকিউশন। মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষ্যগ্রহণের দিন গেল ১৮ মে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে কল রেকর্ডটি শোনানো হয়। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আসামি। এক মিনিট ৯ সেকেন্ডের আলাপনে ইন্টারনেট সেবা বন্ধ আর ছাত্র-জনতার আন্দোলন…
অনেক বছর ধরে জাতীয় দলে নেই সাব্বির রহমান। তবে এখনও দেশের ক্রিকেটে খেলে যাচ্ছেন তিনি। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে সাব্বির খেলছেন প্রতিনিধিত্ব করছেন আবাহনী লিমিটেডের হয়ে। জাতীয় দলে ফেরার আশা এখনও হারাচ্ছেন না এই হার্ডহিটার ব্যাটার। আজ মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাব্বির বলেন, ‘যে-ই খেলুক না কেন, বাংলাদেশ দল যেন ভালো করে এটাই মূল বিষয়। অবশ্য জাতীয় দলের জায়গা করে নেওয়া চেষ্টা থাকবে। সেজন্যই ভালো খেলার চেষ্টা করছি। এবার না হলে পরেরবার হবে, পরেরবার না হলে তার পরেরবার। হাল কখনও ছাড়ব না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আমার ক্যারিয়ার আছে, চেষ্টা করে যাব।’ অধিনায়ক মোসাদ্দেককে প্রশংসা করে সাব্বির বলেন, ‘মোসাদ্দেক তো ১৪…
আগামীকাল বৃহস্পতিবার হজ ফ্লাইট শেষ হবে। মঙ্গলবার পর্যন্ত মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি হজ যাত্রীর সংখ্যা ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ যাত্রীর সংখ্যা ৭৩ হাজার ৯৩৫ জন। বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত ১৭৯টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত স্বাভাবিক কারণে ১৮জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন মদিনায় এবং মক্কায় ১৩ জন মারা গেছেন। এতে আরো বলা হয়, সৌদি মেডিকেল টিম মঙ্গলবার পর্যন্ত ৩৪ হাজার ৩৭০ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে, আর আইটি হেল্পডেস্ক ১৭ হাজার ৯৮৮ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা প্রদান করেছে। এয়ারলাইন্সভিত্তিক তথ্য অনুযায়ী,…
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘রাগ করলা’ সংলাপে মেতে থাকা নেটিজেনদের একহাত নিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ভাইরাল বিষয়বস্তু নিয়ে সাধারণ মানুষের এই অতি-উৎসাহকে সমাজের ‘দ্বিমুখী আচরণ’ হিসেবে অভিহিত করেছেন তিনি। মঙ্গলবার (১৯ মে) নিজের ফেসবুক প্রোফাইলে এ নিয়ে কড়া সমালোচনা করেছেন এই অভিনেতা। লেখেন, রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শো-রুম উদ্বোধন করাইয়ো। এওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে এওয়ার্ড দিও। তারপর স্ট্যাটাস দিও রুচির দুর্ভিক্ষ। মূলত সামাজিক মাধ্যমে কোনো ব্যক্তি বা বিষয় ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে যে ধরনের বাণিজ্যিক ও সামাজিক তোড়জোড় শুরু হয়, নিলয় আলমগীরের স্ট্যাটাসে সেই প্রবণতাকেই ইঙ্গিত করা হয়েছে।…
