দিনভর বৃষ্টির ফলে রাজধানীর অনেক এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। হাঁটু পর্যন্ত পানি জমে যাওয়ায় চলাচল করতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বৃষ্টির কারণে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার আশেপাশের এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ছেন বাড়িফেরা যাত্রীরাও। সোমবার (২৫ মে) সরেজমিনে দেখা যায়, মালিবাগ থেকে কমলাপুর যাওয়ার পথে অধিকাংশ যানবাহন ধীরগতিতে চলছে। কমলাপুর রেলওয়ে স্টেশন, কথা হয় ভোগান্তি পেরিয়ে আসা এক যাত্রীর সঙ্গে। চট্টগ্রামগামী যাত্রী মো. মোরশেদ বলেন, আমার ট্রেন ছিল সাড়ে চারটায়। মিস যাতে না হয়, সেই জন্য আগেভাগেই রওনা দিয়েছি। কিন্তু বৃষ্টি ও রাস্তায় পানি জমে যাওয়ার কারণে আসতে হিমশিম খেতে হয়েছে। ভাবছিলাম ট্রেন আবার মিস করে ফেলি…
Author: প্রাণের সংবাদ
মহানবী (সা.) ও সাহাবিরা নিজ হাতে কোরবানি করতেন। আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে তার কোরবানির পশুর ওপর পা দিয়ে চেপে ধরে নিজ হাতে কোরবানি করতে দেখেছি।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩১৫৫) আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) কোরবানির আগে ছুরি ধারালো করতে এবং তা পশুর দৃষ্টির অগোচরে রাখতে নির্দেশ দিয়েছেন। তোমাদের কেউ জবেহ করার সময় যেন তা দ্রুত সম্পন্ন করে যাতে পশু অধিক পরিমাণে কষ্ট না পায়।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩১৭২) রাসুল (সা.)-এর সুন্নতের অনুসরণে মুসলিমরা সাধারণত নিজ হাতে বা অভিজ্ঞ কোনো আলেম বা দ্বীনদার ব্যক্তির মাধ্যমে পশু কোরবানি করেন। তবে…
ভারতের পশ্চিমবঙ্গে কোরবানির ঈদকে সামনে রেখে গরুর বাজারে নেমে এসেছে আতঙ্ক, ভয় ও অনিশ্চয়তার ছায়া। ঈদের মাত্র কয়েক দিন আগে কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় পশুর হাট প্রায় ক্রেতাশূন্য হয়ে পড়েছে। বাজারজুড়ে বিক্রেতাদের উৎকণ্ঠা, আর গরমের মধ্যে খোলা আকাশের নিচে বাঁশের খুঁটিতে বাঁধা শত শত গবাদিপশু যেন অনিশ্চিত ভবিষ্যতের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কলকাতা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরের পূর্ব মেদিনীপুর জেলা থেকে আসা এক হিন্দু বিক্রেতা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, ঈদ উপলক্ষে গরু কেনার জন্য তিনি উচ্চ সুদে একাধিক ঋণ নিয়েছেন। পশ্চিমবঙ্গে প্রায় আড়াই কোটি মুসলমান বাস করেন, যা রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ২৭ শতাংশ। ফলে কোরবানির ঈদকে ঘিরে সাধারণত…
চীনের শানঝি প্রদেশে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার সরকার ও জনগণের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারবর্গ এবং চীনের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের ফেসবুকে পেজে একথা জানানো হয়। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আহতদের এবং নিখোঁজদের সন্ধানে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই উদ্ধারকারী দলগুলোর জন্য আমাদের প্রার্থনা রইল। বাংলাদেশ এই বিপদে চীনের পাশে আছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের সেবা এবং এই ঘটনার তদন্তে আপনাদের চলমান প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই যেন ধৈর্য, সাহস ও সান্ত্বনা খুঁজে পায় সেই কামনা করেন প্রধানমন্ত্রী। গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা…
দেশের চারটি বড় প্রকল্পে ১৪০ কোটি (১.৪ বিলিয়ন) ইউএস ডলার অর্থায়ন ও সহযোগিতা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এই সহায়তা দেওয়া হবে। এ লক্ষ্যে রবিবার সন্ধ্যায় ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এডিবি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের এই সংকটময় পরিস্থিতিতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে এডিবির এই দ্রুত সহযোগিতা খুবই প্রশংসনীয়। এশীয়…
