মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিকল্পনা এবং ওয়াশিংটনের ‘কাণ্ডজ্ঞানহীন’ পারমাণবিক নীতির তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে ট্রাম্পকে জমকালো অভ্যর্থনা দেওয়ার ঠিক এক সপ্তাহ পর বুধবার পুতিনের সঙ্গে এক যৌথ শীর্ষ সম্মেলনে ওই ক্ষোভ প্রকাশ করা হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শি জিনপিংয়ের যৌথ বিবৃতিতে এই বিষয়টি তুলে ধরা হয়েছে, ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চাইলেও বৈশ্বিক কিছু স্পর্শকাতর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার মৌলিক মতপার্থক্য রয়েছে; যেখানে চীনের অবস্থান রাশিয়ার সঙ্গে সম্পূর্ণ এক। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভূমি ও মহাকাশ-ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার বিষয়ে…
Author: প্রাণের সংবাদ
বিশ্বকাপে খেলার সুযোগ পেলে কে না খেলতে চায়? এই যেমন নেইমার কঠিন পরীক্ষা দিয়ে বিশ্বকাপ দলে ডাক পেয়ে কেঁদেই দিলেন। স্পেনের তারকা লামিনে ইয়ামাল ছোটবেলা থেকে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতেন। প্রথমবার বিশ্বমঞ্চে নামার দোরগোড়ায় ১৮ বছর বয়সী স্ট্রাইকার। ব্রাজিল-স্পেনের তারকাদের জন্যই যেখানে বিশ্বকাপে খেলা বহুল আকাঙ্ক্ষিত বিষয়, তখন তিউনিসিয়ার মতো একটি দলের খেলোয়াড়দের জন্য এই সুযোগ কত বড় হতে পারে! কিন্তু তাদের এক স্ট্রাইকারের বিষয়টি ভিন্ন। বাবার আপত্তির কারণে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দিতে হলো তাকে। তিউনিসিয়ার ফুটবল আকাশের এক উজ্জ্বল নক্ষত্র মনে করা হচ্ছিল লুয়ি বেন ফারহাতকে। কিন্তু পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে। বিশ্বকাপের আগে কোচ লামুচির প্রাথমিক স্কোয়াডে নিয়মিত…
নতুন নজির গড়ল ভারতের আবহাওয়া। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে একিউআই ডট ইন-এর লাইভ তাপমাত্রা র্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের সবচেয়ে তপ্ত ১০০ শহরের সবগুলোই ভারতে! ওই তালিকায় নয়াদিল্লি, ফরিদাবাদ, চণ্ডীগড়, আগরা, অযোধ্যা, গ্বালিয়র, কোটা, রায়পুরের মতো তাপপ্রবাহের জন্য পরিচিত শহরের পাশাপাশি জম্মু এমনকি, উত্তরাখণ্ডে হিমালয়ের কোলের শহর হরিদ্বারও ঠাঁই পেয়েছে। তালিকা দেখা যায়, মঙ্গলবার দুপুরে ওই ১০০টি শহরের তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর মধ্যে ছিল বঠিন্ডা, পাঠানকোট, বরেলি, ঝাঁসি, কইথলের মতো শহরে সে সময় ৪৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা ছিল। পশ্চিম উত্তরপ্রদেশের মথুরা, ছত্তীসগঢ়ের ভিলাই এবং মহারাষ্ট্রের নানদেড় ও অকোলা শহরের তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের…
২০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে প্রায় ১৬৮ কোটি ৪০ লাখ টাকা। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে এই ডাল কেনা হবে। এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৮৪ কোটি ৭৭ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৮৪ টাকা ৭৭ পয়সা। এছাড়া স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে আরও…
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করতে হবে। এটি একদিকে জাতির ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের দায়িত্বশীলতাকে প্রমাণ করবে এবং অন্যদিকে জনগণের আস্থা ও ভরসাকে সুদৃঢ় করবে বলেও জানান তিনি। বুধবার (২০ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর সেন্টার ফর ফিউচার স্টাডিজ’র দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের ‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় জাতীয় নিরাপত্তা’ প্রতিপাদ্যে সমাপনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় ও গবেষণাভিত্তিক গঠনমূলক আলোচনায় মূল বক্তা হিসেবে…
ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ব্যতিক্রমী রাজনৈতিক আন্দোলন নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ বা ‘তেলাপোকা জনতা পার্টি’ নামে পরিচিত এই অনলাইন আন্দোলনটি মূলত জেন জি প্রজন্মের তরুণদের অংশগ্রহণে গড়ে উঠেছে। আন্দোলনের প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে একটি তেলাপোকাকে। খবর ভারতীয় গণমাধ্যমের। মঙ্গলবার রাতেই দলটির ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ১০ লাখে পৌঁছায়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই সংখ্যা বেড়ে ৩০ লাখ অতিক্রম করে। দ্রুত জনপ্রিয়তা পাওয়ায় এটি এখন ভারতের অনলাইন অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। এই আন্দোলনের সূত্রপাত ঘটে ১৫ মে। সেদিন ভারতের প্রধান বিচারপতি একটি মামলার শুনানিতে জাল ডিগ্রি ও বেকারত্ব প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কিছু যুবককে…
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত তার এ জবানবন্দি রেকর্ড করেন। এর আগে মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান। এসময় আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিতে চাইলে, তা রেকর্ড করার জন্য আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর জরে সোহেল রানার জবাননবন্দি রেকর্ড করেন আদালত। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এছাড়াও ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে…
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের চলমান সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭২ হাজার ৭৭৩ জনে পৌঁছেছে। একই সঙ্গে আহত হয়েছেন আরো ১ লাখ ৭২ হাজার ৭২৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ চলছে। এতে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। এদিকে, গত অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা দেওয়া হলেও হামলা পুরোপুরি বন্ধ হয়নি। বরং যুদ্ধবিরতির পরো প্রায় প্রতিদিনই ইসরাইলি বাহিনীর হামলার ঘটনা ঘটছে। এ সময়ের মধ্যে অন্তত ৮৮১ জন নিহত এবং আরো ২ হাজার ৬২১…
কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের মাওলানা মোহাম্মদ শফিক কাসেমি মুসলমানদের গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে গরুর মাংস না খাওয়ারও পরামর্শ দেন। মাওলানা মোহাম্মদ শফিক কাসেমি বার্তাসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মুসলিমদের কোরবানির জন্য বিকল্প হিসেবে ছাগল রয়েছে। তাই সবাই যেন ছাগল দিয়েই কোরবানি করেন। তিনি বলেন, ‘দয়া করে গরু কোরবানি করবেন না। কখনো আর গরুর মাংস খাবেন না। যদি মুসলিমরা গরুর মাংস খাওয়া বন্ধ করে, এটি মুসলিমদের নয়, বরং আমাদের হিন্দু ভাইদের সবচেয়ে বেশি ক্ষতি করবে। কারণ বহু হিন্দু পরিবার দুগ্ধ ব্যবসার সঙ্গে জড়িত এবং তারা কোরবানির ঈদে তাদের গরু বিক্রি করেন। জীবনের সব…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সব আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হবে। এ লক্ষ্যে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে এবং সেই কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারের জন্য চূড়ান্ত প্রস্তাবনা তৈরি করা হবে। বুধবার (২০ মে ) ঢাকার একটি হোটেলে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি সরকার প্রধানের সঙ্গে মালিক সমিতি ও সম্পাদকদের বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি…