দীর্ঘ ২৮ বছর পর আবারও ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড। শেষবার ১৯৯৮ সালে বিশ্বকাপ খেলেছিল তারা। এবার বাছাই পর্ব পেরিয়ে মূল আসরে ফিরে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামতে প্রস্তুত স্কটিশরা। ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্স দেখানো রাসমুস হোইলুন্দ ও স্কট ম্যাকটমিনের মতো ফুটবলারদের সামনে এবার দেশের জার্সিতে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ। তবে গ্রুপ পর্বেই তাদের সামনে দাঁড়িয়ে আছে পুরোনো প্রতিপক্ষ ব্রাজিল। আসন্ন বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে স্কটল্যান্ড, ব্রাজিল, মরক্কো ও হাইতি। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি স্কটল্যান্ড। চারবার মুখোমুখি হয়ে তিনটিতে হেরেছে এবং একটি ম্যাচ ড্র করেছে তারা। দুই দলের…
ইরানের সঙ্গে চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্র কোনও ধরনের তাড়াহুড়ো করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি। একই সঙ্গে চুক্তি সম্পন্ন, প্রত্যয়িত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে বলেও ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্য শনিবার করা এক পোস্টের তুলনায় বেশ সংযত বলে মনে করেছেন বিশ্লেষকরা। শনিবার এক পোস্টে তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে চুক্তি ‘‘মোটামুটি চূড়ান্ত’’ হয়ে গেছে। রোববার দেওয়া পোস্টের শুরুতেই ২০১৫ সালের ছয় বিশ্ব শক্তির দেশগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির তুলনা টানেন ডোনাল্ড ট্রাম্প। ওই…
লিভারপুলে শেষ হচ্ছে মোহাম্মদ সালাহর ৯ বছরের বর্ণাঢ্যময় ক্যারিয়ারের। এই লম্বা সময়ের মধ্যে সবচেয়ে হতাশা আর যন্ত্রণার সময় কেটেছে চলতি মৌসুমে। কেবল ২৬টি লিগ ম্যাচ খেলেছেন, গোল করেছেন মাত্র সাতটি। গত ডিসেম্বরে দলের বাজে পারফরম্যান্সের পর বেঞ্চ গরম করতে হয়েছিল, তারপর বাদও পড়েন দল থেকে। তখনই কোচ আর্নে স্লটের সঙ্গে তার বিবাদের কথা প্রকাশ্যে আসে। যদিও দুজনের মধ্যে সেই বিবাদের অবসান হয়েছে। তারপর পারস্পরিক সমঝোতার মাধ্যমে ক্লাবের সঙ্গে ছাড়াছাড়ির ঘোষণা দেন সালাহ। শেষটা ভালো না হলেও মিসরীয় ফরোয়ার্ড লিভারপুল ও এর সমর্থকদের প্রতি অনুভূতির কথা ব্যক্ত করলেন। আগামীকাল রবিবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে লিভারপুলের শেষ ম্যাচ। বিদায়ী ম্যাচের আগে তাদের সর্বকালের অন্যতম…
বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে চলমান অবরোধের কারণে মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি জ্বালানি তেল ক্রয়ের উদ্যোগ নিয়েছে ভারত। কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছেন বিজনেস অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম ‘কেপলার’-এর প্রধান জ্বালানি বিশ্লেষক সুমিত রিতোলিয়া। সুমিত রিতোলিয়া বলেন, ভারতের কাছে তেল ও গ্যাস রপ্তানি বাড়ানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। ‘তবে তা মধ্যপ্রাচ্যের সরবরাহকে পুরোপুরি প্রতিস্থাপন করার মতো যথেষ্ট নয়’। তবে তা মধ্যপ্রাচ্যের বিশাল সরবরাহের বিকল্প হওয়ার জন্য কোনোভাবেই পর্যাপ্ত নয়। এছাড়া এই সংকটের মধ্যে ভারত রাশিয়া থেকেও তেল আমদানির পরিমাণ বাড়িয়েছে বলে জানান এই বিশ্লেষক। জ্বালানি ও প্রতিরক্ষা খাতে চুক্তি চূড়ান্ত করতে বর্তমানে ভারত সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী…
চলমান বিশ্ব জ্বালানি সংকট এবং দ্বিপাক্ষিক বাণিজ্য উত্তেজনার মধ্যেই চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরের প্রথম দিনে রাজধানী দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। এই বৈঠকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি খাতের নানামুখী চ্যালেঞ্জ নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, বৈঠককালে প্রধানমন্ত্রী মোদিকে হোয়াইট হাউস সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন রুবিও। অন্যদিকে নরেন্দ্র মোদি এই বৈঠককে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। ইরান যুদ্ধের কারণে বর্তমানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে পড়েছে।…
